Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:36

[1] যারা ইমান আইন্যে ইসা-ই য়েই মসিহ্‌, আল্লাহ্‌র ত্যুনই য়িতারার জন্ম অইয়্যে। যারা বাবারে মহব্যত গরে য়িতারা তেঁইর সন্তানরেঅ মহব্যত গরে।

[2] যহন আঁরা আল্লাহ্‌‍রে মহব্যত গরি আর তেঁইর উকুম ফালন গরি তহন জানি দে, আল্লাহ্‌র সন্তানঅক্যলরেঅ আঁরা মহব্যত গরি।

[3] আল্লাহ্‌র উকুম ফালন গরনই অইল্ আল্লাহ্‌রে মহব্যত গরন। তেঁইর উকুম ভারি বোজার মতন নঅঅ,

[4] হারন আল্লাহ্‌র ফত্যিউয়া সন্তান দুনিয়ার উঅর জিতি থাকে। দুনিয়ার উঅর যিয়ান জিত্যে য়িয়ান অইল্ আঁরার ইমান।

[5] যারা ইমান আনে ইসা আল্লাহ্‌র ফোয়া, একমাত্র য়িতারাই দুনিয়ার উঅর জিতে।

[6] ‌ইবাই ইসা মসিহ্‌, যিবা ফানি আর রক্তর মইধ্য দিয়েনে আইস্যেল্। হ্যালি ফানির মইধ্য দিয়েনে নঅঅ, কিন্তু ফানি আর রক্তর মইধ্য দিয়েনে আইস্যেল্। ফাক-রুহ্ এই বিষয়ে সাক্যি দেএ, হারন তেঁই নিজেই আঁসা।

[7] ফাক-রুহ্, ফানি আর রক্ত — এই তিনর মইধ্য দিয়েনে য়েই সাক্যি আইয়্যের্ আর য়েই তিনর সাক্যি এক।

[9] আঁরা মানুষর সাক্যি গ্রঅন গরি থাকি, কিন্তু আল্লাহ্‌র সাক্যি য়িয়ানর ত্যুনঅ ডঁর; আর তেঁই তেঁইর ফোয়ার বিষয়ে য়েই সাক্যি দিয়্যে।

[10] ইব্‌নুল্লাহ্‌র উঅর যিবা ইমান আনে য়িবার দিলত য়েই সাক্যি আছে। যারা আল্লাহ্‌র হতাত ইমান নঅঅ আনে য়িতারা তেঁইরে মিছাহ্যোর বানাইয়্যে, হারন আল্লাহ্ তেঁইর ফোয়ার বিষয়ে যে সাক্যি দিয়্যে য়িয়ানত য়িতারা ইমান নঅঅ আনে।

[11] য়েই সাক্যি এই দে, আল্লাহ্ আঁরারে আখেরি জিবন দিয়্যে আর য়েই জিবন তেঁইর ফোয়ার মইধ্যে আছে।

[12] ইব্‌নুল্লাহ্‌‍রে যিবা ফাইয়্যে য়িবা য়েই জিবনঅ ফাইয়্যে; কিন্তু ইব্‌নুল্লাহ্‌‍রে যিবা নঅঅ ফাআ য়িবা য়েই জিবনঅ নঅঅ ফাআ।

[13] তোঁয়ারা যারা ইব্‌নুল্লাহ্‌র উঅর ইমান আইন্যো, তোঁয়ারার হাছে আঁই এগিন লেকিলাম যেন্ তোঁয়ারা জানিত্ ফার দে, তোঁয়ারা আখেরি জিবন ফাইয়্যো।

[14] আল্লাহ্‌র উঅর আঁরার এই নিচ্যয়তা আছে দে, তেঁইর ইছ্যামতন যুদি আঁরা কিছু চাই তইলে তেঁই আঁরার হতা উনে।

[15] যুদি আঁরা জানি, আঁরা যেগিন চাই য়েগিন তেঁই উনে তইলে ইয়ানঅ জানি দে, আঁরা তেঁইর হাছর ত্যুন যেগিন চাইয়্যি য়েগিন আঁরা ফাই গেইয়্যি।

[16] যুদি কেউ য়িবার ভাইঅরে এন্ গরিয়েনে গুনাহ্‌ গইত্যো দেকে যেগিন মরনমুকি নঅঅ, তইলে য়িবা আল্লাহ্‌র হাছে চাইবো আর য়িয়ানত তেঁই য়িবারে বাঁচাই রাকিবো। আঁই এডে য়িতারার হতাই হইর যারা গুনাহ্‌ গরের‌ অথচ য়িতারার গুনাহ্‌ মরনমুকি নঅঅ। কিন্তু মরনমুকি গুনাহ্‌অ আছে। য়েই বিষয়ে অনুনয় গরিবার হতা আঁই তোঁয়ারারে নঅ হইর।

[17] বেক ডইল্যা অন্যায়ই গুনাহ্‌, তঅ বেক গুনাহ্‌ মরনমুকি নঅঅ।

[18] আঁরা জানি, আল্লাহ্‌র ত্যুন যিবার জন্ম অইয়্যে য়িবা গুনাহ্‌ত ফরি নঅ থাকে। আল্লাহ‌্‌র ত্যুন যিবার জন্ম অইয়্যেল্ তেঁইই য়িবারে রক্যা গরে, আর ইবিলিস য়িবারে ধরিত্ নঅ ফারে।

[19] আঁরা জানি আঁরা আল্লাহ্‌র, আর গোডা দুনিয়া ইবিলিসর হ্যমতার নিচে ফরি আছে।

[20] আঁরা আরো জানি দে, ইব্‌নুল্লাহ্‌ আইয়েনে আঁরারে বুঝিবার শক্তি দিয়্যে যেন্ সইত্য আল্লাহ্‌‍রে আঁরা জানিত্ ফারি। যিবা আঁসা আল্লাহ্ আঁরা তেঁইর লগে যুক্ত, মানি তেঁইর ফোয়া ইসা মসিহ্‌র লগে যুক্ত। তেঁইই আঁসা আল্লাহ্ আর তেঁইই আখেরি জিবন।

[21] ফোয়াছাঅক্যল, ফতিমার লগে তোঁয়ারার হনঅ সম্যন্দ নঅ থক্।

২৩ লম্বর সিফারা: ১ ইউহোন্যা — Chapters