[1] ফাক-রুহ্ ফরিষ্কার গরিয়েনে হইয়্যে, ভবিষ্যতত্ কিছু মানুষ ইসায়ি ইমানর ত্যুন দুরে সরি যাইবো আর ছলনাহারি রুহ্ ও ভুতগিনর শিক্যার মিক্যাদি ঝুঁকি ফরিবো।
[2] বিবেক অসার অই গেইয়্যে এন্ হতাক্যিন মিছাহ্যোর মানুষঅক্যলর ভন্ডামির লাই এই ডইল্যা অইবো।
[3] ইতারা মানুষরে বিয়া নঅ গরিবার উকুম দেএ আর হনঅ হনঅ হ্যানা হ্যাইতো মানা গরে। কিন্তু ইমানদারঅক্যল, যারা আল্লাহ্র আঁসারে জাইন্যে, য়িতারা যেন্ আল্লাহ্রে শুকরিয়া জানাইয়েনে হ্যাআ য়িয়ানর লাইই তঅ আল্লাহ্ এই বেক হ্যানা সিষ্টি গইজ্যে।
[4] আল্লাহ্র সৃষ্ট ফত্যিউয়া জিনিস ভালা, য়িয়ানর লাই হনঅ জিনিস হারাম মনে গরিয়েনে বাদ দঅন উচিত নঅঅ; কিন্তু য়িয়ান যেন্ আল্লাহ্রে শুকরিয়া জানাইয়েনে গ্রঅন গরা অঅ,
[5] হারন আল্লাহ্র কালাম আর মুনাজাতর মইধ্য দিয়েনে য়িয়ান ফাক-সাফ অঅ।
[6] যুদি তুঁই এই বিষয়গিন ভাইঅক্যলরে বুঝাই দঅ তইলে ইসায়ি ইমানর যে আঁসা আর নির্ভুল শিক্যা তুঁই মানি সইল্তা লাইগ্যো, য়েগিনত ফাক্যা অইয়েনে মসিহ্ ইসার একজন উফযুক্ত সেবাহারি অইবা।
[7] আল্লাহ্র ফতি ডরহিন গল্ফ-হতার ত্যুন দুঁরে থাক; য়েগিন তঅ বুরিঅক্যলর বানাইন্যা গল্ফর মতন। য়েগিনর ত্যুন বরং আল্লাহ্-ডরর অইভ্যাস গর।
[8] শারিলিক বেয়ামত কিছু লাভ অঅ আঁসা, কিন্তু আল্লাহ্-ডরে বেক মিক্যাদির ত্যুন লাভ অঅ; য়িয়ানত এই জিবন আর ফরজিবনর লাই আশ্যাস রইয়্যে।
[9] এই হতা বিশ্যাসযোইগ্য আর ফুরাফুরি গরিয়েনে গ্রঅনরঅ যোইগ্য।
[10] ইয়ানর লাইই আঁরা জানেফরানে মিন্যোত গরির্ আর আগ্রঅর লগে হাম গরির্, হারন জিন্দা আল্লাহ্র উঅরদি আঁরা আশা রাক্যি। তেঁইই বেক মানুষর নাজাতদাতা, বিশেষ গরিয়েনে য়িতারার যারা তেঁইর উঅর ইমান আনে।
[11] তুঁই এই বেক বিষয়ে উকুম আর শিক্যা দঅ।
[12] তুঁই জোয়ান বুলি কেউ যেন্ তোঁয়ারে তুচ্য নঅ গরে। হতাত, সাইলসলনত, মহব্যতত, বিশ্যাসত আর ফবিত্রতাত তুঁই ইমানদারঅক্যলর হাছে আদশ্য অঅ।
[13] আঁই নঅ আইয়্যোন ফইয্যন্ত তুঁই ইমানদারঅক্যলরে ফাক-কিতাব তেলাওয়াত গরন, তবলিগ গরন আর শিক্যা দিবার হামত নিজরে বেস্ত রাক।
[14] জামাতর নেতাঅক্যলে যহন তোঁয়ার উঅরদি য়িতারার আত রাইক্যেল্ তহন নবি ইসাবে হতা হইবার মইধ্য দিয়েনে যে বিশেষ দান তোঁয়ারে দেয়া অইয়্যেল্ য়েই দান তুঁই অবএলা নঅ গইজ্যো।
[15] এই বেক বিষয়ে মনোযোগি অঅ; নিজরে ফুরাফুরি গরিয়েনে য়েগিনর মইধ্যে ডুফাই রাক, যেন্ বেক্যিনে দেকিত্ ফাআ দে, তুঁই আগাই যাইতা লাইগ্যো।
[16] তোঁয়ার নিজর বিষয়ে আর তোঁয়ার শিক্যার বিষয়ে সতর্ক থাক। এগিন গইত্যো থাক, হারন য়েগিনত তুঁই নিজরে রক্যা গরিত্ ফারিবা আর যারা তোঁয়ার হতা উনিবো য়িতারারেঅ রক্যা গরিত্ ফারিবা।