Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:17

[1] ইয়ানর লাই অইন্যতারার হোতি গরিবার বেক ডইল্যা ইছ্যা, বেক ডইল্যা ছলনা, ভন্ডামি, ইংসা আর বেক ডইল্যা নিন্দার হতাবাত্যা তোঁয়ারার দিলর ত্যুন দুর গরি দঅ।

[2] এহনই জন্ম অইয়্যে এন্ লেদাফোয়ার মতন তোঁয়ারা রুহানিক ভাবে বারিবার লাই হ্যাঁটি দুদ ফাইতো তোঁয়ারা বেশি আগ্রয়ি অঅ, যেন্ য়িয়ান দিয়েনে বারি উইট্যে উইট্যে তোঁয়ারা নাজাতর ফুন্যতার মিক্যাদি আগাই যাইত্ ফার।

[3] ফভুর দয়ার মজা তঅ তোঁয়ারা ফাইয়্যো।

[4] এন্ উগ্যুয়া জিন্দা ফাত্যোর আছে যিয়ানরে আল্লাহ্ বাছি লইয়্যে আর যিয়ান তেঁইর চোগে খুবই মুইল্যবান, কিন্তু মাইন্‌ষ্যে য়িয়ানরে অগ্রাইয্য গইজ্যে। মসিহ্‌ই অইল্ য়েই ফাত্যোর; তোঁয়ারা তেঁইর হাছে আইস্যো বুলি জিন্দা ফাত্যোরর মতন গরি তোঁয়ারারে দিয়েনেঅ আল্লাহ্‌র থাকিবার ঘর বানা‌আ অঅর। য়িয়ানর লাই ইমাম ইসাবে আল্লাহ্‌র লাই তোঁয়ারারে আলিদা গরা অইয়্যে, যেন্ তোঁয়ারা এন্ হতাক্যিন রুহানি হোরবানি দঅ যেগিন ইসা মসিহ্‌র মইধ্য দিয়েনে আল্লাহ্‌র গ্রঅনযোইগ্য অঅ।

[6] ফাক-কিতাবত লেহ্যা আছে, চঅ, উগ্যুয়া বঅর দামি ফাত্যোর আঁই বাছি লইয়্যি; আর য়িয়ান সিয়োনর হোনার ভিত্যির ফাত্যোর ইসাবে এস্তাফন গজ্যি। যিবা তেঁইর উঅরদি ইমান আনে য়িবা হনঅ মতেই নিরাশ অইতো নঅ।

[7] ইয়ানর লাই তোঁয়ারা ইমান আইন্যো বুলি তোঁয়ারার হাছে য়েই ফাত্যোর বউত মুইল্যবান; কিন্তু যারা ইমান নঅঅ আনে য়িতারার ফক্যে কিতাবর এই হতাগান হ্যাডে, রাজমিস্ত্রিঅক্যলে যে ফাত্যোরগান বাতিল গরি দিয়্যেল্, য়িয়ানই বেক্যিনর ত্যুন দরহারি ফাত্যোর অই উঢিল্।

[8] আবার কিতাবর এই হতাঅ হ্যাডে, য়িয়ান এন্ ফাত্যোর যিয়ানত্ মাইন্‌ষ্যে উছুট হ্যাইবো, আর যিয়ান মানুষর উছুট হ্যাইবার হারন অই থিয়াইবো। মাইন্‌ষ্যে আল্লাহ্‌র কালাম অমাইন্য গরে বুলিয়েনেই উছুট হ্যাআ, আর ইয়ানর লাই য়িতারা ঠিগ অই আছে।

[9] কিন্তু তোঁয়ারা তঅ “বাছাই গরা বংশ অইয়্যো; তোঁয়ারারে দিয়েনে বানাআ অইয়্যে ইমামঅক্যলর রাইজ্য; তোঁয়ারা ফবিত্র জাতি আর তেঁইর নিজর বান্দা অইয়্যো;” যেন্ আঁধারর ত্যুন যিবা তোঁয়ারারে তেঁইর আচ্যাইয্য নুরর মইধ্যে ডাকি আইন্যে তোঁয়ারা তেঁইরই গুনগান গর।

[10] এক সমত তোঁয়ারা আল্লাহ্‌র বান্দা নঅ আছিলা, কিন্তু এহন অইয়্যো; এক সমত তোঁয়ারা মমতা নঅঅ ফঅ, কিন্তু এহন ফাইয়্যো।

[11] ফ্রিয় বন্ধুঅক্যল, এই দুনিয়াত তোঁয়ারা বিদেইশ্যা আর ফরদেশত অল্ফহালর বসবাসহারি বুলি আঁই তোঁয়ারারে বিশেষভাবে অনুরোধ গরির্ দে, তোঁয়ারা গুনাহ্‌-সভাবর হামনা-বাসনার ত্যুন দুরে‌ থাক,

[12] হারন য়েগিন তোঁয়ারার রুহ্‌র বিরুদ্যে যুদ্য গরে। আল্লাহ্‌‍রে যারা নঅ জানে য়িতারার মইধ্যে তোঁয়ারা সত্ ভাবে চল যেন্ অন্যায়হারি বুলি য়িতারা তোঁয়ারারে নিন্দা গইল্যেঅ তোঁয়ারার ভালা হামগিন খিয়াল গরে আর রোজ আঁশরত তোঁয়ারার য়েই হামগিনর লাই আল্লাহ্‌র ফশংসা গরে।

[13] তোঁয়ারা ফভুর ফতি বাইধ্য অইয়েনে মানুষর নিযুক্ত শাসনহত্যাঅক্যলর অধিনতা সিকার গর। বাদশা বেক্যিনর ত্যুন ডঁর বুলি তেঁইর অধিনত থাক;

[14] অন্যায়হারিঅক্যলরে শাস্তি দিবার লাই আর যারা ভালা হাম গরে য়িতারার ফশংসা গরিবার লাই বাদশা যে শাসনহত্যাঅক্যলরে ফাটাআ য়িতারারঅ অধিনত থাক।

[15] আল্লাহ্‌র ইছ্যা এই দে, তোঁয়ারা যেন্ ভালা হাম গরিয়েনে মুরুক্য মানুষঅক্যলর বুদ্যিহিন হতাবাত্যা বন্ধ গরি দঅ।

[16] সাধিন মানুষ ইসাবে জিবন হাডঅ, কিন্তু দুষ্টতা ঝাফাইবার লাই য়েই সাধিনতা বেবার নঅ গইজ্যো। য়িয়ানর বদলে আল্লাহ্‌র গোলাম ইসাবে জিবন হাডঅ।

[17] বেক মানুষরে সম্যান গর, তোঁয়ারার ইমানদার ভাইঅক্যলরে মহব্যত গর, আল্লাহ্‌‍রে ডরঅ, বাদশারে সম্যান গর।

[18] বাড়ির সঅরঅক্যল, তোঁয়ারা তোঁয়ারার মালিকঅক্যলরে সম্যান গরিয়েনে য়িতারার অধিনত থাক। যে মালিকঅক্যল ভালা আর দয়ালু হ্যালি দে য়িতারার অধিনতা সিকার গরিবা য়িয়ান নঅঅ, কিন্তু যারা হরা ভাষা বেবার গরে য়িতারারঅ অধিনতা সিকার গর।

[19] যুদি কেউ অন্যায়ভাবে হষ্ট ভোগ গরে আর আল্লাহ্‌‍রে মনত রাকিয়েনে য়িয়ান সইজ্য গরে তইলে য়িবা আল্লাহ্‌র চোগে ফশংসার যোইগ্য।

[20] অন্যায় হামর লাই মাইর্ হ্যাইয়েনে যুদি তোঁয়ারা য়িয়ান সইজ্য গর তইলে য়িয়ানত ফশংসা গরিবার কি আছে? কিন্তু ভালা হাম গরিয়েনেঅ যুদি তোঁয়ারা য়িয়ানর লাই হষ্ট ফাইয়েনে য়িয়ান সইজ্য গর, তইলে য়িয়ানই আল্লাহ্‌র চোগে ফশংসার যোইগ্য।

[21] ইয়ানর লাইই আল্লাহ্ তোঁয়ারারে ডাইক্যে, হারন মসিহ্‌ তোঁয়ারার লাই হষ্ট ভোগ গরিয়েনে তোঁয়ারার হাছে আদশ্য রাকি গেইয়্যে, যেন্ তোঁয়ারাঅ তেঁইরই মতন চল,

[22] যিবা হনঅ গুনাহ্‌ নঅঅ গরে বা যিবার মুকত হনঅ ছলনার হতা নঅ আছিল্।

[23] মাইন্‌ষ্যে তেঁইরে যহন অফমান গইজ্যে তহন তেঁই য়িতারারে ফিরিয়েনে অফমান নঅঅ গরে, আর হষ্টভোগর সমত ফতিশোধ লইবার ডরঅ নঅঅ দেহ্যাআ, বরং যিবা নিয়াইবিচার গরে তেঁইর আতত্ তেঁই নিজরে ছারি দিয়্যেল্।

[24] তেঁই কুরুশর উঅরদি নিজর শরিলত আঁরার গুনাহ্‌র ভার বোইল্, যেন্ আঁরা গুনাহ্‌র দাবি-দাওয়ার হাছে মরিয়েনে আল্লাহ্‌র ইছ্যামতন চলিবার লাই বাঁচি থাকি। তেঁইর গাআর আঘাত তোঁয়ারারে ভালা গইজ্যে।

[25] ভুল ফথদি যঅইন্যা ভেরার মতন তোঁয়ারাঅ ভুল ফথদি যাইতা আছিলা, কিন্তু যে ভেরাচরাইন্যা তোঁয়ারার দিলর দেহ্যাশুনা গরে তোঁয়ারা তেঁইর হাছে ফিরি আইস্যো।

২১ লম্বর সিফারা: ১ ফিতর — Chapters