[1] চঅ, বাবা আঁরারে হত মহব্যত গরে! তেঁই আঁরারে তেঁইর সন্তান বুলিয়েনে ডাকে, আর আসলে আঁরা য়িয়ানই। ইয়ানর লাই দুনিয়া আঁরারে নঅ জানে, হারন দুনিয়া বাবারেঅ নঅঅ জানে।
[2] ফ্রিয় সন্তানঅক্যল, এহন আঁরা আল্লাহ্র সন্তান, কিন্তু ফরদি কি অইয়্যোম য়িয়ান এহনঅ ফকাশিত নঅঅ অঅ। তঅ আঁরা জানি, মসিহ্ যহন ফকাশিত অইবো তহন আঁরা তেঁইরই মতন অইয়্যোম, হারন তেঁই আসলে যেইল্যা, য়েই চিয়ারাতই আঁরা তেঁইরে দেকিত্ ফাইয়্যোম।
[3] যে কেউ মসিহ্র উঅর এই আশা রাকে য়িবা নিজরে হ্যাঁটি গইত্যো থাকে যেইল্যা মসিহ্ হ্যাঁটি।
[4] যারা গুনাহ্ গরে য়িতারা আল্লাহ্র কালাম অমাইন্য গরে। গুনাহ্ অইল্ আল্লাহ্র কালাম অমাইন্য গরন।
[5] তোঁয়ারা তঅ জান দে, আঁরার গুনাহ্ দুর গরিবার লাইই মসিহ্ ফকাশিত অইয়্যেল্। তেঁইর মইধ্যে হনঅ গুনাহ্ নাই। যারা মসিহ্র মইধ্যে থাকে য়িতারা গুনাহ্ত ফরি নঅ থাকে।
[6] যারা গুনাহ্ত ফরি থাকে য়িতারা মসিহ্রে নঅঅ দেকেঅ আর নঅঅ জানেঅ।
[7] ফোয়াছাঅক্যল, কেউ যেন্ তোঁয়ারারে বিফথত লই নঅ যাআ। মসিহ্ অন্যায় নঅ গরে, আর যে কেউ নিয়াই হামত নিজরে বেস্ত রাকে য়িবাঅ অন্যায় নঅ গরে।
[8] যিবা গুনাহ্ গইত্যোই থাকে য়িবা ইবিলিসর, হারন ইবিলিস ফইল্যার ত্যুনই গুনাহ্ গরি চলের। ইবিলিসর হামরে তচনচ গরিবার লাইই ইব্নুল্লাহ্ ফকাশিত অইয়্যেল্।
[9] আল্লাহ্র ত্যুন যিবার জন্ম অইয়্যে য়িবা গুনাহ্ত ফরি নঅ থাকে, হারন আল্লাহ্র সভাব য়িবার মইধ্যে থাকে। আল্লাহ্র ত্যুন জন্ম অইয়্যে বুলি য়িবা গুনাহ্ত ফরি থাকিত্ নঅ ফারে।
[10] যারা নিয়াই হামত নিজরারে বেস্ত নঅ রাকে আর ভাইঅরে মহব্যত নঅ গরে, য়িতারা আল্লাহ্র নঅঅ। ইয়ানতই ফকাশ ফাআ, হারা আল্লাহ্র সন্তান আর হারাই বা ইবিলিসর সন্তান।
[11] যে হতা তোঁয়ারা ফইল্যার ত্যুন উনি আইস্তা লাইগ্যো য়িয়ান এই — আঁরার ত্যুন একজন অইন্যজনরে মহব্যত গরন উচিত।
[12] য়িয়ানর লাই আঁই হইর, আঁরা যেন্ হাবিলর মতন নঅ অই। হাবিল ইবিলিসর মানুষ আছিল্ আর য়িবার ভাইঅরে য়িবা খুন গইজ্যেল্। কিল্যাই য়িবা য়িবার ভাইঅরে খুন গইজ্যেল্? হারন য়িবা হ্যারাফ হাম গইত্যো, আর য়িবার ভাই নিয়াই হাম গইত্যো।
[13] ভাইঅক্যল, দুনিয়ার মানুষঅক্যল যুদি তোঁয়ারারে ঘিনা গরে য়িয়ানত আচ্যাইয্য নঅ অইয়্যো।
[14] আঁরা ভাইঅক্যলরে মহব্যত গরি বুলিয়েনেই বুঝিত্ ফারির্, আঁরা মরনর ত্যুন জিবনত ফার অই আস্যি। যারা মহব্যত নঅ গরে য়িতারা মরনর মইধ্যে থাকে।
[15] ভাইঅরে যিবা ঘিনা গরে য়িবা খুনি। হনঅ খুনির মইধ্যে দে আখেরি জিবন নঅ থাকে, য়িয়ান তোঁয়ারার অজানা নাই।
[16] মসিহ্ আঁরার লাই নিজর ফরান দিয়্যেল্, য়িয়ানর লাই মহব্যত কি য়িয়ান আঁরা জানিত্ ফাজ্যি। তইলে ভাইঅক্যলর লাই নিজর ফরান দঅন আঁরারঅ উচিত।
[17] এই দুনিয়াত হ্যাই-দাই বাঁচি থাকিবার মতন অবস্তা যিবার আছে, য়িবা য়িবার ভাইঅক্যলর অভাব দেকিয়েনেঅ যুদি চোগ বন্ধ গরি রাকে তইলে কেন্ গরিয়েনে য়িবার দিলত আল্লাহ্র লাই মহব্যত থাকিত্ ফারে?
[18] ফোয়াছাঅক্যল, আঁরা যেন্ হালি মুকর মহব্যত নঅ দেহ্যাইয়েনে হামর মইধ্য দিয়েনে সত্যিহারর মহব্যত দেহ্যাই।
[19] ইয়ানত আঁরা জানি্ত ফাইজ্যোম দে, আঁরা সইত্যর। য়িয়ান বাদে হনঅ বেফারে যুদি আঁরার দিল্ আঁরারে দুষি গরে তইলে আল্লাহ্র সাম্নদি আঁরার দিলরে আঁরা সান্তনা দিত্ ফাইজ্যোম। আল্লাহ্ আঁরার দিলর ত্যুন ডঁর আর তেঁই বেক কিছুই জানে।
[21] ফ্রিয় ফোয়াছাঅক্যল, আঁরার দিল্ যুদি আঁরারে দুষি নঅ গরে তইলে আল্লাহ্র সাম্নদি আঁরার সঅস থাকিবো।
[22] য়িয়ানর হারনে আঁরা যেগিন চাইয়্যোম য়েগিন তেঁইর হাছর ত্যুন ফাইয়্যোম, হারন তেঁই যে উকুমগিন দিয়্যে য়েগিন আঁরা ফালন গরি আর তেঁই যে হামগিনত খুশি অঅ আঁরা য়েগিনই গরি।
[23] তেঁইর উকুম এই — আঁরা যেন্ তেঁইর ফোয়া ইসা মসিহ্র উঅর ইমান আনি আর একজন অইন্যজনরে মহব্যত গরি। এই উকুমই তেঁই আঁরারে দিয়্যে।
[24] তেঁইর উকুম যিবা ফালন গরে য়িবা তেঁইর মইধ্যে থাকে আর তেঁইঅ য়িবার মইধ্যে থাকে। যে ফাক-রুহ্ তেঁই আঁরারে দিয়্যে য়েই ফাক-রুহ্র মইধ্য দিয়েনে আঁরা বুঝিত্ ফারি দে, তেঁই আঁরার দিলত থাকে।