[1] আঁই মসিহ্র দুক্যভোগর সাক্যি আর তেঁইর যে মইমা ফকাশিত অইবো য়িয়ানর ভাগি। য়িয়ানর লাই তোঁয়ারার মইধ্যে যারা জামাতর মেইন নেতা য়িতারারে আঁই আর একজন মেইন নেতা ইসাবে এই উফদেশ দিইর —
[2] তোঁয়ারার মইধ্যে আল্লাহ্র যে ভেরার দল আছে তোঁয়ারা য়িয়ানর ভেরাচরাইন্যা অঅ। দেহ্যাশুনা গরন ফরিবো বুলিয়েনে দে য়িতারার দেহ্যাশুনা গরিবা য়িয়ান নঅঅ, বরং নিজর ইছ্যাতই য়িয়ান গর, হারন আল্লাহ্ তোঁয়ারার হাছে য়িয়ানই চাআ। লাভর আশাত এই হাম নঅ গইজ্যো, কিন্তু আগ্রঅর লগে গর;
[3] তোঁয়ারার অধিনত যারা আছে য়িতারার উঅর ফভু নঅ অইয়্যো, বরং এন্ অঅ যেন্ তোঁয়ারারে দেকিয়েনে য়িতারা শিকিত্ ফারে।
[4] তইলে যহন মেইন ভেরাচরাইন্যা দেহ্যা দিবো তহন তোঁয়ারা জিতিবার মালা ইসাবে তেঁইর মইমার ভাগি অইবা, আর য়িয়ান হনঅ দিনঅ মলিন অইতো নঅ।
[5] য়েন্ গরিয়েনে জোয়ান ফোয়াঅক্যল, তোঁয়ারা মেইন নেতাঅক্যলর অধিনত থাক। তোঁয়ারা বেক্যিনে নরম অইয়েনে একজন অইন্যজনর সেবা গর, হারন ফাক-কিতাবর হতামতন, “আল্লাহ্ অহংকারিঅক্যলর বিরুদ্যে থিয়াআ, কিন্তু নরমঅক্যলরে রহমত গরে।”
[6] য়িয়ানর লাই আল্লাহ্র হ্যমতার সাম্নদি নিজরারে নিচু গর, যেন্ ঠিগ সমত তেঁই তোঁয়ারারে উচুল গরে।
[7] তোঁয়ারার বেক চিন্তা-ভাবনার ভার তেঁইর উঅর ফেলি দঅ, হারন তেঁই তোঁয়ারার বিষয়ে চিন্তা গরে।
[8] নিজরারে দমনত রাক আর সতর্ক থাক, হারন তোঁয়ারার শত্রু ইবিলিস গজ্যনহারি সিংহর মতন গরি হারে হ্যাই ফেলিবো য়িয়ানর তালাইশ গরি বেরার।
[9] ইমানত ইস্তির থাকিয়েনে ইবিলিসর বিরুদ্যে থিঅ, হারন তোঁয়ারা তঅ জান দে, সারা দুনিয়ার মইধ্যে তোঁয়ারার ইমানদার ভাইঅক্যল একই ডইল্যা দুক্য-হষ্ট ভোগ গরের্।
[10] যিবা বেক ডইল্যা গরিয়েনে রহমত গরিবার আল্লাহ্ তেঁই তেঁইর চিরএস্তায়ি মইমার ভাগি অইবার লাই তোঁয়ারারে ডাইক্যে, হারন মসিহ্র লগে তোঁয়ারা যুক্ত অইয়্যো। তোঁয়ারা কিছুদিন হষ্টভোগ গরিবার ফরদি আল্লাহ্ নিজেই তোঁয়ারারে ফুরন গরিবো আর ইস্তির রাকিবো, শক্তি দিবো আর শক্ত ভিত্যির উঅর তোঁয়ারারে থিয়া গরাইবো।
[11] তেঁইর হ্যমতা চিরহাল থক্। আমিন।
[12] সিলবান, যিবারে আঁই আঁর বিশ্যস্ত ভাই মনে গরি, য়িবারে দিয়েনে এই সিঢি আঁই অল্ফ হতাত তোঁয়ারার হাছে লেকিলাম, যেন্ আঁই তোঁয়ারারে উত্সাঅ দিত্ ফারি আর আল্লাহ্র সত্যিহারর রহমতর সাক্যি দিত্ ফারি। তোঁয়ারা আল্লাহ্র এই রহমতর মইধ্যে ইস্তির অইয়েনে বসবাস গর।
[13] আল্লাহ্ তোঁয়ারার লগে যারারে বাছি লইয়্যে বেবিলনর য়েই জামাতর মানুষঅক্যলে তোঁয়ারারে সালাম জানার, আর আঁর সন্তান মার্কঅ তোঁয়ারারে সালাম জানার।
[14] মহব্যতর মনোভাব লইয়েনে তোঁয়ারা একজন অইন্যজনরে সালাম জানাইয়্যো। তোঁয়ারা যারা মসিহ্র নিজর অইয়্যো, তোঁয়ারার শান্তি অঅক।