Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:07

[1] আরো হই ভাইঅক্যল, আল্লাহ্‌‍রে খুশি গরিবার লাই কেন্ গরিয়েনে চলন উচিত য়েই শিক্যা তঅ তোঁয়ারা আঁরার হাছে ফাইয়্যো, আর আঁসাই তোঁয়ারা য়েন্ গরিয়েনেই সইল্‌তা লাইগ্যো। তঅঅ হযরত ইসার অইয়েনে আঁরা তোঁয়ারারে অনুরোধ গরির্ আর উফদেশ দিইর্ যেন্ তোঁয়ারা আরো বেশি গরিয়েনে য়েইডইল্যা চল।

[2] হযরত ইসার হাছর ত্যুন অধিকার ফাইয়েনে আঁরা তোঁয়ারারে কি কি উকুম দিয়্যি য়েগিন তোঁয়ারার জানা আছে।

[3] আল্লাহ্‌র ইছ্যা এই — তোঁয়ারা ফবিত্র অঅ, মানি বেক ডইল্যা জেনার ত্যুন দুঁরে থাক,

[4] আর যারা আল্লাহ্‌‍রে নঅ জানে য়েই অ-ইহুদিঅক্যলর মতন শরিলর হামনার বশত্ নঅ চলিয়েনে তোঁয়ারা ফত্যিকে নিজর শরিলরে ফবিত্রভাবে সম্যানর লগে দমনত রাইক্‌তো শিক।

[6] এই বেফারে অন্যায় গরিয়েনে কেউ যেন্ হনঅ ভাইঅরে নঅ ঠগা। আঁরা আগদিই তোঁয়ারারে হইয়্যি আর সাবধান গরি দিয়্যি দে, এই বেক অন্যায়র লাই ফভুই শাস্তি দিবো,

[7] হারন আল্লাহ্ অফবিত্র গরিয়েনে চলিবার লাই আঁরারে নঅঅ ডাকে, ফবিত্র গরিয়েনে চলিবার লাইই ডাইক্যে।

[8] য়িয়ানর লাই এই শিক্যা যিবা অগ্রাইয্য গরে য়িবা মানুষরে অগ্রাইয্য নঅ গরে, বরং যিবা তেঁইর ফাক-রুহ্‌রে তোঁয়ারারে দান গইজ্যে য়েই আল্লাহ্‌‍রেই অগ্রাইয্য গরে।

[9] ভাইঅর লগে ভাইঅর মহব্যত সম্যন্দে তোঁয়ারার হাছে কিছু লেকিবার দরহার নাই, হারন আল্লাহ্ তোঁয়ারারে একজন অইন্যজনরে মহব্যত গইত্যো শিকাইয়্যে।

[10] আর আঁসাই তোঁয়ারা মেসিডোনিয়া ফদেশর বেক ভাইঅক্যলরে মহব্যত গর। কিন্তু ভাইঅক্যল, তোঁয়ারার হাছে আঁরার বিশেষ অনুরোধ অইল্ তোঁয়ারার এই মহব্যত যেন্ আরো বারি যাআ।

[11] আঁরা তোঁয়ারারে যে উকুম দিয়্যি য়েই মতন শান্ত জিবন হাডাইতো, নিজর হামত বেস্ত থাইক্‌তো আর নিজর আতে মিন্যোত গইত্যো বিশেষভাবে আগ্রয়ি অঅ,

[12] যেন্ বাইরর মানুষঅক্যলর চোগে তোঁয়ারার চলাফিরা উফযুক্ত অঅ আর অইন্যর উঅর ভরসা গরন নঅ ফরে।

[13] ভাইঅক্যল, আঁরা নঅ চাই যারা মারা গেইয়্যে য়িতারার কি অইবো য়েই সম্যন্দে তোঁয়ারার অজানা থাকে, যেন্ যারার মনত হনঅ আশা নাই য়িতারার মতন গরিয়েনে তোঁয়ারা দুক্যে ভাঁগি নঅ ফর।

[14] আঁরা যহন বিশ্যাস গরি ইসা মইজ্যেল্ আর আবার জিন্দা অই উইট্যে তহন আঁরা ইয়ানঅ বিশ্যাস গরি, যারা ইসার লগে যুক্ত অইয়েনে মারা গেইয়্যে আল্লাহ্ য়িতারারেঅ ইসার লগে লই যাইবো।

[15] ফভুর শিক্যামতনই আঁরা তোঁয়ারারে হইর, আঁরা যারা জিন্দা আছি আর ফভুর ফিরি আইয়্যোন ফইয্যন্ত জিন্দা থাইক্যোম, আঁরা হনঅ মতেই য়েই মরাঅক্যলর আগদি নঅ যাইয়োম।

[16] জোর গলার উকুমর লগে আর মেইন ফেরেস্‌তার ডাক আর আল্লাহ্‌র শিংগার ডাকর লগে ফভু নিজেই বেহেস্‌তর ত্যুন লামি আইবো। মসিহ্‌র লগে যুক্ত অইয়েনে যারা মারা গেইয়্যে তহন য়িতারাই ফইল্যাদি জিন্দা অই উঢিবো।

[17] তারফরদি আঁরা যারা জিন্দা আর বাকি থাইক্যোম, আঁরারেঅ আকাশত ফভুর লগে মিলিত অইবার লাই য়িতারার লগে মেউলার মাঝে তুলি লোয়া অইবো। আর এন্ গরিয়েনে আঁরা চিরহাল ফভুর লগে থাইক্যোম।

[18] য়িয়ানর লাই তোঁয়ারা এই হতাগিন হইয়েনে একজন অইন্যজনরে সান্তনা দঅ।

১৩ লম্বর সিফারা: ১ থিষলনিকিয় — Chapters