Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:05

[1] মালিকঅক্যল, বেহেস্‌তত তোঁয়ারারঅ একজন মালিক আছে জানিয়েনে তোঁয়ারা তোঁয়ারার গোলামঅক্যলর লগে সত্ আর নিয়াই বেবার গইজ্যো।

[2] তোঁয়ারা কিতগ্য আর সতর্ক অইয়েনে মুনাজাতত নিজরারে বেস্ত রাইক্যো;

[3] আর য়েই লগে আঁরার লাইঅ মুনাজাত গইজ্যো যেন্ মসিহ্‌ সম্যন্দে গোফন আঁসার হতা তবলিগ গরিবার লাই আল্লাহ্ আঁরারে সুযোগ গরি দেএ। য়েই গোফন আঁসার লাইই তঅ আঁরে বন্দি গরা অইয়্যে।

[4] যে ডইল্যা এস্‌ফষ্ট ভাবে আঁর ত্যুন এই বিষয় বুঝাই হঅন উচিত, মুনাজাত গইজ্যো আঁই যেন্ য়েন্ গরিয়েনে হইত্ ফারি।

[5] যারা আল্লাহ্‌র বান্দা নঅঅ য়িতারার লগে বুদ্যি বেবার গরিয়েনে সইল্যো আর মসিহ্‌র বিষয়ে সাক্যি দিবার ফত্যিউয়া সুযোগ হামত লাগাইয়্যো।

[6] তোঁয়ারার হতাবাত্যা অক্যল সমত মধুর আর নুন দেয়া হ্যানার মতন গ্রঅনযোইগ্য অঅক, যেন্ হারে কেন্ গরি জোয়াব দিবা য়িয়ান তোঁয়ারা বুঝিত্ ফার।

[7] আঁরার ফ্রিয় ভাই আর বিশ্যস্ত সেবাহারি ও ফভুর হামত আঁরার সঅ-গোলাম তুখিক আঁর বেক হ্যবর তোঁয়ারারে দিবো।

[8] তোঁয়ারা যেন্ আঁরার সম্যন্দে জানিত্ ফার আর তেঁই যেন্ তোঁয়ারারে উত্‌সাঅ দিত্ ফারে য়িয়ানর লাই আঁই তেঁইরে তোঁয়ারার হাছে ফাটাইলাম।

[9] তুখিকর লগে আঁই আঁরার বিশ্যস্ত আর ফ্রিয় ভাই ওনিষিমরেঅ ফাটাইলাম। তেঁই তোঁয়ারারই একজন। য়িতারা এডিয়ার বেক কিছুই তোঁয়ারারে জানাইবো।

[10] আঁর লগে বন্দি ভাই আরিষ্টার্খ আর বান্যাবাসর আত্যিয় মার্কঅ তোঁয়ারারে সালাম জানার। মার্কর বিষয় তোঁয়ারা তঅ আগদিই উকুম ফাইয়্যো দে, তেঁই যুদি তোঁয়ারার হাছে আইয়্যে তইলে তেঁইরে আদরর লগে গ্রঅন গইজ্যো।

[11] যিবারে যুষ্ট হইয়েনে ডাকা অঅ য়েই ইউসাঅ তোঁয়ারারে সালাম জানার। ইহুদিঅক্যলর মইধ্যর ত্যুন হ্যালি এই তিনজনই আল্লাহ্‌র রাইজ্যর লাই আঁর লগে হাম গরে। য়িতারা আঁরে বউত উত্‌সাঅ দিয়্যে।

[12] ইফাফ্রাঅ তোঁয়ারারে সালাম জানার। তেঁই তোঁয়ারার নিজরার মানুষঅক্যলর মাঝে একজন আর তেঁই মসিহ্‌ ইসার গোলাম। তেঁই অক্যল সমত তোঁয়ারার লাই মুনাজাতর যুদ্য চলার যেন্ তোঁয়ারা ফুন্যতা লাভ গরিয়েনে আর বেক কিছুত আল্লাহ্‌র ইছ্যা নিচ্যিত গরি জানিয়েনে শক্ত অই থিয়াইত্ ফার।

[13] ইফাফ্রার সম্যন্দে আঁই এই হইত্ ফারি দে, তোঁয়ারার লাই আর যারা লায়দিকেয়া ও হিয়রাফলি শঅরত আছে য়িতারার লাই তেঁই বউত মিন্যোত গরে।

[14] ফ্রিয় ডাক্তোর লুক আর দিমা তোঁয়ারারে সালাম জানার।

[15] লায়দিকেয়ার ইমানদার ভাইঅক্যলরে আর নুম্ফা ও তেঁইর বাড়িত যে মানুষঅক্যলে জামাত ইসাবে জমা অঅ, য়িতারারেঅ সালাম জানাইয়্যো।

[16] তোঁয়ারার মইধ্যে এই সিঢি ফরা শেষ অঅনর ফর লায়দিকেয়ার জামাতরেঅ এই সিঢি ফইত্যো দিয়ো, আর লায়দিকেয়া জামাতরে যে সিঢি ফাটাআ অইবো য়িয়ানঅ তোঁয়ারা ফইজ্যো।

[17] আর্খিফ্যরে এই হতা হঅ, “ফভুর সেবার লাই তোঁয়ারে যে হাম দেয়া অইয়্যে য়িয়ান শেষ গরিবার মিক্যাদি বিশেষভাবে মনযোগ দঅ।”

[18] আঁই ফোল নিজর আতে এই সালামর হতা লেকির। মনত রাইক্যো, আঁই বন্দি আছি। আল্লাহ্ তোঁয়ারারে রহমত দান গরক।

১২ লম্বর সিফারা: কলসিয় — Chapters