Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:29

[1] যারা বুরা, য়িতারার দোষ দেহ্যাইতো যাইয়েনে হরা ভাষা বেবার নঅ গইজ্যো; বাবার মতন মনে গরিয়েনে য়িতারারে সংশোধন গইজ্যো। জোয়ান ফোয়াঅক্যলরে ভাইঅর মতন মনে গরিয়েনে য়িতারারে সংশোধন গইজ্যো।

[2] বুরা মাইয়্যাফোয়াঅক্যলরে মাআর মতন মনে গরিয়েনে সংশোধন গইজ্যো আর জোয়ান মাইয়্যাফোয়াঅক্যলরে বোইনর মতন মনে গরিয়েনে ফবিত্রভাব বজায় রাকি সংশোধন গইজ্যো।

[3] যে রারিঅক্যলর কেউ নাই য়িতারারে যত্নর লগে দেহ্যাশুনা গইজ্যো।

[4] কিন্তু হনঅ রারির যুদি ফোয়ামাইয়্যা বা নাতি-নাতিন থাকে তইলে য়েই ফোয়ামাইয়্যা বা নাতি-নাতিনঅক্যলেই যেন্ ফইল্যাদি নিজর নিজর ফরিবারর লাই হত্যইব্য গরিয়েনে আল্লাহ্‌-ডর দেহ্যাইতো শিকে। এন্ গরিয়েনে য়িতারা য়িতারার বাফ-দাদাঅক্যলর আদরর রিন ফরিশোধ গরিত্ ফারিবো, আর ইয়ানতই আল্লাহ্ খুশি অঅ।

[5] যে রারির কেউ নাই য়িবা আল্লাহ্‌র উঅরদিই য়িবার আশা রাকিয়েনে দিন-রাইত আল্লাহ্‌র হাছে মুনাজাত আর অনুরোধ গইত্যো থাকে।

[6] কিন্তু যে রারি যেইল্যা গরি খুশি জিবন হাডাআ য়িবা জিন্দা অবস্তাতঅ মরার মতন।

[7] এই বেক বিষয়ে নিদ্যেশ দঅ যেন্ কেউ য়িতারারে দোষ দিত্ নঅ ফারে।

[8] যিবা নিজর আত্যিয়অক্যলর, বিশেষ গরি নিজর ফরিবারর দেহ্যাশুনা নঅ গরে য়িবা য়িয়ানর হারনে য়িবার ইমানরে অসিকার গইজ্যে; য়িবা অ-ইমানদারঅক্যলর ত্যুনঅ হ্যারাফ।

[9] রারিঅক্যলর নামর তালিকাত হনঅ রারির নাম যোগ গরিবার আগদি চঅন ফরিবো দে, য়িবার বয়স ষাইট বছরর হম নঅঅ আর য়িবা জামাইর লগে বিশ্যস্ত আছিল্।

[10] ইয়ান বাদে ভালা হামর লাই য়িবার সুনাম থাকন ফরিবো। এই ভালা হামগিনর মাঝে রইয়্যে — ফোয়ামাইয়্যা মানুষ গরন, মেঅমানদারি গরন, আল্লাহ্‌র বান্দাঅক্যলর ঠেং ধোঅন, যারা হষ্টত ফইজ্যে য়িতারারে সাইয্য গরন, আর অইন্যাইন্য সত্ হামত যোগ দঅন।

[11] জোয়ান রারিঅক্যলর নাম রারির তালিকাত নঅ লেইক্যো, হারন যহন য়িতারার শরিলর হামনা-বাসনা চন্চল অই উঢে আর মসিহ্‌র লাই য়িতারার ডর হোমি আইয়্যে তহন য়িতারা বিয়া গইত্যো চাআ।

[12] ইয়ানত য়িতারা য়িতারার আগর ওয়াদা ভাংগে বুলিয়েনে নিজরার উঅর শাস্তি ডাকি আনে।

[13] ইয়ান বাদে য়িতারা বাড়ি বাড়ি ঘুরিয়েনে অলস অইতো শিকে। য়িতারা দে হ্যালি অলস অঅ য়িয়ান নঅঅ, কিন্তু বাজো হতা হইতো আর ফরর বিষয় লইয়েনে আলোচানা গইত্যো শিকে আর যেগিন য়িতারার হঅন উচিত নঅঅ য়েই হতাগিন হঅ।

[14] য়িয়ানর লাই আঁই এই উফদেশ দিই দে, জোয়ান রারিঅক্যলে বিয়া গরক, ফোয়াছার মা অঅক, নিজর নিজর সংসারর দেহ্যাশুনা গরক আর নিন্দা গরিবার লাই শত্রুঅক্যলরে হনঅ সুযোগ নঅ দঅক।

[15] ইয়ার মইধ্যেই তঅ হয়েকজন রারি ফেরত যাইয়েনে ইবিলিসর ফথদি চলের।

[16] ইসায়ি ইমানদার হনঅ মাইয়্যাফোয়ার ঘরত হয়েকজন রারি থাকিলে য়েই মাইয়্যাফোয়াই য়িতারার দেহ্যাশুনা গরক। এই বেক রারির ভার জামাতর উঅর চাবন্ উচিত নঅঅ, যেন্ যে রারির কেউ নাই জামাত য়িতারার দেহ্যাশুনা গরিত্ ফারে।

[17] জামাতর যে বেক মেইন নেতাঅক্যল ভালা গরিয়েনে জামাতর ফরিচালানা গরে, বিশেষ গরিয়েনে যারা আল্লাহ্‌র কালাম তবলিগ আর শিক্যা দান গরিবার লাই মিন্যোত গরে, য়িতারার ফাওনা দুইগুন অঅন উচিত।

[18] ফাক-কিতাবত আছে, “শইস্য মাড়াই গরিবার সমত বলদর মুকত জাল্‌তি নঅ বাঁইন্দো।” আরো লেহ্যা আছে, “যিবা হাম গরে য়িবা বেতন ফাইবার যোইগ্য।”

[19] দুই বা তিনজন সাক্যির হতা বাদে জামাতর হনঅ মেইন নেতার বিরুদ্যে হনঅ দোষর হতাত হান নঅ দিয়ো।

[20] যে বেক মেইন নেতাঅক্যল গুনাহ্‌ গইত্যেই থাকে জামাতর বেক মানুষঅক্যলর সাম্‌নদি য়িতারার দোষ দেহ্যাই দিয়ো যেন্ অইন্যাইন্য নেতাঅক্যলঅ ডরাআ।

[21] আল্লাহ্ ও মসিহ্‌ ইসা আর বাছাই গরা ফেরেস্‌তাঅক্যলর সাম্‌নদি আঁই তোঁয়ারে এই উকুম দিইর — কেউঅর ফক্য নঅ লইয়েনে এগিন গইজ্যো আর একচোগা অইয়েনে হনঅ হাম নঅ গইজ্যো।

[22] তরাতরি গরি কেউঅর উঅর আত রাকিয়েনে কেউঅরে হনঅ ফদত নিযুক্ত নঅ গইজ্যো। অইন্যতারা যহন গুনাহ্‌ গরে তহন য়িতারার লগে যোগ নঅ দিয়ো। নিজরে হ্যাঁটি রাইক্যো।

[23] তোঁয়ার ফ্রায়ই বেরাম অঅ বুলিয়েনে অঅজমর লাই এক্যানা এক্যানা গরিয়েনে আংগুরর-রস হ্যাইয়্যো; হ্যালি ফানি নঅ হ্যাইয়্যো।

[24] হনঅ হনঅ মানুষর গুনাহ্‌ এত ফরিস্কারভাবে দেহ্যা যাআ দে, য়িয়ানর বিচার আগদিই অই যাআ। আবার হনঅ হনঅ মানুষর গুনাহ্‌ ফরদি দেহ্যা যাআ।

[25] য়েইল্যা গরিয়েনে সত্ হাম ফরিস্কারভাবে দেহ্যা যাআ, আর যেগিন ফরিস্কার নঅঅ য়েগিনঅ লুকাইন্যা নঅ থাকে।

১৫ লম্বর সিফারা: ১ তিমথিয় — Chapters