Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:50

[1] আঁই শিমোন-ফিতর ইসা মসিহ্‌র একজন গোলাম আর সাআবি। আঁরার আল্লাহ্ আর নাজাতদাতা ইসা মসিহ্‌ নিয়াইবান, আর য়িয়ানর লাই তোঁয়ারাঅ আঁরারই মতন একই অমুইল্য ইমান লাভ গইজ্যো। ইয়ানর লাই আঁই তোঁয়ারার হাছে এই সিঢি লেকির।

[2] আল্লাহ্ আর আঁরার হযরত ইসারে গভির ভাবে জানিবার মইধ্য দিয়েনে তোঁয়ারার উঅর বউত রহমত আর শান্তি থক্।

[3] যিবা তেঁইর মইমা আর তেঁইর গুনর হারনেই আঁরারে ডাইক্যে, তেঁইরে গভির গরিয়েনে জানিবার মইধ্য দিয়েনেই তেঁইর কুদরত আঁরারে এন্ হতাক্যিন দান দিয়্যে যেগিন দিয়েনে আঁরা আল্লাহ্‌র লাই ডরভরা জিবন হাডাইত্ ফারি।

[4] তেঁই নিজর মইমাত্ আর গুনে আঁরার হাছে বউত মুইল্যবান আর ডঁর ওয়াদা গইজ্যে। ইয়ানর উদ্যেশ্য অইল্, মানুষর হ্যারাফ ইছ্যার হারনে দুনিয়াত যে নোংরামিগিন জমা অইয়্যে য়েগিনর ত্যুন তোঁয়ারা রক্যা ফাইয়েনে যেন্ আল্লাহ্‌র সভাবর ভাগি অঅ।

[5] ইয়ানর লাই বউত আগ্রয়ি অইয়েনে তোঁয়ারার ইমানর লগে ভালা সভাব, ভালা সভাবর লগে গেয়ান,

[6] গেয়ানর লগে নিজরে দমন আর নিজরে দমনর লগে ধৈয্য, ধৈয্যর লগে আল্লাহ্‌র ফতি ডর,

[7] ডরর লগে ভাইঅক্যলর ফতি মহব্যত আর য়েই মহব্যতর লগে গভির মহব্যতর মনোভাব যোগ গর।

[8] যুদি তোঁয়ারার এই গুনগিন থাকে আর য়েগিন বাআই ফইত্যো থাকে, তইলে আঁরার হযরত ইসা মসিহ্‌‍রে গভির গরিয়েনে জানিবার হামত তোঁয়ারা বিফল আর নিষ্ফল অইতা নঅ।

[9] যে মানুষর ভিতরে এই গুনগিন নাই য়িবা বেশি দুর দেকিত্ নঅ ফাআ, য়িবা আঁধা। য়িবারে দে য়িবার আগর গুনাহ্‌র ত্যুন ফাক-সাফ গরা অইয়্যে য়েগিন য়িবা ফঅরি গেইয়্যে।

[10] ইয়ানর লাই ভাইঅক্যল, আল্লাহ্ দে আঁসাই তোঁয়ারারে ডাইক্যে আর বাছি লইয়্যে য়িয়ান নিচ্যিত গরি তুলিবার লাই আরো বেশি আগ্রয়ি অঅ। এগিন গইল্যে তোঁয়ারা হনঅ দিনঅ উছুট হ্যাইতা নঅ।

[11] ইয়ানত আঁরার ফভু আর নাজাতদাতা ইসা মসিহ্‌র চিরএস্তায়ি রাইজ্যত আগ্রঅর লগে তোঁয়ারারে গ্রঅন গরা অইবো।

[12] ইয়ানর লাইই আঁই অক্যল সমত এই বিষয়গিন তোঁয়ারারে মনত গরাই দিইর্‌। অবইশ্য তোঁয়ারা তঅ এগিন জানই আর যে আঁসা তোঁয়ারার দিলত্ আছে য়িয়ানত ইস্তিরঅ আছ।

[13] কিন্তু আঁই মনে গরি, যেতদিন আঁই এই তাম্বুর মতন অএস্তায়ি শরিলত বাঁচি থাইক্যোম য়েতদিন এই বিষয়গিন মনত গরাই দিয়েনে তোঁয়ারারে অঅজাগ রাকন আঁর উচিত;

[14] হারন আঁই দে আর বেশি দিন এই শরিল-তাম্বুত থাইক্‌তাম নঅ য়িয়ান আঁরার হযরত ইসা মসিহ্‌ আঁরে ফরিষ্কার গরি জানাই দিয়্যে।

[15] আঁর মরনর ফরদিঅ যেন্ তোঁয়ারা এই বিষয়গিন অক্যল সমত মনত রাক, আঁই য়িয়ানর বেবস্তা গরিবার লাই বঅর চেষ্টা গইজ্যোম।

[16] আঁরার হযরত ইসা মসিহ্‌র শক্তি আর তেঁইর আইবার বিষয় তোঁয়ারার হাছে জানাইতো যাইয়েনে আঁরা হনঅ বানাইন্যা গল্ফ নঅঅ হইয়্যি; আঁরা তেঁইর মইমা নিজরার চোগেই দেক্যি।

[17] “ইবা আঁর মহব্যতর ফোয়া, ইবার উঅর আঁই বউত খুশি,” বেহেস্তর ত্যুন হোয়া এই হতার মইধ্য দিয়েনে মসিহ্‌ বাবা আল্লাহ্‌র হাছর ত্যুন সম্যান আর গোরব লাভ গইজ্যেল্।

[18] আঁরা যহন তেঁইর লগে য়েই ফবিত্র ফাআরত্ আছিলাম তহন বেহেস্তর ত্যুন হোয়া এই হতাগিন উন্যিলাম।

[19] কিতাবর মইধ্যে নবিঅক্যলে যেগিন হইয়্যে য়েগিন আঁরার হাছে আঁসা বুলি ফরমান অইয়্যে। আঁধারত্ যেইল্যা তোঁয়ারার চোগ বাত্যির মিক্যাদি থাকে ঠিগ য়েইল্যা গরি, যেতক্যন ফজর নঅ অঅ আর তোঁয়ারার দিলত্ শুকতারা নঅ উঢে, য়েতক্যন ফইয্যন্ত নবিঅক্যলর হতাত মনোযোগ দিলে তোঁয়ারা ভালা গরিবা।

[20] তঅ বেক কিছুর উঅরদি এই হতা মনত রাইক্যো দে, কিতাবর মইধ্যর হনঅ হতা নবিঅক্যলর মনগরা নঅঅ,

[21] হারন নবিঅক্যলে য়িতারার ইছ্যামতন হনঅ হতা নঅঅ হঅ; ফাক-রুহ্‌র মইধ্য দিয়েনে ফরিচালিত অইয়েনেই য়িতারা আল্লাহ্‌র দেয়া হতা হইয়্যে।

২২ লম্বর সিফারা: ২ ফিতর — Chapters