Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:01

[1] এই হতা বিশ্যাসযোইগ্য দে, যুদি কেউ জামাতর ফরিচালক অইতো চাআ তইলে য়িবা উগ্যুয়া ভালা হাম গরিবার ইছ্যাই গরে।

[2] ফরিচালকর ত্যুন য়িয়ানর লাই এন্ অঅন ফরিবো যেন্ কেউ তেঁইরে দোষ দিত্ নঅ ফারে। তেঁইর মাত্র একজন বউ থাকিবো। তেঁই নিজরে দমনত রাকিবো আর তেঁইর ভালা বিচারবুদ্যি থাকিবো। তেঁই ভদ্র অইবো আর মেঅমানদারি গইত্যো ভালাবাসিবো। অইন্যতারারে শিক্যাদান গরিবার হ্যমতা তেঁইর থাকিবো।

[3] তেঁই যেন্ মাতাল আর বদমেজাজি নঅ অঅ, বরং তেঁইর সভাব যেন্ নরম অঅ আর তেঁই যেন্ ফসাইদ্যা বা টিঁয়ার লুভি নঅ অঅ।

[4] তেঁই যেন্ উফযুক্তভাবে তেঁইর নিজর বাড়ির বেক কিছু ফরিচালানা গরে আর তেঁইর ফোয়ামাইয়্যাগিন যেন্ বাইধ্য ও ভদ্র অঅ।

[5] যিবা তেঁইর নিজর বাড়ির বেফার ফরিচালানা গরিত্ নঅ জানে তেঁই কেন্ গরিয়েনে আল্লাহ্‌র জামাতর দেহ্যাশুনা গরিবো?

[6] জামাতর ফরিচালক যেন্ নয়া ইমানদার নঅ অঅ, হারন নয়া ইমানদার অইলে তেঁই অঅত অহংকারত ফুলি উঢিবো আর ইবিলিসরে দেয়া শাস্তির যোইগ্য অইবো।

[7] বাইরর মানুষঅক্যলর হাছে তেঁইর সুনাম থাকন দরহার, যেন্ তেঁই দুন্যামর ভাগি নঅ অঅ আর ইবিলিসর ফাঁদত নঅ ফরে।

[8] য়েইল্যা গরিয়েনে খেসমতহারিঅক্যলঅ যেন্ সম্যান ফাইবার যোইগ্য আর এক হতার মানুষ অঅ। য়িতারা যেন্ মাতাল নঅ অঅ, আর অন্যায় লাভর মিক্যাদি যেন্ য়িতারার ঝোঁক নঅ থাকে।

[9] য়িতারা যেন্ ফরিষ্কার বিবেকে ইসায়ি ইমানর গোফন আঁসা ধরি রাকে।

[10] য়িতারারে আগদি যাচাই গরি সঅন ফরিবো, তারফর যুদি য়িতারা নিদ্যোষ বুলি ফরমানিত অঅ তইলে খেসমতহারি অইত্ ফারিবো।

[11] ঠিগ য়েই ডইল্যা য়িতারার বউঅক্যলঅ যেন্ সম্যানর যোইগ্য অঅ। য়িতারা যেন্ অইন্যর দুন্যাম গরিয়েনে নঅ বেরাআ আর নিজরারে দমনত রাকে। বেক বিষয়ে যেন্ য়িতারারে বিশ্যাস গরন যাআ।

[12] খেসমতহারিরঅ হ্যালি একজন বউ থাকিবো। তেঁই যেন্ ভালা গরিয়েনে তেঁইর ফোয়ামাইয়্যাঅক্যলরে আর সংসার ফরিচালানা গরে।

[13] যে খেসমতহারি ভালা গরিয়েনে হাম গরে তেঁই সম্যান লাভ গরে আর মসিহ্‌ ইসার উঅর ইমানর হারনে তেঁইর দিল্ সঅসে ফুরন অঅ।

[14] আঁই আশা গরির্ বউত তরাতরিই তোঁয়ার হাছে যাইত্ ফাইজ্যোম। কিন্তু যুদি হনঅ হারনে আঁর যাইতো দেরি অঅ য়িয়ানর লাই আঁই তোঁয়ার হাছে এগিন লেকির, যেন্ তুঁই জানিত্ ফার আল্লাহ্‌র ফরিবারর মানুষঅক্যলর সাইল‌‌চলন হঅন্ ডইল্যা অঅন উচিত। এই ফরিবার অইল্ জিন্দা আল্লাহ্‌র জামাত, যিয়ান ভিত্যি আর খুইট্যার মতন আল্লাহ্‌র আঁসারে ধরি রাকে।

[16] ইসায়ি ইমানর গোফন আঁসা দে ডঁর য়িয়ান অসিকার গরা নঅ যাআ। য়েই আঁসা এই — তেঁই মানুষ ইসাবে ফকাশিত অইল্; তেঁই দে নিদ্যোষ ফাক-রুহ্ য়িয়ান ফরমান গরিল্; ফেরেস্‌তাঅক্যলে তেঁইরে দেইক্যেল্; বেক জাতির হাছে তেঁইর বিষয় তবলিগ গরা অইয়্যেল্; দুনিয়াত তেঁইর উঅর মানুষঅক্যলে ইমান আইন্যেল্; বেহেস্‌তত তেঁইরে মইমার লগে তুলি লোয়া অইয়্যেল্।

১৫ লম্বর সিফারা: ১ তিমথিয় — Chapters