Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:29

[1] ফইল্যাদিই আঁই হইর, বেক্যিনর লাই আল্লাহ্‌র হাছে যেন্ মিনতি, মুনাজাত, অনুরোধ আর শুকরিয়া জানানো অঅ।

[2] এন্ গরিয়েনে বাদশাঅক্যলর লাই আর যারার আতত্ হ্যমতা আছে য়িতারার বেক্যিনর লাই মুনাজাত গরন ফরিবো, যেন্ আল্লাহ্‌র ফতি ডর দেহ্যাইয়েনে ও সত্ গরি চলিয়েনে আঁরা ইস্তির ও শান্তিফুন্য জিবন হাডাইত্ ফারি।

[3] আঁরার নাজাতদাতা আল্লাহ্‌র চোগে য়িয়ান ভালা আর য়িয়ানতই তেঁই খুশি অঅ।

[4] তেঁই চাআ যেন্ বেক্যিনে নাজাত ফাআ আর মসিহ্‌র বিষয়ে আঁসারে গভিরভাবে বুঝিত্ ফারে।

[5] আল্লাহ্ হ্যালি একজনই আছে আর আল্লাহ্ ও মানুষর মাঝে মইধ্যস্তঅ হ্যালি একজন আছে। য়েই মইধ্যস্ত অইল্ মানুষ মসিহ্‌ ইসা।

[6] তেঁই বেক মানুষর মুক্তির মুইল্য ইসাবে নিজর জিবন দিয়্যেল্। আল্লাহ্‌র ঠিগ গরা সমত য়েই বিষয়ে সাক্যি দেয়া অইয়্যে,

[7] আর এই সাক্যি দিবার লাই আল্লাহ্ আঁরে তবলিগহারি, সাআবি ও অ-ইহুদিঅক্যলর হাছে ইমান আর আঁসার ওস্তাদ ইসাবে নিযুক্ত গইজ্যে। আঁই আঁসা হতা হইর, মিছা নঅ হইর।

[8] আঁই চাই যেন্ অক্যল জাগাত মরতফোয়াঅক্যলে গোস্যা বা হোইজ্যার মনোভাব নঅ রাকিয়েনে হ্যাঁটি দিলে দুই আত তুলিয়েনে মুনাজাত গরে।

[9] আঁই ইয়ানঅ চাই যেন্ মাইয়াফোয়াঅক্যলে ভদ্রভাবে আর ভালা বিচারবুদ্যি বেবার গরিয়েনে উফযুক্ত হঅর-সোঅর ফিঁদে। য়িতারা যেন্ নানান ডইল্যা চুলর বিনি বাঁধিয়েনে, সোনা ও মুক্তার গয়না ফিঁদিয়েনে আর দামি দামি হঅর-সোঅর দিয়েনে নিজরারে নঅ সাজাআ।

[10] য়েগিনর বদলে যেন্ য়িতারা ভালা ভালা হাম দিয়েনে নিজরারে সাজাআ। যে মাইয়াফোয়াঅক্যলে নিজরারে আল্লাহ্‌ভক্ত হই থাকে য়েই মাইয়্যাফোয়াঅক্যলর ফক্যে য়িয়ানই অইবো উফযুক্ত হাম।

[11] হতা নঅ হইয়েনে আর ফুরাফুরি গরিয়েনে বাইধ্য থাকিয়েনে মাইয়াফোয়াঅক্যলে শিক্যা লাভ গরক।

[12] শিক্যা দিবার আর মরতফোয়ার উঅর হত্যা অইবার অনুমতি আঁই হনঅ মাইয়াফোয়ারে নঅ দিই। য়িবার বরং চুব গরি থাকনই উচিত,

[13] হারন ফইল্যাদি আদমরে আর ফরদি হাওয়ারে সিষ্টি গরা অইয়্যেল্।

[14] য়িয়ান বাদে আদম ছলনাত নঅঅ ফঅঅরে, কিন্তু মাইয়্যাফোয়া ফুরাফুরি গরিয়েনে ফঅইয্যেল্ আর আল্লাহ্‌র উকুম অমাইন্য গইজ্যেল্।

[15] তঅ তেঁই ফোয়াছা জন্ম দিবার মইধ্য দিয়েনে নাজাত ফাইবো; অবইশ্য মাইয়্যাফোয়াঅক্যলর ত্যুন ভালা বিচারবুদ্যি বেবার গরিয়েনে ইমান, মহব্যত আর ফবিত্রতাত চলন ফরিবো।

১৫ লম্বর সিফারা: ১ তিমথিয় — Chapters