[1] ফুইসাআলাঅক্যল, তোঁয়ারা উন। তোঁয়ারার উঅর যে হষ্ট আইয়্যের য়িয়ানর লাই হাঁদ আর আহাকার গর।
[2] তোঁয়ারার ধন নষ্ট অই গেইয়্যে আর তোঁয়ারার হঅর-সোঅর ফোগে হাইট্যে।
[3] তোঁয়ারার সোনা ও রুফাত্ মরিচ্যা ধইজ্যে, আর য়েই মরিচ্যা তোঁয়ারার বিরুদ্যে সাক্যি দিবো ও আগুনর মতন গরিয়েনে তোঁয়ারার গোস্ত হ্যাই ফেলিবো। এই শেষ দিনগিনত তোঁয়ারা ধন-সম্বত্যি জমা গইত্যা লাইগ্যো।
[4] তোঁয়ারার খেতত যে লেবারঅক্যলে ফসল হাইট্যে তোঁয়ারা য়িতারারে মজুরি নঅঅ দঅ; আর চঅ, য়েই মজুরি এহন চিল্যাইয়েনে তোঁয়ারারে দুষি গরের। আল্লাহ্ রাব্যুল আলামিনর হানত্ য়েই লেবারঅক্যলর চিল্যানি যাইয়েনে ফোঁইছ্যে।
[5] এই দুনিয়াত তোঁয়ারা বঅর আরামর মইধ্যে দিন হাডাইয়্যো আর উশৃংকলতার আতত্ নিজরারে ছারি দিয়্যো। জবাই গরিবার দিনর লাই তোঁয়ারা নিজরারে হ্যালি তাজাই গইজ্যো।
[6] তোঁয়ারা নিদ্যোষ মানুষঅক্যলরে দুষি গইজ্যো ও মারি ফেইল্যো, আর য়িতারা তোঁয়ারারে বাধা নঅঅ দেএ।
[7] ইয়ানর লাই ভাইঅক্যল, যে ফইয্যন্ত না ফভু আইয়্যে য়েই ফইয্যন্ত ধৈয্য ধরিয়েনে বেক সইজ্য গর। খেতর দামি ফসলর লাই চাষি কেন্ গরিয়েনে অফেক্যা গরে আর ফইল্যা ও শেষ বারিষার লাই ধৈয্য ধরে, য়িয়ান দেইক্যো না?
[8] তোঁয়ারাঅ য়েইল্যা গরিয়েনে ধৈয্য ধর আর দিল্ ইস্তির রাক, হারন ফভু তরাতরিই আইয়্যের।
[9] ভাইঅক্যল, আল্লাহ্ যেন্ তোঁয়ারার দোষ নঅ ধরে ইয়ানর লাই তোঁয়ারা একজন অইন্যজনরে দোষ নঅ দিয়ো। চঅ, বিচারহত্যা দরজার হাছাহাছি আই ফইজ্যে।
[10] ভাইঅক্যল, যে নবিঅক্যলে ফভুর ফক্য অইয়েনে হতা হইয়্যে, হষ্টর সমত কেন্গরিয়েনে য়িতারা ধৈয্য ধইত্যো য়েই হতা চিন্তা গরি চঅ।
[11] যারা ধৈয্য ধরিয়েনে সইজ্য গইজ্যে য়িতারারে আঁরা মোবারক হই। তোঁয়ারা নবি আইয়ুবর ধৈয্যর হতা উইন্যো আর ফভুর হামর শেষ ফল দে ভালা য়েগিনঅ দেইক্যো। ফভুর রহমত আর মমতার শেষ নাই।
[12] আঁর ভাইঅক্যল, আঁই বিশেষভাবে এই হতা হই, তোঁয়ারা আসমান, জবিন বা অইন্য হনঅ জিনিসর নামে সোঅন নঅ হ্যাইয়্যো। য়িয়ানর ত্যুন বরং তোঁয়ারার “অঅ,” “অঅ”-ই অঅক আর “না,” “না”-ই অঅক, যেন্ তোঁয়ারা বিচারর দায়ত নঅ ফর।
[13] তোঁয়ারার মইধ্যে কেউ কি হষ্টভোগ গরের্ না? য়িবা মুনাজাত গরক। কেউ কি সুখি না?
[14] য়িবা ফশংসা-হাউয়ালি গঅক। কেউ কি বেরাইম্যা না? য়িবা জামাতর মেইন নেতাঅক্যলরে ডাকক্। য়িতারা ফভুর নামে য়িবার মাথাত তেল দিয়েনে য়িবার লাই মুনাজাত গরক্।
[15] বিশ্যাসফুন্য মুনাজাত য়েই বেরাইম্যা মানুষর বেরাম ভালা গরিবো; ফভুই য়িবারে ভালা গরিবো। য়িবা যুদি গুনাহ্ গরি থাকে তইলে আল্লাহ্ য়িবারে মাফ গরিবো।
[16] ইয়ানর লাই তোঁয়ারা একজন অইন্যজনর হাছে গুনাহ্ সিকার গর আর একজন অইন্যজনর লাই মুনাজাত গর, যেন্ তোঁয়ারা বেরামর ত্যুন ভালা অইত্ ফার। আল্লাহ্র ইছ্যামতন যিবা চলে য়িবার মুনাজাতর জোর আছে বুলিয়েনে য়িয়ান ফল দেএ।
[17] নবি ইলিয়াস আঁরার মতনই একজন মানুষ আছিল্। তেঁই আকুল গরিয়েনে মুনাজাত গরিল্ যেন্ ঝর নঅ ফরে, আর সাড়ে তিন বছর দেশত্ ঝর নঅঅ ফরে।
[18] ফরদি তেঁই আবার মুনাজাত গরিল্; তহন আকাশর ত্যুন ঝর ফরিল্ আর মেডিত্ ফসল অইল্।
[19] আঁর ভাইঅক্যল, তোঁয়ারার মইধ্যে যুদি কেউ আঁসার ত্যুন দুরে সরি যাআ আর তোঁয়ারা কেউ য়িবারে ফিরাই আন,
[20] তইলে এই হতা জানি রাইক্যো — যুদি কেউ একজন গুনাহ্গাররে ভুল ফথর ত্যুন ফিরাই আনে তইলে য়িবা য়িবারে মরনর ত্যুন রক্যা গরে আর বউত গুনাহ্ ঝাফাই রাকে।