Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:35

[1] আল্লাহ্ যিবারে বাছি লইয়্যে য়েই মাইয়্যাফোয়া আর য়িবার ফোয়াছাঅক্যলর হাছে য়েই বুরা নেতা আঁই এই সিঢি লেকির। আল্লাহ্‌র আঁসার মইধ্য দিয়েনে আঁই তোঁয়ারার বেক্যিনরে মহব্যত গরি। হ্যালি দে আঁই তোঁয়ারারে মহব্যত গরি য়িয়ান নঅঅ, কিন্তু যারা আল্লাহ্‌র আঁসা জানিত্ ফাইয্যে য়িতারা বেক্যিনে তোঁয়ারারে মহব্যত গরে।

[2] যে আঁসা আঁরার দিলত আছে আর চিরহাল ধরিয়েনে আঁরার লগে থাকিবো য়েই আঁসার লাইই আঁরা তোঁয়ারারে মহব্যত গরি।

[3] বাবা আল্লাহ আর য়েই বাবার ফোয়া ইসা মসিহ্‌র হাছর ত্যুন আঁসা আর মহব্যতর মইধ্য দিয়েনে রহমত, মমতা আর শান্তি আঁরার লগে থাকিবো।

[4] বাবা আঁরারে যে উকুম দিয়্যে য়েই মতনই তোঁয়ার হয়েকজন ফোয়ামাইয়্যা আল্লাহ্‌র আঁসার ফথদি চলের দেকিয়েনে আঁই বঅর খুশি অইয়্যি।

[5] আঁরা যেন্ একজন অইন্যজনরে মহব্যত গরি, ইয়ানই অইল্ তোঁয়ার হাছে আঁর অনুরোধ। ফ্রিয় বোইন, আঁই যেগিন লেকির য়েগিন হনঅ নয়া উকুম নঅঅ, বরং এই উকুম আঁরা ফইল্যার ত্যুনই ফাইয়্যিলাম।

[6] মহব্যত অইল্ আল্লাহ্‌র উকুম মতন চলন। তোঁয়ারা ফইল্যার ত্যুনই যে উকুমর হতা উনি আইস্যো য়েই মতনই তোঁয়ারা মহব্যতর ফথদি চল।

[7] দুনিয়াত এন্ বউত মানুষ বাইর অইয়্যে যারা ছলনা গরি বেড়াআ। ইসা মসিহ্‌ দে মানুষ অইয়েনে আইস্যেল্ য়িতারা য়িয়ান সিকার নঅ গরে। এই ডইল্যা মানুষঅক্যলই ছলনাহারি আর দজ্যাল।

[8] তোঁয়ারা সতর্ক থাক, যেন্ তোঁয়ারার মিন্যোতর ফল নঅ আরাইয়েনে তোঁয়ারা ফুরস্কারর বেক্যিনই লাভ গরিত্ ফার।

[9] যারা মসিহ্‌র দেয়া শিক্যার সিমানা ছারাই যাআ আর য়েই শিক্যাত ইস্তির নঅ থাকে য়িতারার দিলত আল্লাহ্ নাই। কিন্তু যিবা য়েই শিক্যাত ইস্তির থাকে য়িবার দিলত বাবা আর ফোয়া দুইজনই আছে।

[10] যুদি কেউ তোঁয়ারার হাছে আইয়েনে য়েই শিক্যা নঅ দেএ তইলে তোঁয়ারার বাড়িত্ য়িবারে গ্রঅন নঅ গইজ্যো আর সালামঅ নঅ জানাইয়্যো।

[11] যিবা য়িবারে সালাম জানাআ য়িবা য়িবার হ্যারাফ হামরঅ ভাগ লঅ।

[12] যুদিঅ তোঁয়ারার হাছে আঁর বউত হতা লেকিবার আছিল্ তঅঅ হঅজ আর হালিত্ য়েগিন লেইক্‌তাম নঅ চাই। য়িয়ানর ত্যুন আঁই তোঁয়ারার হাছে যাইয়েনে মুকামুকি হতা হইবার আশা গরি, যেন্ আঁরার আনন্দ ফুরন অঅ।

[13] আল্লাহ্‌র বাছাই গরা তোঁয়ার বোইনর ফোয়ামাইয়্যাগিন তোঁয়ারে সালাম জানার।