Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:57

[1] তোঁয়ারার মইধ্যে হোইজ্যা আর মারামারি হডের ত্যুন আইয়্যে? যে হামনা-বাসনাগিন তোঁয়ারার শরিলর মইধ্যে যুদ্য গরে য়েগিনর মইধ্যর ত্যুনই কি য়েগিন বাইর অইয়েনে নঅ আইয়্যে না?

[2] তোঁয়ারা হামনা গর, কিন্তু নঅ ফঅ। তোঁয়ারা খুন গর আর লোভ গর, কিন্তু যেগিন চঅ য়েগিন নঅ ফঅ। তোঁয়ারা হোইজ্যা আর মারামারি গর, তঅঅ তোঁয়ারার কিছুই নঅ থাকে, হারন তোঁয়ারা আল্লাহ্‌র হাছে নঅ চঅ।

[3] তোঁয়ারা চাইয়েনেঅ নঅ ফঅ, হারন তোঁয়ারা হ্যারাফ উদ্যেশ্যে চাই থাক, যেন্ তোঁয়ারার হামনা-বাসনা তিফ্‌ত অঅ।

[4] বেইমান মানুষঅক্যল! তোঁয়ারা কি নঅ জান, দুনিয়ার বন্ধু অঅন মানি আল্লাহ্‌র শত্রু অঅন? য়িয়ানর লাই যে কেউ দুনিয়ার বন্ধু অইতো ইছ্যা গরে য়িবা নিজরে আল্লাহ্‌র শত্রু গরি তুলে।

[5] তোঁয়ারা কি মনে গর দে, ফাক-কিতাব মিছাই এই হতা হঅ দে, ফাক-রুহ্, যিবারে আল্লাহ্ আঁরার দিলত দিয়্যে, তেঁই আঁরার এবাদত ফাইবার লাই আগ্রঅর লগে অফেক্যা গরি আছে?

[6] কিন্তু আল্লাহ্‌র রহমত আরো বউত। য়িয়ানর লাই কিতাবত লেহ্যা আছে, “আল্লাহ্ অহংকারিঅক্যলর বিরুদ্যে থিয়াআ, কিন্তু নম্রঅক্যলরে রহমত গরে।”

[7] ইয়ানর লাই আল্লাহ্‌র অধিনত্ থাক। ইবিলিসরে রুকি থিঅ, তইলে য়িবা তোঁয়ারার হাছর ত্যুন ধাই যাইবো।

[8] আল্লাহ্‌র হাছে আগাই যঅ, তইলে তেঁইঅ তোঁয়ারার হাছে আগাই আইবো। গুনাহ্‌গারঅক্যল, তোঁয়ারা নিজরারে ফাক-সাফ গর। দুইমনা মানুষঅক্যল, তোঁয়ারার দিল্ হ্যাঁটি গর।

[9] দুক্যে ভাঁগি ফর আর দুক্য গর ও হাঁদ। তোঁয়ারার আঁসির বদলে শোক ফকাশ গর আর আনন্দর বদলে দুক্য গর।

[10] ফভুর সাম্‌নদি নিজরারে নিচু গর, তইলে তেঁইই তোঁয়ারারে তুলি ধরিবো।

[11] ভাইঅক্যল, তোঁয়ারা একজন অইন্যজনর নিন্দা নঅ গইজ্যো। যে কেউ ভাইঅর বিরুদ্যে হতা হঅ বা ভাইঅর দোষ টোয়াই বেরাআ য়িবা শরিয়তর বিরুদ্যে হতা হঅ আর শরিয়তর দোষ টোয়াই বেরাআ। যুদি তুঁই শরিয়তর দোষ টোয়াই বেরঅ তইলে তঅ তুঁই য়িয়ান ফালন নঅ গইত্যা লাইগ্যো বরং য়িয়ানর বিচার গইত্যা লাইগ্যো।

[12] হ্যালি একজনই আছে যিবা শরিয়ত দেএ আর বিচার গরে। তেঁইই রক্যা গরিত্ ফারে আর তচনচ গরিত্ ফারে। তুঁই হঅন দে তোঁয়ার ফতিবাশির দোষ টোয়াই বেরাইতা লাইগ্যো?

[13] তোঁয়ারার মইধ্যে কেউ কেউ হই থাকে, “আজিয়া বা হালিয়া আঁরা অমুক শঅরত যাইয়েনে এক বছর হাডাইয়্যোম আর য়েডে বেবসা গরিয়েনে লাভ গইজ্যোম।”

[14] কিন্তু হালিয়া কি অইবো য়িয়ান তোঁয়ারা নঅ জান। তোঁয়ারার জিবনই বা কি? তোঁয়ারা তঅ বাস্ফ মাত্র, যেগিন কিছুক্যনর লাই থাকে আর তারফর মিলাই যাআ।

[15] য়িয়ানর ত্যুন বরং তোঁয়ারার এই হতা হঅন উচিত, “ইন্‌শা-আল্লাহ্‌, আঁরা বাঁচি থাইক্যোম আর ইয়ান বা য়িয়ান গইজ্যোম।”

[16] য়িয়ানর বদলে দেহ্যা যাআর, তোঁয়ারা বঅর অহংকারি আর গর্বত ভরা। এই ডইল্যা বেক গর্বই হ্যারাফ।

[17] তইলে দেহ্যা যাআ, সত্ হাম গইত্যো জানিয়েনেঅ যিবা য়িয়ান নঅ গরে য়িবা গুনাহ্‌ গরে।

২০ লম্বর সিফারা: ইয়াকুব — Chapters