Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:49

[1] য়িয়ানর লাই মসিহ্‌ শরিলত হষ্ট সইজ্য গইজ্যেল্‌ বুলি তোঁয়ারাঅ নিজরার দিলত্ য়েই একই মনোভাব গরি তুল, হারন শরিলত যিবা হষ্ট ভোগ গইজ্যে য়িবা গুনাহ্‌র অইব্যাস ছারি দিয়্যে।

[2] য়িয়ানর হারনে এই দুনিয়ার বাকি জিবনগান য়িবা আর দুনিয়ার হামনা-বাসনা তিফ্‌ত গরিয়েনে নঅ হাডাআ, বরং আল্লাহ্‌র ইছ্যা ফালন গরিয়েনে হাডাআ।

[3] যারা আল্লাহ্‌‍রে নঅ জানে য়িতারার মতন তোঁয়ারাঅ আগদি লম্ফটতা গরিয়েনে, হ্যারাফ হামনা-বাসনার মইধ্যে থাকিয়েনে, মাতলামি গরিয়েনে, অই-উল্লা গরিয়েনে মদ হ্যাইয়েনে ও হ্যানা-দানা গরিয়েনে আর জঘইন্য ফতিমাফুজা গরিয়েনে বউত সময় হাডাইতা।

[4] কিন্তু এহন য়েই মানুষঅক্যলেই দেকিয়েনে আচ্যাইয্য অঅ দে, তোঁয়ারা য়িতারার য়েই ডঁর উশৃংকলাত আর যোগ নঅ দিতা লাইগ্যো, আর য়িয়ানর লাই য়িতারা তোঁয়ারার বিরুদ্যে নিন্দার হতা হঅ।

[5] কিন্তু যিবা জিন্দা আর মরা বেক্যিনর বিচার গরিবার লাই রেডি অই আছে তেঁইর হাছে য়িতারার ত্যুন ইসাব দঅন ফরিবো।

[6] মরাঅক্যলর হাছেঅ তঅ য়িয়ানর লাই মসিহ্‌র বিষয়ে সুহ্যবর তবলিগ গরা অইয়্যেল্, যেন্ শরিলর মিক্যাদির ত্যুন মানুষর মতনই য়িতারার বিচার অইলেঅ রুহে য়িতারা আল্লাহ্‌র মতন জিন্দা থাকিত্ ফারে।

[7] এহন বেক কিছুর শেষ সময় হাছে আই গেইয়্যে। য়িয়ানর লাই তোঁয়ারার মন ইস্তির গর আর নিজরারে দমনত রাক যেন্ মুনাজাত গরিত্ ফার।

[8] আর বেক্যিনর ত্যুন ডঁর হতা অইল্, তোঁয়ারা একজন অইন্যজনরে গভির ভাবে মহব্যত গইজ্যো, হারন মহব্যত বউত গুনাহ্‌রে ঝাফাই রাকে।

[9] হনঅ ডইল্যা বিরক্তি ফকাশ নঅ গরিয়েনে তোঁয়ারা একজন অইন্যজনরে মেঅমান ইসাবে গ্রঅন গর।

[10] বিন্য বিন্য ভাবে ফকাশিত আল্লাহ্‌র রহমত ফাইয়েনে যিবা বিশ্যস্ত ভাবে য়িয়ান হামত লাগাইয়্যে, য়েই ডইল্যা মানুষ ইসাবে তোঁয়ারা আল্লাহ্‌র হাছর ত্যুন যিবা যেইল্যা দান ফাইয়্যো য়িয়ান একজন অইন্যজনর সেবা গরিবার লাই বেবার গর।

[11] যুদি কেউ ফচার গরে তইলে য়িবা এন্ গরিয়েনে ফচার গরক যেন্ য়িবা আল্লাহ্‌র নিজর মুকর হতা হঅর। যুদি কেউ সেবা গরে তইলে আল্লাহ্‌র দেয়া শক্তিত য়িবা সেবা গরক, যেন্ ইসা মসিহ্‌র মইধ্য দিয়েনে বেক কিছুত আল্লাহ্ ফশংসা ফাআ। ফশংসা আর শক্তি চিরহাল তেঁইরই। আমিন।

[12] ফ্রিয় বন্ধুঅক্যল, তোঁয়ারার ত্যুন দে এহন আগুনর ফরিক্যার মইধ্য দিয়েনে যঅন ফরের্ য়িয়ানত আচ্যাইয্য অইয়েনে মনে নঅ গইজ্যো দে, তোঁয়ারার উঅর অদ্ভুত কিছু এক্যান অঅর।

[13] য়িয়ানর ত্যুন বরং তোঁয়ারা দে মসিহ্‌র দুক্যভোগর ভাগ নিতা লাইগ্যো য়িয়ানত আনন্দিত অঅ, যেন্ তেঁইর মইমা যহন ফকাশিত অইবো তহন তোঁয়ারা আনন্দত ফুরন অঅ।

[14] মসিহ্‌র লাই যুদি তোঁয়ারা অফমানিত অঅ তইলে মোবারক তোঁয়ারা, হারন আল্লাহ্‌র মইমাফুন্য রুহ্‌ তোঁয়ারার উঅর আছে।

[15] তোঁয়ারার মইধ্যে কেউ খুনি, চোর, অন্যায়হারি অইয়েনে বা অন্যায়ভাবে অইন্যর বেফারে আত দিয়েনে হষ্ট ভোগ নঅ গরক।

[16] কিন্তু ইসায়ি ইসাবে যুদি কেউ হষ্ট ভোগ গরে তইলে য়িবা শরম নঅ ফঅক, বরং য়িবার য়েই নাম আছে বুলি য়িবা আল্লাহ্‌র ফশংসা গরক।

[17] বিচার শুরু অইবার সময় অইয়্যে আর য়িয়ান আল্লাহ্‌র ফরিবারর মানুষঅক্যলর ত্যুনই শুরু গরা অইবো। আর যুদি য়েই বিচার আঁরার ত্যুনই শুরু গরা অঅ তইলে যারা আল্লাহ্‌র দেয়া সুহ্যবর মানি নঅঅ লঅ য়িতারার অবস্তা কি অইবো?

[18] কিতাবত আছে, আল্লাহ্‌ভক্ত মানুষর নাজাত ফঅন যুদি এত হোটিন অঅ, তইলে যারা গুনাহ্‌গার আর আল্লাহ্‌র ফতি ডরহিন, য়িতারার অবস্তা কি অইবো?

[19] তইলে আল্লাহ্‌র ইছ্যাই যারা হষ্টভোগ গরের, য়িতারা য়িতারার বিশ্যস্ত সিষ্টিহত্যার আতত্ নিজরারে তুলি দঅক আর ভালা হাম গইত্যো থক্।

২১ লম্বর সিফারা: ১ ফিতর — Chapters