[1] আঁরা যহন আর সইজ্য গরিত্ নঅ ফাইল্যাম তহন এথেন্স শঅরত একলা থাকনই ইস্তির গরিয়েনে আঁরার ভাই তিমথিয়রে ফাটায়্যিলাম। য়িবা মসিহ্র বিষষে সুহ্যবর জানাইবার হামত আল্লাহ্র সঅহর্মি। আঁরা য়িবারে ফাটায়্যিলাম যেন্ য়িবা তোঁয়ারারে ইমানে ইস্তির রাকিত্ আর উত্সাঅ দিত্ ফারে,
[3] যেন্ এই বেক দুক্য-হষ্টর মাঝে তোঁয়ারা কেউ ফিছাই নঅ যঅ। তোঁয়ারা নিজরাই জান দে, দুক্য-হষ্ট আঁরার লাই ঠিগ গরাই আছে।
[4] দুক্য-হষ্ট দে আঁরার উঅর আইবোই য়েই হতা তোঁয়ারার লগে থাকিবার সমত আঁরা বারবারই হইয়্যিলাম, আর তোঁয়ারা জান দে, ঠিগ য়িয়ানই ঘইট্যে।
[5] য়িয়ানর লাই আঁই যহন আর সইজ্য গরিত্ নঅ ফাইল্যাম তহন ইমানর মিক্যাদির ত্যুন তোঁয়ারা কি অবস্তাত্ আছ য়িয়ান জানিবার লাইই তিমথিয়রে ফাটায়্যিলাম। আঁর ডর অইতো আছিল্, অঅত ইবিলিস তোঁয়ারারে লোভ দেহাইয়্যে আর আঁরার মিন্যোতগিন বেক্যিন নিষ্ফল অই গেইয়্যে।
[6] এহন তিমথিয় তোঁয়ারার হাছর ত্যুন আঁরার হাছে ফিরি আইয়েনে তোঁয়ারার মহব্যত আর ইমান সম্যন্দে ভালা হ্যবরই দিয়্যে। য়িবা হইয়্যে, মহব্যতর মনোভাব লইয়েনে তোঁয়ারা অক্যল সমত আঁরারে মনত গরি থাক, আর আঁরা যেইল্যা তোঁয়ারারে চাইতাম চাইর য়েইল্যা তোঁয়ারাঅ আঁরারে দেইক্তো চাইতা লাইগ্যো।
[7] ইয়ানর লাই ভাইঅক্যল, তিমথিয়র মুকত তোঁয়ারার ইমানর হতা উনিয়েনে আঁরার বেক যন্ত্রনা আর হষ্টর মাঝেঅ আঁরা সান্তনা ফাইয়্যি।
[8] ফভুর উঅর তোঁয়ারার ইমান ইস্তির থাকিলেই আঁরার জিবন ধইন্য।
[9] তোঁয়ারার হারনে আল্লাহ্র সাম্নদি আঁরার যে আনন্দ, য়িয়ানর বদলে কেন্ গরিয়েনে দে তেঁইরে তোঁয়ারার লাই শুকরিয়া জানাইয়্যোম য়িয়ান আঁরা নঅ জানি।
[10] আঁরা দিন-রাইত আল্লাহ্র হাছে দিলর ত্যুন অনুরোধ জানাইর যেন্ আঁরা তোঁয়ারারে দেকিত্ ফাই আর তোঁয়ারার ইমানর মইধ্যে যে অভাব আছে য়িয়ান ফুরন গরিত্ ফারি।
[11] আঁরার বাবা আর আল্লাহ্ নিজে ও আঁরার হযরত ইসা যেন্ তোঁয়ারার হাছে যাইবার ফথ ঠিগ গরি দেএ।
[12] ফভু গরক, আঁরা যেইল্যা তোঁয়ারারে মহব্যত গরি ঠিগ য়েইল্যা গরি তোঁয়ারারঅ একজনর লগে অইন্যজনর, এন্ কি, বেক্যিনর লগে মহব্যত যেন্ বারি উঢিয়েনে বাআই ফরে।
[13] তইলে তেঁই তোঁয়ারার দিল্ ইস্তির গরিবো, যেন্ আঁরার হযরত ইসা যহন তেঁইর নিজর বেক বান্দাঅক্যলরে লগে লইয়েনে আইবো তহন আঁরার বাবা আর আল্লাহ্র সাম্নদি তোঁয়ারা নিকুত আর ফবিত্র অঅ।