Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:14

[1] য়েই ফইল্যার ত্যুনই যিবা আছিল্, যিবার মুকর হতা আঁরা উন্যি, যিবারে নিজরার চোগে দেক্যি, যিবারে ভালা গরি খিয়াল গজ্যি, যিবারে নিজরার আত দিয়েনে ধরি চাইয়্যি, এডে য়েই জিবন-কালামর হতাই লেকির।

[2] য়েই জিবন ফকাশিত অইয়্যেল্। আঁরা তেঁইরে দেক্যি আর তেঁইর বিষয়ে সাক্যি দিইর্। যিবা বাবার হাছে আছিল্ আর আঁরার হাছে ফকাশিত অইয়্যেল্ য়েই আখেরি জিবনর হতাই তোঁয়ারারে জানাইর্।

[3] যিবারে আঁরা দেক্যি আর যিবার মুকর হতা আঁরা উন্যি তেঁইর বিষয়েই তোঁয়ারারে জানাইর্। আঁরা য়িয়ান জানাইর যেন্ তোঁয়ারার আর আঁরার মইধ্যে এক্যান যোগাযোগ-সম্যন্দ গড়ি উঢে। এই যোগাযোগ অইল্ বাবা আর তেঁইর ফোয়া ইসা মসিহ্‌ ও আঁরার মাঝে।

[4] আঁরার আনন্দ যেন্ ফরিফুন্য অঅ য়িয়ানর লাইই আঁরা এগিন বেক্যিন লেকির।

[5] যে হতা আঁরা ইসা মসিহ্‌র হাছর ত্যুন উনিয়েনে তোঁয়ারারে জানাইর‌ য়িয়ান এই — আল্লাহ্ নুর; তেঁইর মইধ্যে আঁধার বুলি কিছুই নাই।

[6] যুদি আঁরা হই দে, আল্লাহ্ আর আঁরার মইধ্যে যোগাযোগ-সম্যন্দ আছে অথচ আঁধারত চলি তইলে আঁরা মিছা হতা হইর, আঁসার ফথদি নঅ চলির্।

[7] কিন্তু আল্লাহ্ যেইল্যা নুরত আছে আঁরাঅ যুদি য়েইল্যা নুরত চলি তইলে আঁরার মইধ্যে যোগাযোগ-সম্যন্দ থাকে আর তেঁইর ফোয়া ইসার রক্ত বেক গুনাহ্‌র ত্যুন আঁরারে ফাক-সাফ গরে।

[8] যুদি আঁরা হই আঁরার মইধ্যে গুনাহ্‌ নাই তইলে আঁরা নিজরারে ফাঁকি দিই। য়িয়ানত ইয়ানই বুঝা যাআ দে, আঁরার দিলত আল্লাহ্‌র আঁসা নাই।

[9] যুদি আঁরা আঁরার গুনাহ্‌ সিকার গরি তইলে তেঁই তহনই আঁরার গুনাহ্‌ মাফ গরে আর বেক অন্যায়র ত্যুন আঁরারে ফাক-সাফ গরে, হারন তেঁই নির্ভরযোইগ্য আর হনঅ দিনঅ অইন্যায় নঅ গরে।

[10] যুদি হই আঁরা গুনাহ্‌ নঅঅ গরি তইলে আঁরা তেঁইরে মিছাহ্যোর বানাই, আর তেঁইর কালাম আঁরার দিলত নাই।

২৩ লম্বর সিফারা: ১ ইউহোন্যা — Chapters