Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:30

[1] ভাইঅক্যল, হঅন্‌ সমত আর হঅন্ ডইল্যা সমত য়েগিন ঘটিবো য়েই সম্যন্দে তোঁয়ারার হাছে কিছু লেকিবার দরহার নাই।

[2] তোঁয়ারা নিজরাই ভালা গরিয়েনে জান দে, রাতিয়া যেন্ গরিয়েনে চোর আইয়্যে ফভুর য়েই দিনগানঅ য়েন্ গরিয়েনেই আইবো।

[3] যহন মাইন্‌ষ্যে হইবো, “শান্তি অইয়্যে, ডরর কিছু নাই,” তহন গর্ভিতা মাইয়্যাফোয়ার আতিক্যা ফোয়া অইবার হঁঅরি উঢিবার মতন গরিয়েনে য়েই মানুষঅক্যলর সর্বনাশ অইবো। য়িতারা হনঅ কিছুতই রক্যা ফাইতো নঅ।

[4] কিন্তু ভাইঅক্যল, তোঁয়ারা তঅ আঁধারত্ নঅ থাইক্‌তা লাইগ্যো দে, য়েই দিনগান চোরর মতন তোঁয়ারার উঅর আই ফরিবো।

[5] তোঁয়ারা তঅ বেক্যিনে নুরর আর দিনর মানুষ। আঁরা রাইতোর বা আঁধারর মানুষ নঅঅ।

[6] য়িয়ানর লাই অইন্যতারার মতন যেন্ আঁরা ঘুম নঅ যাই, বরং অঅজাগ থাকি আর নিজরারে দমনত রাকি।

[7] যারা ঘুম যাআ য়িতারা রাতিয়াই ঘুম যাআ, আর যারা মাতাল অঅ য়িতারা রাতিয়াই মাতাল অঅ।

[8] আঁরা কিন্তু দিনর মানুষ; হাজেই বুক রক্যার লাই ইমান আর মহব্যত দিয়েনে বুক ঝাফাইয়েনে আর মাথা রক্যার লাই নাজাতর নিচ্যয়তা মাথাত দিয়েনে আইয়্যো, আঁরা নিজরারে দমনত রাকি।

[9] শাস্তি ফাইবার লাই নঅঅ বরং আঁরার হযরত ইসা মসিহ্‌র মইধ্য দিয়েনে নাজাত ফাইবার লাইই আল্লাহ্ আঁরারে ঠিগ গরি রাইক্যে।

[10] মসিহ্‌ আঁরার লাই মইজ্যেল্, যেন্ আঁরা বাঁচি বা মরি, আঁরা যেন্ তেঁইরই লগে জিন্দা থাকিত্ ফারি।

[11] ইয়ানর লাই তোঁয়ারা এহন যেইল্যা গইত্যা লাইগ্যো য়েইল্যা গরিয়েনে একজন অইন্যজনরে উত্‌সাঅ দান গইত্যো আর একজন অইন্যজনরে গরি তুইল্‌তো থাক।

[12] ভাইঅক্যল, আঁরা তোঁয়ারারে অনুরোধ গরির, যারা তোঁয়ারার মইধ্যে মিন্যোত গরে, ফভুর অইয়েনে তোঁয়ারারে ফরিচালানা গরে আর তোঁয়ারারে উফদেশ দিই থাকে, য়িতারারে সম্যান গইজ্যো।

[13] য়িতারা যেগিন গরের্ য়েগিনর লাই মহব্যতর মনোভাব লইয়েনে য়িতারারে তোঁয়ারা বিশেষভাবে সম্যান গইজ্যো। তোঁয়ারা নিজরার মইধ্যে শান্তিত থাইক্যো।

[14] ভাইঅক্যল, আঁরা তোঁয়ারারে এই উফদেশ দিইর — যারা অলস য়িতারারে সাবধান গইজ্যো; যারার সঅস নাই য়িতারারে সঅস দিয়ো; যারা দুর্বল য়িতারারে সাইয্য গইজ্যো আর বেক্যিনরে ধৈয্যর লগে সইজ্য গইজ্যো।

[15] চাইয়্যো, অন্যায়র বদলে কেউ যেন্ অন্যায় নঅ গরে। তোঁয়ারা অক্যল সমত একজন অইন্যজনর, এন্ কি, অইন্য বেক্যিনর উফহার গরিবার চেষ্টা গইজ্যো।

[16] অক্যল সমত খুশিত থাইক্যো, অক্যল সমত মুনাজাত গইজ্যো, আর অক্যল অবস্তার মইধ্যে আল্লাহ্‌‍রে শুকরিয়া জানাইয়্যো; হারন মসিহ্‌ ইসার মইধ্য দিয়েনে তোঁয়ারার লাই য়িয়ানই আল্লাহ্‌র ইছ্যা।

[19] ফাক-রুহ্‌রে নিফাই নঅ ফেইল্যো।

[20] যারা নবি ইসাবে আল্লাহ্‌র কালাম হঅ য়িতারার হতা তুচ্য নঅ গইজ্যো, বরং বেক কিছু যাচাই গরিয়েনে চাইয়্যো।

[21] যিয়ান ভালা য়িয়ান ধরি রাইক্যো,

[22] আর বেক ডইল্যা হ্যারাফির ত্যুন দুঁরে থাইক্যো।

[23] শান্তিদাতা আল্লাহ্ নিজেই তোঁয়ারারে ফুরাফুরি গরিয়েনে ফবিত্র গরক, আর আঁরার হযরত ইসা মসিহ্‌ আইবার সমত তোঁয়ারার গোডা শরিল-রুহ্‌-মন নিদ্যোষ রাকক্।

[24] মনত রাইক্যো, যিবা তোঁয়ারারে ডাইক্যে তেঁই নির্ভরযোইগ্য; তেঁই নিচ্যয়ই য়িয়ান গরিবো।

[25] ভাইঅক্যল, আঁরার লাই মুনাজাত গইজ্যো।

[26] মহব্যতর মনোভাব লইয়েনে বেক্যিনরে সালাম জানাইয়্যো।

[27] আঁই ফভুর নামে তোঁয়ারারে এই উকুম দিইর দে, এই সিঢি যেন্ বেক ভাইঅক্যলর হাছে ফরিয়েনে উনা অঅ।

[28] আঁরার হযরত ইসা মসিহ্‌র রহমত তোঁয়ারার উঅরদি থক্।

১৩ লম্বর সিফারা: ১ থিষলনিকিয় — Chapters