Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:00

[1] আঁর ভাইঅক্যল, তোঁয়ারার মাঝে বেক্যিনেই ওস্তাদ অইতো নঅ যাইয়্যো, হারন তোঁয়ারা তঅ জান, আঁরা ওস্তাদ বুলি অইন্যতারার ত্যুন আঁরারে আরো হোটিন ভাবে বিচার গরা অইবো।

[2] আঁরা বেক্যিনে নানান ডইল্যা অন্যায় গরি থাকি। যুদি কেউ হতা দিয়েনে অন্যায় নঅ গরে তইলে য়িবা নিদ্যোষ; য়িবার গোডা শরিলরে য়িবা সামলাইত্‌ ফারে।

[3] ঘোড়ারে বশত্ রাকিবার লাই আঁরা য়িবার মুকত্ লাগাম দিই, আর তহন য়িবারে যেডে ইছ্যা য়েডে চালাই নিত্ ফারি।

[4] আবার চঅ, জাঁআস যুদিঅ বউত ডঁর আর জোর বাতাস য়িয়ানরে ঠেলি লই যাআ তঅঅ হ্যালি ছোড এক্যান হাল দিয়েনে সারাং য়িয়ানরে যিক্যাদি খুশি য়েই মিক্যাদি লই যাইত্ ফারে।

[5] জিল্‌ফাঅ য়েইল্যা; শরিলর এক্যান ছোড অংশ অইলেঅ য়িয়ান বউত ডঁর ডঁর হতা হঅ। আবার অল্ফ এক্যানা আগুন কেন্ গরিয়েনে এক্যান বিরাট জংগলরে জালাই ফেলিত্ ফারে!

[6] য়েইল্যা জিল্‌ফাঅ ঠিগ আগুনর মতন। আঁরার শরিলত যেতাক্যিন অংশ আছে য়েগিনর মইধ্যে জিল্‌ফা যেন্ উগ্যুয়া হ্যারাফির দুনিয়া। জাহান্যামর আগুনত জলি উঢিয়েনে য়িয়ান গোডা শরিলরেই নষ্ট গরে আর জিবন-ফতত্‌ আগুন ধরাই দেএ।

[7] মানুষ বেক ডইল্যা ফশু, ফাকি, বুগে-আঁঢইন্যা ফ্রানি আর সাগরর ফ্রানিরে দমন গরি রাকিত্ ফারে আর রাইক্যে,

[8] কিন্তু হনঅ মানুষ জিল্‌ফারে দমন গরি রাকিত্ নঅ ফারে। য়িয়ান অস্তির আর হ্যারাফ ও ভয়ংকর বিষে ভরা।

[9] এই জিল্‌ফা দিয়েনে আঁরা আঁরার ফভু আর বাবার ফশংসা গরি, আবার এই জিল্‌ফা দিয়েনে আল্লাহ্‌র মতন গরি বানাইন্যা মানুষরে বদ্‌দোয়া দিই।

[10] আঁরার একই মুক দিয়েনে ফশংসা আর বদ্‌দোয়া বাইর অই আইয়্যে। আঁর ভাইঅক্যল, এই ডইল্যা অঅন উচিত নঅঅ।

[11] একই জাগার ত্যুন বাইর অই আইয়োইন্যা স্রোতর মইধ্যে কি একই সমত মিঢা আর তিতা ফানি থাকে না?

[12] আঁর ভাইঅক্যল, ডোংগুলা গাছত কি জলফই ধরে না? বা আংগু‌র লতাত্‌ কি ডোংগুলা ধরে না? য়েইল্যা গরি নুনা ফানির মইধ্যে মিঢা ফানি ফাআ নঅ যাআ।

[13] তোঁয়ারার মইধ্যে গেয়ানি আর বুদ্যিমান হঅন? য়িবা য়িবার সত্ জিবন দিয়েনে গেয়ানর ত্যুন বাইর অই আইয়োইন্যা নম্রতা-ভরা হাম দেহ্যক।

[14] কিন্তু তোঁয়ারার দিল্ যুদি ইংসাত তিতা অই উঢে আর সাত্যফরতাত্ ভরা থাকে তইলে গেয়ানর গর্ব নঅ গইজ্যো, আঁসারে মিছা নঅ বানাইয়্যো।

[15] এই ডইল্যা গেয়ান বেহেস্তর ত্যুন লামি নঅ আইয়্যে, বরং দুনিয়ার, হ্যারাফ ইছ্যার আর ভুতগিনর লগেই য়িবার সম্যন্দ;

[16] হারন যেডে ইংসা আর সাত্যফরতা থাকে য়েডেই গোলমাল আর বেক ডইল্যা অন্যায় থাকে।

[17] কিন্তু যে গেয়ান বেহেস্তর ত্যুন আইয়্যে য়িয়ান ফইল্যাদিঃ হ্যাঁটি, তারফর শান্তিফুন্য; য়িয়ানত থাকে সইজ্যগুন আর নম্রতা; য়িয়ান মমতা আর সত্ হামত ভরা, ইস্তির আর ভন্ডামিশুইন্য।

[18] যারা শান্তির চেষ্টা গরে য়িতারা শান্তিত্‌ বিজ রুকে আর য়িয়ানর ফল অইল্ সত্ জিবন।

২০ লম্বর সিফারা: ইয়াকুব — Chapters