Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:02

[1] আঁর ফ্রিয় ফোয়াছাঅক্যল, তোঁয়ারা যেন্ গুনাহ্‌ নঅ গর য়িয়ানর লাইই আঁই তোঁয়ারার হাছে এই হতাগিন লেকির। তঅ যুদি কেউ গুনাহ্‌ গরিই ফেলে তইলে বাবার হাছে আঁরার ফক্য অইয়েনে হতা হইবার লাই একজন আছে; তেঁই ইসা মসিহ্‌, যিবা নিদ্যোষ।

[2] আঁরার গুনাহ্‌ দুর গরিবার লাই মসিহ্‌ তেঁইর নিজর জিবন হোরবানি গরিয়েনে আল্লাহ্‌‍রে খুশি গইজ্যে। হ্যালি আঁরার গুনাহ্‌ নঅঅ, কিন্তু বেক মানুষর গুনাহ্‌ দুর গরিবার লাই তেঁই য়িয়ান গইজ্যে।

[3] যুদি আঁরা তেঁইর বেক উকুম ফালন গরি চলি তইলে আঁরা নিচ্যিত গরিয়েনে বুঝি দে, আঁরা তেঁইরে জানিত্ ফাজ্যি।

[4] যিবা হঅ “আঁই তেঁইরে জানি,” অথচ তেঁইর উকুম ফালন নঅ গরে য়িবা মিছাহ্যোর; য়িবার মইধ্যে আঁসা নাই।

[5] কিন্তু যিবা তেঁইর কালাম ফালন গরে য়িবার মইধ্যে আল্লাহ্‌র মহব্যত আঁসাই ফুন্যতা লাভ গইজ্যে। যুদি কেউ হঅ য়িবা তেঁইর মইধ্যে আছে তইলে যেন্ গরিয়েনে তেঁই সইল্‌তো য়েন্ গরিয়েনে য়িতারারঅ চলন উচিত। ইয়ান দিয়েনেই আঁরা জানিত্ ফারি দে, আঁরা তেঁইর লগে যুক্ত আছি।

[7] ফ্রিয় ফোয়াছাঅক্যল, আঁই তোঁয়ারার হাছে হনঅ নয়া উকুমর হতা নঅ লেকির, বরং ফইল্যার ত্যুনই যে উকুম আছিল্ য়েই ফুরানা উকুমর হতাই লেকির। তোঁয়ারা যে হতা আগদি উইন্যো য়িয়ানই য়েই ফুরানা উকুম।

[8] তঅ এই দে উকুমর হতা এহন আঁই তোঁয়ারার হাছে লেকির য়িয়ান ফুরানা অইলেঅ নয়া। এই উকুমর সইত্যতা ইসা মসিহ্‌র মইধ্যে আর তোঁয়ারার জিবনত দেহ্যা গেইয়্যে, হারন আঁধার হাডি যাআর আর য়েই আসল নুর এহন জলের।

[9] যিবা হঅ য়িবা নুরত আছে অথচ য়িবার ভাইঅরে ঘিনা গরে য়িবা এহনঅ আঁধারতই রইয়্যে।

[10] যিবা য়িবার ভাইঅরে মহব্যত গরে য়িবা নুরত থাকে আর য়িবার মইধ্যে উছুট হ্যাইবার হনঅ হারন নাই।

[11] কিন্তু যিবা য়িবার ভাইঅরে ঘিনা গরে য়িবা আঁধারতই আছে আর আঁধারতই চলাফিরা গরের্। য়িবা নঅ জানে য়িবা হডে যাআর, হারন আঁধার য়িবার চোগ আঁধা গরি দিয়্যে।

[12] ফোয়ামাইয়্যাঅক্যল, মসিহ্‌র লাই তোঁয়ারার গুনাহ্‌ মাফ গরা অইয়্যে বুলিয়েনেই আঁই তোঁয়ারার হাছে লেকির।

[13] বাবাঅক্যল, য়েই ফইল্যার ত্যুনই যিবা আছে তোঁয়ারা তেঁইরে জাইন্যো বুলিয়েনেই তোঁয়ারার হাছে লেকির। জোয়ান ফোয়াঅক্যল, ইবিলিসর উঅর তোঁয়ারা জিত্যো বুলিয়েনেই তোঁয়ারার হাছে লেকির। ফোয়ামাইয়্যাঅক্যল, আঁই তোঁয়ারার হাছে লেকিলাম, হারন তোঁয়ারা বাবারে জান।

[14] বাবাঅক্যল, আঁই তোঁয়ারার হাছে লেকিলাম, হারন য়েই ফইল্যার ত্যুনই যিবা আছে তোঁয়ারা তেঁইরে জাইন্যো। জোয়ান ফোয়াঅক্যল, আঁই তোঁয়ারার হাছে লেকিলাম, হারন তোঁয়ারা বলবান ও আল্লাহ্‌র কালাম তোঁয়ারার দিলত রইয়্যে, আর তোঁয়ারা ইবিলিসর উঅর জিত্যো।

[15] তোঁয়ারা দুনিয়া আর দুনিয়ার হনঅ কিছু ভালা নঅ বাইস্যো। যুদি কেউ দুনিয়ারে ভালাবাসে তইলে য়িবা বাবারে ভালা নঅ বাসে,

[16] হারন দুনিয়ার মইধ্যে যেগিন আছে — শরিলর হামনা, চোগর লোভ আর সংসারিক বিষয়ে অহংকার — এগিনর হনঅগানই বাবার হাছর ত্যুন নঅ আইয়্যে, দুনিয়ার ত্যুনই আইয়্যে।

[17] দুনিয়া আর দুনিয়ার হামনা-বাসনা শেষ অই যাআর, কিন্তু আল্লাহ্‌র ইছ্যা যিবা ফালন গরে য়িবা চিরহাল থাকিবো।

[18] ফোয়াছাঅক্যল, এ-ই শেষ সময়। তোঁয়ারা তঅ উইন্যো দে, দজ্যাল আইয়্যের, কিন্তু তেঁইর আরো বউত দজ্যাল এরই মইধ্যে আই গেইয়্যে। য়িয়ানর লাই আঁরা বুঝিত্ ফারির্ দে, এ-ই শেষ সময়।

[19] এই দজ্যালগিন আঁরার মইধ্যর ত্যুন বাইর অই গেইয়্যে। য়িতারা কিন্তু আঁরার মানুষ নঅ আছিল্। যুদি য়িতারা আঁরারই অইতো তইলে আঁরার লগেই থাইক্‌তো, কিন্তু য়িতারা বাইর অই গেইয়্যে বুলি বুঝা যাআর, য়িতারা কেউই আঁরার নঅঅ।

[20] তোঁয়ারা কিন্তু য়েই ফবিত্রজনর হাছর ত্যুন অভিষেক ফাইয়্যো, মানি ফাক-রুহ্‌রে ফাইয়্যো আর তোঁয়ারা বেক্যিন আঁসারে জানিত্ ফাইজ্যো।

[21] আঁসারে নঅ জান বুলি দে আঁই তোঁয়ারার হাছে লেকিলাম য়িয়ান নঅঅ, কিন্তু তোঁয়ারা আঁসারে জান আর ইয়ান-ও জান দে, আঁসার ত্যুন মিছা নঅ আইয়্যে; আর য়িয়ানর লাইই আঁই তোঁয়ারার হাছে লেকিলাম।

[22] যিবা হঅ, ইসা মসিহ্‌ নঅঅ, য়িবা মিছাহ্যোর বাদে আর কি? বাবা আর ফোয়ারে যিবা অসিকার গরে য়িবাই তঅ দজ্যাল।

[23] ফোয়ারে যিবা অসিকার গরে য়িবার লগে বাবার হনঅ সম্যন্দ নাই, কিন্তু ফোয়ারে যিবা সিকার গরে য়িবার লগে বাবারঅ সম্যন্দ আছে।

[24] ফইল্যার ত্যুন যেগিন তোঁয়ারা উনি আইস্‌তা লাইগ্যো য়েগিন যেন্ তোঁয়ারার দিলত থাকে। ফইল্যার ত্যুন যেগিন তোঁয়ারা উনি আইস্‌তা লাইগ্যো য়েগিন যুদি তোঁয়ারার দিলত থাকে তইলে তোঁয়ারা ফোয়া আর বাবার লগে যুক্ত থাকিবা।

[25] ইয়ানই অইল্ আখেরি জিবন, যেগিন মসিহ্‌ আঁরারে দিবার ওয়াদা গইজ্যে।

[26] যারা তোঁয়ারারে বিফথত লই যাইবার চেষ্টা গরের‌ য়িতারার সম্যন্দে আঁই তোঁয়ারার হাছে এগিন বেক্যিন লেকিলাম।

[27] কিন্তু তোঁয়ারা মসিহ্‌র হাছর ত্যুন অভিষেক ফাইয়্যো, মানি ফাক-রুহ্‌রে ফাইয়্যো। তেঁই তোঁয়ারার দিলত থাকে। ইয়ানর লাই অইন্য কেউঅর শিক্যার তোঁয়ারার দরহার নাই। বেক বিষয়ে ফাক-রুহ্‌ই তোঁয়ারারে শিক্যা দেএর। তেঁই আঁসা, মিছা নঅঅ। য়িয়ানর লাইই যেন্ গরিয়েনে তেঁই তোঁয়ারারে মসিহ্‌র মইধ্যে থাইক্‌তো শিক্যা দেএ য়েন্ গরিয়েনেই মসিহ্‌র মইধ্যে থাক।

[28] ফোয়াছাঅক্যল, য়িয়ানর লাই হইর, তোঁয়ারা মসিহ‌্‌র মইধ্যেই থাক যেন্ তেঁই যহন ফকাশিত অইবো তহন আঁরার সঅস থাকে আর তেঁই যহন আইবো তহন তেঁইর সাম্‌নদি আঁরার ত্যুন শরম ফঅন নঅ ফরে।

[29] যুদি তোঁয়ারা জান দে, তেঁই হনঅ দিনঅ অন্যায় নঅ গরে তইলে ইয়ানঅ জানি রাইক্যো — যারা নিয়াই হামত নিজরারে বেস্ত রাকে, আল্লাহ্‌র ত্যুনই য়িতারার জন্ম অইয়্যে।

২৩ লম্বর সিফারা: ১ ইউহোন্যা — Chapters