[1] আঁর ভাইঅক্যল, তোঁয়ারা যহন আঁরার মইমাভরা হযরত ইসা মসিহ্র উঅর ইমান আইন্যো, তহন ফত্যিকরে সমান চোগে চঅ।
[2] মনে গর, একজন মানুষ সুন্দর হঅর-সোঅর ফিঁদিয়েনে আর আতত্ সোনার অঁঅঁডি দিয়েনে তোঁয়ারার মজলিস-হ্যানাত আইল্; আবার একজন গরিব মানুষঅ আইল্ হাসারা হঅর-সোঅর ফিঁদিয়েনে।
[3] তোঁয়ারা যুদি য়েই সুন্দর হঅর ফিঁদা মানুষ্যুয়ারে বেশি সম্যান দেহ্যাইয়েনে হঅ, “অনে এই ভালা জাগাগানত্ বইয়্যোন,” আর য়েই গরিব মানুষ্যুয়ারে হঅ, “তুঁই য়িন্দি থিঅ” বা “ইন্দি আঁর ঠেংগর হাছে বইয়্যো,”
[4] তইলে তোঁয়ারা নিজরার মইধ্যে কি ডঁর-ছোড ভাবর সিষ্টি নঅ গইত্যা লাইগ্যো না আর হ্যারাফ উদ্যেশ্য লই বিচার নঅ গইত্যা লাইগ্যো না?
[5] আঁর ফ্রিয় ভাইঅক্যল, উন। এই দুনিয়ার চোগে যারা গরিব, ইমানে ফুইসাআলা অইবার লাই আল্লাহ্ কি য়িতারারে বাছি নঅঅ লঅ না? যারা আল্লাহ্রে মহব্যত গরে য়িতারারে তেঁই যে রাইজ্য দিবার ওয়াদা গইজ্যে য়েই রাইজ্যর অধিহারি অইবার লাই এই গরিব মানুষঅক্যলরে কি তেঁই বাছি নঅঅ লঅ না?
[6] অথচ য়েই গরিব মানুষঅক্যলরেই তোঁয়ারা অফমান গইজ্যো। কিন্তু ফুইসাআলা মানুষঅক্যলেই কি তোঁয়ারারে হষ্ট নঅ দেএ না আর আদালতত টানি লই নঅ যাআ না?
[7] যিবার নাম অনুযায়ি তোঁয়ারারে ডাকা অঅ ফুইসাআলাঅক্যলে কি য়েই সম্যানিত নামর বিরুদ্যে কুফরি নঅ গরে না?
[8] ফাক-কিতাবত লেহ্যা আছে, “তোঁয়ার ফতিবাশিরে নিজর মতন মহব্যত গরিবা।” তোঁয়ারা যুদি আঁসাই মসিহ্র রাইজ্যর এই আইন মানিয়েনে চল তইলে ভালাই গইত্যা লাইগ্যো।
[9] কিন্তু তোঁয়ারা যুদি বেক্যিনরে সমান চোগে নঅ চঅ তইলে তোঁয়ারা গুনাহ্ গইত্যা লাইগ্যো। এই আইনই তহন তোঁয়ারারে আইন-অমাইন্যহারি বুলি দুষি গরে।
[10] যিবা বেক শরিয়ত ফালন গরিয়েনেঅ হ্যালি এক্যান বিষয়ে গুনাহ্ গরে য়িবা বেক শরিয়ত্ অমাইন্য গইজ্যে হঅন ফরিবো।
[11] যিবা হইয়্যে, “জেনা নঅ গইজ্যো,” তেঁইই আবার হইয়্যে, “খুন নঅ গইজ্যো।” তইলে যুদি তোঁয়ারা জেনা নঅ গরিয়েনে খুন গর তইলে কি তোঁয়ারা আইন-অমাইন্যহারি নঅ অইলা না?
[12] যে আইন মানুষরে সাধিনতা দেএ য়েই আইন দিয়েনে যারার বিচার গরা অইবো, য়িতারার মতনই হতা হঅ আর চলাফিরা গর;
[13] হারন যিবা দয়া নঅঅ গরে, বিচারর সমত য়িবাঅ দয়া ফাইতো নঅ। বিচারর উঅর দয়া জিতে।
[14] আঁর ভাইঅক্যল, যুদি কেউ হঅ য়িবার ইমান আছে কিন্তু হামত য়িয়ান নঅ দেহ্যা তইলে য়িয়ানত কি লাভ? য়েই ইমান কি য়িবারে নাজাত গরিত্ ফারে না?
[15] ধরি লঅ, তোঁয়ারার হনঅ ভাই বা বোইনর ঘরত হ্যানাঅ নাই, ফিঁদিবার হঅরঅ নাই।
[16] এই অবস্তাত্ যুদি তোঁয়ারার কেউ য়িবারে হঅ, “তোঁয়ার ভালা অঅক, হ্যাই-দাই ভালা থাক,” অথচ য়িবার অভাব মিটাইবার হনঅ বেবস্তাই নঅ গরে তইলে য়িয়ানত য়িবার কি উফহার অইবো?
[17] ঠিগ য়েইডইল্যা, যে ইমানর লগে হাম যুক্ত নাই য়েই ইমান মরা।
[18] কেউ অঅত হইত্ ফারে, “তোঁয়ার ইমান আছে আর আঁর আছে সত্ হাম।” বঅর ভালা হতা। হাম বাদে তোঁয়ার ইমান আঁরে দেহ্যঅ আর আঁই হামর মইধ্য দিয়েনে আঁর ইমান তোঁয়ারে দেহ্যাইয়্যোম।
[19] তুঁই বিশ্যাস গর দে আল্লাহ্ এক, য়িয়ান নঅঅ না? বঅর ভালা! কিন্তু ভুতগিনেঅ তঅ য়িয়ান বিশ্যাস গরে আর ডরে হাঁফে।
[20] আয় হায় মুরুক্য! হাম বাদে ইমান দে নিষ্ফল য়িয়ানর ফরমান কি তুঁই চঅ না?
[21] আঁরার ফুর্বফুরুষ ইব্রাহিম যহন তেঁইর ফোয়া ইসহাকরে হোরবানগাহ্র উঅর হোরবানি দিয়্যেল্ তহন কি য়েই হামর লাই তেঁইরে ধার্মিক বুলি গ্রঅন গরা নঅঅ অঅ না?
[22] তুঁই তঅ দেকিত্ই ফাইতা লাইগ্যো দে, তেঁইর ইমান আর হাম য়েই সমত একলগে হাম গইত্যো আছিল্ আর তেঁইর হামই তেঁইর ইমানরে ফুন্যতা দান গইজ্যেল্।
[23] এন্ গরিয়েনে ফাক-কিতাবর এই হতা ফুরন অইয়্যেল্, “ইব্রাহিম আল্লাহ্র হতার উঅর ইমান আনিল্ আর য়িয়ানর লাই আল্লাহ্ তেঁইরে ধার্মিক বুলি গ্রঅন গরিল্।” য়িয়ানর লাই তেঁইরে আল্লাহ্র বন্ধু বুলি ডাকা অইয়্যেল্।
[24] তইলে তোঁয়ারা দেইক্তা লাইগ্যো, হ্যালি মাত্র ইমানর লাইই দে আল্লাহ্ মানুষরে ধার্মিক বুলি গ্রঅন গরে য়িয়ান নঅঅ, কিন্তু ইমান আর হাম এই দুইঅর লাইই আল্লাহ্ মানুষরে ধার্মিক বুলি গ্রঅন গরে।
[25] আর বেইশ্যা রাহবরে কেন্ গরিয়েনে ধার্মিক বুলি গ্রঅন গরা অইয়্যেল্? য়িবা ইহুদি গোয়েন্দাঅক্যলরে লুকাই রাকিয়েনে ফরদি অইন্য ফথদি য়িতারারে ফাটাই দিয়্যেল্, আর এই হামর লাই য়িবারে ধার্মিক বুলি গ্রঅন গরা অইয়্যেল্।
[26] ফরান ছারা শরিল যেন্ মরা ঠিগ য়েইল্যা হাম ছারা ইমানঅ মরা।