Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:08

[1] ভাইঅক্যল, তোঁয়ারা নিজরাই জান দে, তোঁয়ারার হাছে আঁরার যঅন নিষ্ফল নঅঅ অঅ।

[2] তোঁয়ারা এই হতাঅ জান দে, ইয়ার আগদি ফিলিফি শঅরত আঁরা জুলুম ভোগ গজ্যিলাম আর অসম্যানিতঅ অইয়্যিলাম। কিন্তু এই বেক বাধা-বিফত্যি থাকিলেঅ আঁরার আল্লাহ্‌র হাছর ত্যুন সঅস ফাইয়েনে তেঁইর সুহ্যবরর হতা আঁরা খোলাখুলিভাবেই তোঁয়ারার হাছে হইয়্যিলাম।

[3] আঁরার উফদেশ ভুল শিক্যার ত্যুন নঅঅ, অসত্ উদ্যেশ্যর ত্যুনঅ নঅঅ, বা আঁরা ছলনা গরিয়েনেঅ হনঅ হতা নঅ হইর;

[4] বরং যোইগ্য মনে গরিয়েনে সুহ্যবর জানাইবার ভার আল্লাহ্ আঁরার উঅর দিয়্যে বুলিয়েনেই আঁরা য়েই ইসাবে হতা হইর। মানুষরে খুশি গরিবার লাই আঁরা এই হতা নঅ হইর, কিন্তু যিবা আঁরার দিল্ যাচাই গরিয়েনে চাআ য়েই আল্লাহ্‌‍রে খুশি গরিবার লাইই হইর।

[5] তোঁয়ারা জান আঁরা হনঅ দিনঅ তোষামোদ গরিয়েনে হতা নঅঅ হইয়্যি, আর লোভরে ঝাফাই রাকিয়েনেঅ দে ছলনা গরিয়েনে হনঅ হতা আঁরা নঅঅ হইয়্যি, আল্লাহ্ য়িয়ানর সাক্যি।

[6] মানুষর হাছর ত্যুন, মানি তোঁয়ারার বা অইন্য কেউঅর হাছর ত্যুন আঁরা ফশংসা ফাইবার চেষ্টা নঅঅ গরি। মসিহ্‌র সাআবি ইসাবে আঁরার অধিকার অবইশ্য আঁরা তোঁয়ারার উঅর হ্যাডাইত্ ফাইত্যাম,

[7] কিন্তু য়িয়ানর বদলে মা যেইল্যা তেঁইর নিজর ফোয়াছাঅক্যলরে আদর-যত্ন গরে, তোঁয়ারার মইধ্যে থাকিবার সমত আঁরাঅ তোঁয়ারার লগে য়েই ডইল্যাই নরম বেবার গজ্যিলাম।

[8] তোঁয়ারার উঅর গভির মায়া-মমতা থাকনে তোঁয়ারারে হ্যালি আল্লাহ্‌র সুহ্যবর দঅন নঅঅ, তোঁয়ারার লাই নিজরার ফরান দিতোঅ আঁরা রাজি আছিলাম, হারন আঁরার হাছে তোঁয়ারা খুবই ফ্রিয়।

[9] ভাইঅক্যল, আঁরার মিন্যোত আর হষ্টর হতা নিচ্যয়ই তোঁয়ারার মনত আছে। তোঁয়ারার হাছে আল্লাহ্‌র সুহ্যবর তবলিগ গরিবার সমত আঁরা দিন-রাইত মিন্যোত গজ্যি, যেন্ আঁরা তোঁয়ারার কেউঅর উঅরদি বোজা অই নঅ ফরি।

[10] তোঁয়ারা যারা ইমান আইন্যো, তোঁয়ারার লগে আঁরার বেবার দে ফবিত্র, সত্ আর নিকুত আছিল্, য়িয়ানর সাক্যি তোঁয়ারাঅ আছ আর আল্লাহ্‌অ আছে।

[11] তোঁয়ারা জান, বাবা যেন্ নিজর ফোয়াছাঅক্যলরে উত্‌সাঅ, সান্তনা আর হরা গরিয়েনে উকুম দেএ, আঁরাঅ তোঁয়ারার ফত্যিকরে য়িয়ানই দিতাম, যেন্ আল্লাহ্‌র বান্দা ইসাবে তোঁয়ারা উফযুক্ত গরিয়েনে চল। আল্লাহ্ তেঁইর নিজর রাইজ্যর আর তেঁইর মইমার ভাগি অইবার লাইই তোঁয়ারারে ডাকের্।

[13] আঁরা অক্যল সমত আল্লাহ্‌‍রে শুকরিয়া জানাইর্, হারন আল্লাহ্‌র কালাম আঁরার হাছর ত্যুন উনিয়েনে যহন তোঁয়ারা ইমান আন্যিলা তহন তোঁয়ারা য়িয়ান মানুষর বুলি নঅঅ, কিন্তু আল্লাহ্‌র কালাম বুলিয়েনেই গ্রঅন গজ্যিলা। আর আঁসাই য়িয়ান আল্লাহ্‌রই কালাম। তোঁয়ারা যারা ইমান আইন্যো, তোঁয়ারার দিলত য়েই কালামই হাম গরের্।

[14] ভাইঅক্যল, এহুদিয়া ফদেশত মসিহ্‌ ইসার লগে যুক্ত আল্লাহ্‌র যে জামাতগিন আছে, তোঁয়ারার অবস্তা য়িতারার মতনই। ইহুদিঅক্যলর আতত্ য়িতারা যে দুক্য-হষ্ট ভোগ গইজ্যে, তোঁয়ারাঅ নিজর দেশর মানুষঅক্যলর আতত্ য়েই একই ডইল্যা দুক্য-হষ্ট ভোগ গইজ্যো।

[15] য়েই ইহুদিঅক্যলেই হযরত ইসারে আর নবিঅক্যলরে মারি ফেইল্যেল্, আর আঁরার উঅরঅ য়িতারা জুলুম গইজ্যে। য়িতারা আল্লাহ্‌‍রে অসন্তুষ্ট গরে, আর বেক মানুষর উঅর য়িতারার শত্রু ভাব আছে।

[16] য়িতারা আঁরারে বাধা দেএ যেন্ অ-ইহুদিঅক্যলর নাজাতর লাই য়িতারার হাছে আঁরা হনঅ হতা হইত্ নঅ ফারি। এন্ গরিয়েনেই য়েই ইহুদিঅক্যল অক্যল সমত গুনাহ্‌র উঅর গুনাহ্‌ বোঝাই গরের্, আর আল্লাহ্‌র গজব ফুরাফুরি গরিয়েনে য়িতারার উঅর আই ফইজ্যে।

[17] ভাইঅক্যল, মনর মিক্যাদির ত্যুন নঅ অইলেঅ শরিলর মিক্যাদির ত্যুন আঁরা অল্ফ সময়র লাই তোঁয়ারার হাছর ত্যুন দুঁরে আছি। য়িয়ানর লাই আঁরা বউত আগ্রঅর লগে চেষ্টা গজ্যিলাম যেন্ আবার তোঁয়ারার লগে আঁরার দেহ্যা অঅ।

[18] য়িয়ানর লাই আঁরা, বিশেষ গরি আঁই ফোল বউত বারই তোঁয়ারার হাছে আইস্‌তো চাইয়্যিলাম, কিন্তু ইবিলিস আঁরারে বাধা দিয়্যেল্।

[19] আঁরার হযরত ইসা যহন আইবো তহন তেঁইর সাম্‌নদি তোঁয়ারাই কি আঁরার আশা, আনন্দ আর গোরবর জিতিবার মালা নঅ অইবা না?

[20] আঁসা, তোঁয়ারাই আঁরার গোরব, তোঁয়ারাই আঁরার আনন্দ।

১৩ লম্বর সিফারা: ১ থিষলনিকিয় — Chapters