Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:25

[1] য়েইডইল্যা তোঁয়ারা যারা বউ, তোঁয়ারা ফত্যিকে জামাইর অধিনতা মানি লঅ, যেন্ য়িতারার মইধ্যে কেউ কেউ আল্লাহ্‌র কালামত ইমান নঅ আনিলেঅ তোঁয়ারার সাইলচলন মসিহ্‌র মিক্যাদি য়িতারারে টানে। ইয়ানত তোঁয়ারার ত্যুন উগ্যুয়া হতাঅ হঅন ফইত্যো নঅ,

[2] হারন য়িতারা নিজরাই তোঁয়ারার ফবিত্র জিবন আর আল্লাহ্‌র ফতি ডর দেকিত্ ফাইবো।

[3] নানান ডইল্যা চুলর বিনি, গয়নাগাটি বা সুন্দর সুন্দর হঅর — এই সমস্ত বাইরর সাজ-ফোশাক দিয়েনে নিজরে সাজাইতো বেস্ত নঅ অইয়্যো,

[4] বরং যেগিনর সুন্দইয্য তচনচ অই যাইতো নঅ য়েই নরম আর শান্ত সভাব দিয়েনে তোঁয়ারার দিলরে সাজঅ। আল্লাহ্‌র চোগে য়িয়ানই বেশি দামি।

[5] আগর হালর যে আল্লাহ্‌ভক্ত মাইয়াফোয়াঅক্যলে আল্লাহ্‌র উঅরদি আশা রাইকতো য়িতারা নিজর নিজর জামাইর অধিনত থাকিয়েনে এন্ গরিয়েনেই নিজরারে সাজাইতো;

[6] যেন্ বিবি সারা নবি ইব্রাহিমর বাইধ্য আছিল্ আর তেঁইরে ফভু হইয়েনে ডাইক্‌তো। তোঁয়ারা যুদি হনঅ ডইল্যা ডররে নিজর উঅর হাম নঅ গইত্যো দিয়েনে যেগিন ভালা য়েগিনই গর তইলে ইয়ানই ফরমান অইবো দে, তোঁয়ারা বিবি সারার যোইগ্য সন্তান।

[7] ঠিগ য়েন্ গরিয়েনে তোঁয়ারা যারা জামাই, তোঁয়ারা বুদ্যি-বিবেচনা গরি বউঅর লগে থাক। য়িতারা তোঁয়ারার দুর্বল উঁয়াইজ্যা, আর য়িতারাঅ তোঁয়ারার লগে আল্লাহ্‌র রহমতর দান ইসাবে জিবন ফাইবো। য়িয়ানর লাই য়িতারারে সম্যান গইজ্যো যেন্ তোঁয়ারার মুনাজাত বাধা নঅ ফাআ।

[8] শেষদি হই, তোঁয়ারার বেক্যিনর মন যেন্ একই ডইল্যা অঅ। তোঁয়ারা একজন অইন্যজনর দুক্যত্ দুক্য বোধ গর, ভাইঅর মতন মহব্যতর ভাব রাক আর দয়ালু ও নম্র অঅ।

[9] অন্যায়র বদলে কেউঅর উঅর অন্যায় নঅ গইজ্যো বা কেউ গালাগালি দিলে য়িবারে ফিরিয়েনে গালাগালি নঅ দিয়ো, বরং য়িতারার লাই দোয়া চাইয়্যো; হারন দোয়া ফাইবার লাইই আল্লাহ্ তোঁয়ারারে ডাইক্যে।

[10] ফাক-কিতাবত লেহ্যা আছে, যিবা সুখি জিবন হ্যাডাইতো চাআ আর সুদিন চাইবার আশা গরে, হ্যারাফ হতার ত্যুন য়িবার জিল্‌ফারে, ছলনার হতার ত্যুন য়িবার ঠোঁডরে য়িবা সাম্‌লক।

[11] হ্যারাফ হামর ত্যুন য়িবা দুরে‌ থক্, আর ভালা হাম গরক; শান্তির লাই আগ্রয়ি অইয়েনে য়িবা য়িয়ানর ফিছ্ নঅ ছাড়ক।

[12] যারা নিয়াইর ফথদি চলে য়িতারার উঅর মাবুদর চোগ আছে, য়িতারার মুনাজাত উনিবার লাই তেঁইর হান খোলাই রইয়্যে; কিন্তু যারা হ্যারাফ হাম গরে, মাবুদ য়িতারার বিরুদ্যে থিয়াআ।

[13] ভালা হাম গরিবার লাই যুদি তোঁয়ারার আগ্রঅ থাকে তইলে হনে তোঁয়ারার হোতি গরিবো?

[14] আল্লাহ্‌র ইছ্যামতন সইলতো যাইয়েনে যুদি তোঁয়ারার ত্যুন হষ্টভোগঅ গরন ফরে, তইলে মোবারক তোঁয়ারা। যারা তোঁয়ারারে দুক্য-হষ্ট দেএ য়িতারারে তোঁয়ারা নঅ ডরাইয়্যো বা দুক্য-হষ্টর সমত অস্তির নঅ অইয়্যো,

[15] বরং মসিহ্‌‍রে তোঁয়ারার দিলত ফভু ইসাবে জাগা দঅ। তোঁয়ারার আশা-ভরসা সম্যন্দে যুদি কেউ ফশ্ন গরে তইলে য়িবারে জোয়াব দিবার লাই অক্যল সমত রেডি থাইক্যো, কিন্তু এই জোয়াব নম্রতা আর ডরর লগে দিয়ো।

[16] তোঁয়ারার বিবেক ফরিষ্কার রাইক্যো, যেন্ মসিহ্‌র মানুষ ইসাবে তোঁয়ারার ভালা সাইলচলনর যারা নিন্দা গরে য়িতারা তোঁয়ারারে নিন্দা গইজ্যে বুলি শরম ফাআ।

[17] হ্যারাফ হাম গরিয়েনে হষ্ট ফঅনর ত্যুন বরং আল্লাহ্‌র ইছ্যাত ভালা হাম গরিয়েনে হষ্ট ফঅন বউত ভালা।

[18] মসিহ্‌অ গুনাহ্‌র লাই একবারই মইজ্যেল্। আল্লাহ্‌র হাছে আঁরারে লই যাইবার লাই য়েই নিদ্যোষ মানুষ্যুয়া গুনাহ্‌গারঅক্যলর লাই, মানি আঁরার লাই মইজ্যেল্। শরিলে তেঁইরে মারি ফেলা অইয়্যেল্, কিন্তু রুহে তেঁইরে জিন্দা গরা অইয়্যেল্ আর তেঁই বন্দি রুহ্অক্যলর হাছে যাইয়েনে ফচার গইজ্যেল্।

[20] বউত দিন আগদি নবি নুহ্‌র য়েই জাঁআস বানাইবার সমত আল্লাহ্ যহন ধৈয্য ধরিয়েনে অফেক্যা গইত্যো আছিল্ তহন যারা অবাইধ্য অইয়্যেল্ এই রুহ্‌গিন য়িতারারই। য়েই জাঁআসত উঢিয়েনে মাত্র অল্ফ হয়েকজন, মানি হ্যালি আষ্টজন য়েই ফানির মইধ্যর ত্যুন রক্যা ফাইয়্যেল্।

[21] ইয়ান অইল্ তরিকাবন্দির উগ্যুয়া ছবি যিয়ান এহন তোঁয়ারারে নাজাত দেএ। তরিকাবন্দি দে তোঁয়ারার শরিলর ত্যুন হাসারা দুর গরে য়িয়ান নঅঅ; আল্লাহ্‌র হাছে ইয়ান এক্যান ফরিষ্কার বিবেকর সাড়া। ইসা মসিহ্‌র মরনর ত্যুন জিন্দা অইয়েনে উঢিবার মইধ্য দিয়েনে তোঁয়ারারে নাজাত দেয়া অঅ।

[22] মসিহ্‌ বেহেস্‌তত গেইয়্যে আর এহন আল্লাহ্‌র ডাইন মিক্যাদি আছে, আর আসমানর ফেরেস্‌তাঅক্যলে, হ্যমতার অধিকারিঅক্যলে ও শাসনহত্যাঅক্যলে তেঁইর অধিনত আছে।

২১ লম্বর সিফারা: ১ ফিতর — Chapters