[1] বাবা আল্লাহ আর হযরত ইসা মসিহ্র লগে যুক্ত থিষলনিকিয় জামাতর হাছে সিলবান, তিমথিয় আর আঁই ফোল এই সিঢি লেকির। আঁরার বাবা আল্লাহ আর হযরত ইসা মসিহ্ তোঁয়ারারে রহমত ও শান্তি দান গরক।
[2] আঁরা অক্যল সমত মুনাজাতত তোঁয়ারার বেক্যিনর হতা মনত গরিয়েনে আল্লাহ্রে শুকরিয়া জানাই থাকি।
[3] ইমানর হারনে তোঁয়ারা যে হাম গইত্যা লাইগ্যো, মহব্যতর হারনে যে মিন্যোত গইত্যা লাইগ্যো আর আঁরার হযরত ইসা মসিহ্র উঅর আশার হারনে যে ধৈয্য ধইত্যা লাইগ্যো, য়েই হতা আঁরা অক্যল সমতই আঁরার বাবা আর আল্লাহ্র সাম্নদি মুনাজাতত মনত গরি থাকি।
[4] আল্লাহ্র ফ্রিয় আঁর ভাইঅক্যল, আঁরা জানি তেঁইই তোঁয়ারারে বাছি লইয়্যে,
[5] হারন আঁরার ফচার গরা সুহ্যবর হ্যালিমাত্র হতার মইধ্য দিয়েনে তোঁয়ারার হাছে নঅঅ আইয়্যে, কিন্তু য়িয়ান শক্তি, ফাক-রুহ্ আর ফুরা নিচ্যয়তার মইধ্য দিয়েনে আইস্যেল্। তোঁয়ারার লগে থাকিবার সমত তোঁয়ারার ভালার লাই আঁরা কেন্ গরিয়েনে চলাফিরা গজ্যি য়িয়ান তোঁয়ারা জান।
[6] বউত অইত্যাচারর মাঝেঅ ফাক-রুহ্র দেয়া আনন্দর লগে য়েই সুহ্যবর গ্রঅন গরিয়েনে তোঁয়ারা আঁরার আর ফভুর মতন গরিয়েনে সইল্তা লাইগ্যো।
[7] ইয়ানত মেসিডোনিয়া আর আখায়া ফদেশর বেক ইমানদারঅক্যলর হাছে তোঁয়ারা উগ্যুয়া আদশ্য অইয়্যো।
[8] হ্যালিমাত্র মেসিডোনিয়া আর আখায়া ফদেশতই দে তোঁয়ারার হাছর ত্যুন মাবুদর কালাম ছরাই ফইজ্যে এন্ নঅঅ, কিন্তু আল্লাহ্র উঅর তোঁয়ারার ইমানর হতাঅ বেক জাগাতই যাইয়েনে ফোঁইছ্যে। এই বেফারে আঁরার কিছুই হইবার দরহার নাই,
[9] হারন তোঁয়ারা কেন্ গরিয়েনে আঁরারে গ্রঅন গজ্যিলা মানুষঅক্যলে য়িয়ান আঁরারে জানার। য়িতারা আরো জানার দে, তোঁয়ারা কেন্ গরিয়েনে দেব-দেবিগিনর হাছর ত্যুন ফিরিয়েনে জিন্দা আর আঁসা আল্লাহ্র হাছে আইস্যো যেন্ তেঁইর এবাদত গরিত্ ফার,
[10] আর বেহেস্তর ত্যুন তেঁইর ফোয়ার আইবার লাই অফেক্যা গরিত্ ফার। য়েই ফোয়াই অইল্ ইসা, যিবারে তেঁই মরনর ত্যুন জিন্দা গরি তুইল্যেল্। আল্লাহ্র যে গজব লামি আইয়্যের য়েই গজবর ত্যুন এই ইসাই আঁরারে রক্যা গরিবো।