Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:46

[1] ফ্রিয় ফোয়াছাঅক্যল, তোঁয়ারা বেক রুহ্‌‍রে বিশ্যাস নঅ গইজ্যো, বরং যাচাই গরি চঅ য়েগিন আল্লাহ্‌র ত্যুন আইস্যে কি না, হারন দুনিয়াত বউত ভন্ড নবি বাইর অইয়্যে।

[2] আল্লাহ্‌র রুহ্‌‍রে তোঁয়ারা এই উফায়ে চিনিত ফারিবা — যে রুহ্‌ সিকার গরে ইসা মসিহ্‌ মানুষ অইয়েনে আইস্যেল্ য়েই রুহ্‌ই আল্লাহ্‌র ত্যুন আইস্যে;

[3] কিন্তু যে রুহ্‌ এই ইসারে অসিকার গরে য়েই রুহ্‌ আল্লাহ্‌র ত্যুন নঅঅ আইয়্যে। ইবা য়েই দজ্যালর রুহ্‌। য়েই রুহ্‌ দে আইয়্যের য়িয়ান তঅ তোঁয়ারা উইন্যো, আর আসলে য়েই রুহ্‌ এহনই দুনিয়াত আছে।

[4] কিন্তু ফোয়াছাঅক্যল, তোঁয়ারা আল্লাহ্‌র। তোঁয়ারা য়েই ভন্ডঅক্যলর উঅর জিত্যো, হারন এই দুনিয়াত যিবা আছে, য়িবার ত্যুন যিবা তোঁয়ারার দিলত আছে তেঁই মআন।

[5] য়েই ভন্ডঅক্যল এই দুনিয়ার; য়িয়ানর লাই য়িতারা এই দুনিয়ার হতা হঅ আর দুনিয়া য়িতারার হতা উনে।

[6] আঁরা আল্লাহ্‌র; যিবা আল্লাহ্‌‍রে জানে য়িবা আঁরার হতা উনে, কিন্তু যিবা আল্লাহ্‌র নঅঅ য়িবা আঁরার হতা নঅ উনে। ইয়ান দিয়েনেই আঁরা আঁসার রুহ্‌ আর ছলনার রুহ্‌‍রে চিনিত্ ফারি।

[7] ফ্রিয় ফোয়াছাঅক্যল, আঁরা যেন্ একজন অইন্যজনরে মহব্যত গরি, হারন মহব্যত আল্লাহ্‌র হাছর ত্যুনই আইয়্যে। যারার দিলত মহব্যত আছে, আল্লাহ্‌র ত্যুনই য়িতারার জন্ম অইয়্যে আর য়িতারা আল্লাহ্‌‍রে জানে।

[8] যারার দিলত মহব্যত নাই য়িতারা আল্লাহ্‌‍রে নঅ জানে, হারন আল্লাহ্ নিজেই মহব্যত।

[9] আঁরার লাই আল্লাহ্‌র মহব্যত এন্ গরিয়েনে ফকাশিত অইয়্যে — তেঁই তেঁইর একমাত্র ফোয়ারে এই দুনিয়াত ফাটাই দিয়্যেল্ যেন্ আঁরা তেঁইর মইধ্য দিয়েনে জিবন ফাই।

[10] আঁরা দে আল্লাহ্‌‍রে মহব্যত গজ্যিলাম য়িয়ান নঅঅ, কিন্তু তেঁই আঁরারে মহব্যত গরিয়েনে তেঁইর ফোয়ারে ফাটাই দিয়্যেল্, যেন্ ফোয়া তেঁইর নিজর জিবন-হোরবানির মইধ্য দিয়েনে আঁরার গুনাহ্‌ দুর গরি আল্লাহ্‌‍রে খুশি গরে। ইয়ানই অইল্ মহব্যত।

[11] ফ্রিয় ফোয়াছাঅক্যল, আল্লাহ্ যহন এন্ গরিয়েনে আঁরারে মহব্যত গইজ্যে তহন আঁরারঅ একজন অইন্যজনরে মহব্যত গরন উচিত।

[12] কেউ হনঅ দিনঅ আল্লাহ্‌‍রে নঅঅ দেকে। যুদি আঁরা একজন অইন্যজনরে মহব্যত গরি তইলে বুঝা যাইবো দে, আল্লাহ্ আঁরার দিলত আছে আর তেঁইর মহব্যত আঁরার দিলত ফুরাফুরি গরিয়েনে হাম গরের্।

[13] তেঁইর রুহ্‌ তেঁই আঁরারে দান গইজ্যে, আর য়িয়ানতই আঁরা জানিত্ ফারি দে, আঁরা তেঁইর মইধ্যে আছি আর তেঁইঅ আঁরার দিলত্ আছে।

[14] আঁরা দেক্যি আর সাক্যি দিইর‌ দে, বাবা ফোয়ারে মানুষর নাজাতদাতা ইসাবে ফাটাইয়্যেল্।

[15] যে কেউ সিকার গরে ইসা ইব্‌নুল্লাহ্‌, আল্লাহ্ য়িবার মইধ্যে থাকে আর য়িবাঅ আল্লাহ্‌র মইধ্যে থাকে।

[16] আঁরা জানি আল্লাহ্ আঁরারে মহব্যত গরে, আর তেঁইর মহব্যতর উঅর আঁরার বিশ্যাস আছে। আল্লাহ্ নিজেই মহব্যত। মহব্যতর মইধ্যে যিবা থাকে য়িবা আল্লাহ্‌র মইধ্যেই থাকে আর আল্লাহ্ য়িবার মইধ্যে থাকে।

[17] এন্ গরিয়েনে মহব্যত আঁরার দিলত ফুন্যতা লাভ গরে, যেন্ রোজ আঁশরত আঁরা সঅস ফাই, হারন এই দুনিয়াত আঁরার জিবন তেঁইরই জিবনর মতন।

[18] এই মহব্যতর মইধ্যে ডর নাই, বরং ফরিফুন্য মহব্যত ডররে দুর গরি দেএ, হারন ডরর লগে শাস্তির চিন্তা ফেঁসাই থাকে। যিবা ডরাআ য়িবা মহব্যতত্ ফু‌ন্যতা লাভ নঅঅ গরে।

[19] তেঁই আঁরারে ফইল্যাদি মহব্যত গইজ্যেল্‌ বুলিয়েনেই আঁরা মহব্যত গরি।

[20] যিবা হঅ য়িবা আল্লাহ্‌‍রে মহব্যত গরে অথচ য়িবার ভাইঅরে ঘিনা গরে য়িবা মিছাহ্যোর; হারন চোগে দেহ্যা ভাইঅরে যিবা মহব্যত নঅ গরে য়িবা অদেহ্যা আল্লাহ্‌‍রে কেন্ গরিয়েনে মহব্যত গরিত্ ফারে?

[21] আঁরা তেঁইর হাছর ত্যুন এই উকুম ফাইয়্যি দে, আল্লাহ্‌‍রে যারা মহব্যত গরে য়িতারা যেন্ ভাইঅরেঅ মহব্যত গরে।

২৩ লম্বর সিফারা: ১ ইউহোন্যা — Chapters