Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:39

[1] আল্লাহ্‌র যে সমস্ত বাছাই গরা বান্দা ফন্ত, গালাতিয়া, কাফ্যাদকিয়া, এশিয়া আর বিথুনিয়া ফদেশত ছরাই ফরিয়েনে বিদেইশ্যা ইসাবে থাকের্, য়িতারার হাছে আঁই ইসা মসিহ্‌র সাআবি ফিতর এই সিঢি লেকির।

[2] বাবা আল্লাহ তেঁইর ফরিহল্ফনা অনুযায়ি তোঁয়ারারে বাছি লইয়্যে, আর ফাক-রুহ্ তোঁয়ারারে ফবিত্র গইজ্যে। ইয়ানর উদ্যেশ্য অইল্, যেন্ তোঁয়ারা ইসা মসিহ্‌র বাইধ্য অঅ আর তেঁইর রক্ত ছিঁডনর মইধ্য দিয়েনে তোঁয়ারারে ফাক-সাফ গরা অঅ। আল্লাহ্ তোঁয়ারারে বউত রহমত আর শান্তি দান গরক্।

[3] আঁরার হযরত ইসা মসিহ্‌র আল্লাহ্ আর বাবার ফশংসা অঅক। ইসা মসিহ্‌‍রে মরনর ত্যুন জিন্দা গরি তুলিয়েনে আল্লাহ্ তেঁইর বঅর মমতায় আঁরারে নয়া জন্ম দান গইজ্যে। য়েই হারনে আঁরা এক্যান জিন্দা আশ্যাস ফাইয়্যি,

[4] মানি ভবিষ্যতে এন্ এক্যান সম্‌বত্যি ফাইবার আশ্যাস আঁরা ফাইয়্যি যিয়ান হনঅ সমতঅ তচনচ অইতো নঅ, যিয়ানত হ্যারাফ কিছু থাইক্‌তো নঅ আর যিয়ান চিরহাল নয়া থাকিবো। এই সম্‌বত্যি তোঁয়ারার লাই বেহেস্‌তত্ জমা গরা আছে।

[5] তোঁয়ারা ফুরাফুরি গরিয়েনে নাজাত নঅ ফঅন ফইয্যন্ত আল্লাহ্‌র শক্তিত্ ইমানর মইধ্য দিয়েনে তোঁয়ারারে নিরাফদে রাকা অঅর। শেষ সময় ফকাশিত অইবার লাই য়েই নাজাতর আয়োজন গরি রাকা অইয়্যে।

[6] অবইশ্য যুদিঅ কিছুহালর লাই নানান ফরিক্যার মইধ্য দিয়েনে অঅত এহন তোঁয়ারার ত্যুন দুক্য ফঅন ফরের, তঅঅ নাজাত ফাইবার আশায় তোঁয়ারার মন খুশিত্ ভরি উঢের।

[7] এই ফরিক্যাগিন আইয়্যে যেন্ তোঁয়ারার ইমান হ্যাঁটি বুলিয়েনে ফর্‌মান অঅ, আর য়িয়ানর হারনে ইসা মসিহ্‌ ফকাশিত অইবার সমত তোঁয়ারা ফশংসা, গোরব আর সম্যান ফঅ। যে সোনা হ্যয় অই যাইবো য়িয়ানরেঅ আগুনত হ্যাঁটি গরি লোয়া অঅ; কিন্তু তোঁয়ারার ইমানর দাম তঅ য়েই সোনার ত্যুন আরো বেশি।

[8] যুদিঅ তোঁয়ারা মসিহ্‌‍রে নঅঅ দেক তঅঅ তোঁয়ারা তেঁইরে মহব্যত গর; যুদিঅ এহন তোঁয়ারা তেঁইরে দেকিত্ নঅ ফাইতা লাইগ্যো তঅঅ তোঁয়ারা তেঁইর উঅর বিশ্যাস গইত্যা লাইগ্যো, আর যে আনন্দ ভাষাত্ ফকাশ গরা নঅ যাআ ও যেগিন বেহেস্‌তি মইমাত্ ভরা, য়েই আনন্দত তোঁয়ারা আনন্দিত অইতা লাইগ্যো;

[9] হারন তোঁয়ারার ইমানর শেষ ফল তোঁয়ারা ফাইতা যাইতা লাইগ্যো, আর য়িয়ান অইল্ তোঁয়ারার ফুরাফুরি নাজাত।

[10] যে রহমত তোঁয়ারার ফাইবার হতা য়িয়ানর বিষয়ে যে নবিঅক্যলে বউত আগদি হই গেইয়্যে, য়িতারা এই নাজাতর বিষয় জানিবার লাই বউত হ্যোজ-হ্যবর লইয়্যেল্ আর ফুসার গইজ্যেল্।

[11] য়িতারার দিলত্ মসিহ্‌র রুহ্‌ আগদিই সাক্যি দিয়েনে হইয়্যেল্ দে, মসিহ্‌‍র ত্যুন হষ্টভোগ গরন ফরিবো আর তারফর তেঁই মইমা লাভ গরিবো। নবিঅক্যলে জাইন্‌তো চাইয়্যেল্ মসিহ‌‌র য়েই রুহ্‌ হঅন্‌ সমত আর হঅন্‌ অবস্তার হতা য়িতারারে জানাইতো আছিল্।

[12] কিন্তু আল্লাহ্ য়িতারারে দেহ্যাই দিয়্যেল্ দে, য়িতারা যে হতাগিন হইতো আছিল্ য়েগিন দিয়েনে য়িতারা নিজরার সেবা নঅ গরিয়েনে তোঁয়ারার সেবাই গইত্যো আছিল্। বেহেস্তর ত্যুন ফাটাইন্যা ফাক-রুহ্‌র ফরিচালানাত যারা তোঁয়ারার হাছে মসিহ্‌র বিষয়ে সুহ্যবর তবলিগ গইজ্যে য়িতারা নবিঅক্যলর য়েই হতাগিনই তোঁয়ারারে জানাইয়্যে। এন্ কি, ফেরেস্‌তাঅক্যলে ফইয্যন্ত এই বিষয়গিন জাইন্‌তো আগ্রয়ি।

[13] ইয়ানর লাই তোঁয়ারার মনরে জাগাই তুল আর নিজরারে দমনত রাক। ইসা মসিহ্‌ যহন ফকাশিত অইবো তহন তোঁয়ারা যে রহমত ফাইবা য়েই রহমত ফাইবার ফুরা আশা লইয়েনে অফেক্যা গর।

[14] আল্লাহ্‌র বাইধ্য সন্তান ইসাবে তোঁয়ারা তোঁয়ারার আগর হ্যারাফ ইছ্যা মতন জিবন নঅ হাডাইয়্যো; তহন তঅ তোঁয়ারা আল্লাহ্‌‍রে নঅ চিন্‌তা।

[15] য়িয়ানর ত্যুন বরং যিবা তোঁয়ারারে ডাইক্যে তেঁই যেইল্যা ফবিত্র, তোঁয়ারাঅ তোঁয়ারার বেক সাইলচলনে ঠিগ য়েইল্যা ফবিত্র অঅ।

[16] ফাক-কিতাবত আল্লাহ্ হইয়্যে, “আঁই ফবিত্র বুলি তোঁয়ারার ত্যুনঅ ফবিত্র অঅন ফরিবো।”

[17] আল্লাহ্ ফত্যি মানুষর হাম অনুযায়ি য়িবার বিচার গরে, কেউঅর মুকর মিক্যাদি চাইয়েনে য়িয়ান নঅ গরে। ইয়ানর লাই তেঁইরে যুদি তোঁয়ারা বাবা হইয়েনে ডাক তইলে এই দুনিয়াত যেতদিন বিদেইশ্যা ইসাবে আছ য়েতদিন তেঁইরে ডরাইয়েনে তোঁয়ারার জিবন হাডঅ।

[18] তোঁয়ারা জান, জিবন ফথদি চলিবার লাই তোঁয়ারার ফুর্বফুরুষঅক্যলর হাছর ত্যুন ফঅইন্যা বাজো আদশ্যর ত্যুন সোনা বা রুফার মতন হ্যয় অই যঅইন্যা হনঅ জিনিস দিয়েনে তোঁয়ারারে মুক্ত গরা নঅঅ অঅ;

[19] তোঁয়ারারে মুক্ত গরা অইয়্যে নিদ্যোষ আর নিকুত ভেরার বাইচ্যা ইসা মসিহ্‌র অমুইল্য রক্ত দিয়েনে।

[20] দুনিয়া সিষ্টির আগদিই আল্লাহ্ ইয়ানর লাই তেঁইরে ঠিগ গরি রাইক্যেল্, কিন্তু এই শেষ সমত তোঁয়ারার লাইই তেঁই ফকাশিত অইয়্যে।

[21] আল্লাহ্ তেঁইরে মরনর ত্যুন জিন্দা গরি তুলিয়েনে মইমা দান গইজ্যে আর তেঁইরই মইধ্য দিয়েনে তোঁয়ারা আল্লাহ্‌র উঅরদি ইমান আইন্যো; আর য়িয়ানর লাইই তোঁয়ারার ইমান ও আশা আল্লাহ্‌র উঅরদিই আছে।

[22] এহন আঁসারে মানি লইয়েনে তোঁয়ারা তোঁয়ারার দিলরে ফাক-সাফ গইজ্যো, আর য়িয়ানর লাই ইমানদার ভাইঅক্যল তোঁয়ারার হাছে এত মহব্যতর। য়িয়ানর লাই হইর, তোঁয়ারা একজন অইন্যজনরে দিল্ দিয়েনে গভির ভাবে মহব্যত গইজ্যো।

[23] যে বিজ তচনচ অই যাআ এন্ হনঅ বিজর ত্যুন তোঁয়ারার নয়া জন্ম নঅঅ অঅ, বরং যে বিজ হনঅ দিনঅ তচনচ নঅ অঅ য়িয়ানর ত্যুনই তোঁয়ারার জন্ম অইয়্যে। য়েই বিজ অইল্ আল্লাহ্‌র জিন্দা আর চিরএস্তায়ি কালাম।

[24] ফাক-কিতাবত লেহ্যা আছে, অক্যল মানুষ খেরর মতন, আর খেরর ফুলর মতনই য়িতারার বেক সুন্দইয্য; খের উয়াই যাআ, আর ফুলঅ ঝরি যাআ,

[25] কিন্তু ফভুর কালাম চিরহাল থাকে। আর এই কালামই য়েই সুহ্যবর, যিয়ান তোঁয়ারার হাছে তবলিগ গরা অইয়্যে।

২১ লম্বর সিফারা: ১ ফিতর — Chapters