Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:45

[1] ফ্রিয় ভাইঅক্যল, তোঁয়ারার হাছে ইয়ানই আঁর দিতিয় সিঢি। দুইয়ান সিঢিতই আঁই তোঁয়ারারে হতাক্যিন বিষয় মনত গরাই দিয়েনে তোঁয়ারার হ্যাঁটি মনরে লারা দিবার চেষ্টা গজ্যি।

[2] ফবিত্র নবিঅক্যল যে সমস্ত হতা আগদি হই গেইয়্যে য়েগিন আর তোঁয়ারার সাআবিঅক্যলর মইধ্য দিয়েনে আঁরার ফভু ও নাজাতদাতা যে উকুম দিই গেইয়্যে, আঁই চাই যেন্ তোঁয়ারা য়েগিন মনত রাক।

[3] ফইল্যাদি এই হতা মনত রাইক্যো দে, ভালা বিষয় লইয়েনে ঠঅঁশা-বিদ্রুফ গরনই যারার সভাব য়িতারা শেষকালে আইয়েনে ঠঅঁশা-বিদ্রুফই গরিবো। য়িতারা নিজরার হামনা-বাসনা মতনই চলিবো,

[4] আর হইবো, “তেঁইর আইবার যে ওয়াদা আছিল্ য়িয়ানর কি অইল্? দুনিয়া সিষ্টির সময়র ত্যুন যে‌ইল্যা সইল্‌তো আছিল্ ঠিগ য়েইল্যা আঁরার ফুর্বফুরুষঅক্যলর মরনর ফরর ত্যুন বেক কিছু তঅ য়েই একইডইল্যা চলের।”

[5] এই মানুষঅক্যলে ইছ্যা গরিয়েনে ফঅরি যাআ দে, বউত দিন আগদি আল্লাহ্‌র কালাম দিয়েনে আসমান সিষ্টি অইয়্যেল্ আর ফানি দিয়েনে ও ফানির মইধ্যর ত্যুন দুনিয়ারঅ সিষ্টি অইয়্যেল্।

[6] য়েঁত্যিয়ার য়েই দুনিয়া বইন্যার ফানিত্ তচনচ অই গেইয়্যেল্।

[7] আর আল্লাহ্‌র য়েই একই কালামর মইধ্য দিয়েনে এহনর আসমান ও দুনিয়া আগুন দিয়েনে ফোরাই দিবার লাই রাকা অইয়্যে; আল্লাহ্‌র লাই ডরহিন মানুষঅক্যলর বিচার আর তচনচর দিন ফইয্যন্ত য়িয়ান রক্যা গরা অঅর।

[8] কিন্তু ফ্রিয় ভাইঅক্যল, এই হতাগান ফঅরি নঅ যাইয়্যো দে, ফভুর হাছে একদিন এক আজার বছরর সমান আর এক আজার বছর এক দিনর সমান।

[9] হনঅ হনঅ মানুষ মনে গরে ফভু তেঁইর ওয়াদা ফুরন গইত্যো দেরি গরের, কিন্তু য়িয়ান নঅঅ। আসলে তেঁই তোঁয়ারার লাই ধৈয্য ধরের্, হারন কেউ দে তচনচ অই যাআ ইয়ান তেঁই নঅ চাআ, বরং বেক্যিনে যেন্ তঅবা গরে ইয়ানই তেঁই চাআ।

[10] কিন্তু ফভুর দিন চোরর মতন গরিয়েনে আইবো। য়েই দিন আসমান হুহু আবাজ গরিয়েনে শেষ অই যাইবো আর চান-সুয্য-তারা বেক্যিনই ফুড়িয়েনে তচনচ অই যাইবো। দুনিয়া আর য়িয়ানর মইধ্যে যেগিন আছে য়েগিন বেক্যিনই ফুড়ি যাইবো।

[11] বেক কিছু যহন এন্ গরিয়েনে তচনচ অইতো যাআর তহন তোঁয়ারার ত্যুন হঅন্ ডইল্যা মানুষ অঅন উচিত? আগ্রঅর লগে আল্লাহ্‌র দিনর অফেক্যাত থাকিয়েনে তোঁয়ারার ত্যুন ফবিত্র আর আল্লাহ্‌র লাই ডরভরা জিবন হাডন উচিত। য়েই দিন আসমান ফুইত্যে ফুইত্যে তচনচ অই যাইবো আর চান-সুয্য-তারা আগুনত গলি যাইবো।

[13] কিন্তু আঁরা আল্লাহ্‌র ওয়াদা মতন নয়া আসমান আর নয়া জবিনর লাই অফেক্যা গরির্। য়েডে বেক কিছু আল্লাহ্‌র ইছ্যামতন অইবো।

[14] ফ্রিয় ভাইঅক্যল, তোঁয়ারা এহন এগিন বেক্যিনর লাই অফেক্যা গইত্যা লাইগ্যো বুলিয়েনে জানেফরানে চেষ্টা গর যেন্ তেঁই আইয়েনে তোঁয়ারারে নিকুত অইয়েনে নিদ্যোষ অবস্তাত্ শান্তিত থাইক্‌তো দেকিত্ ফাআ।

[15] মনত রাইক্যো, মানুষরে নাজাত ফাইবার সুযোগ দিবার লাই আঁরার ফভু ধৈয্য ধরি আছে। এই একই হতা আঁরার ফ্রিয় ভাই ফোলঅ আল্লাহ্‌র দেয়া গেয়ানে তোঁয়ারার হাছে লেইক্যে।

[16] তেঁইর বেক সিঢিতই তেঁই এই সমস্ত বিষয় সম্যন্দে এই একই হতা লেকি থাকে। য়েগিনর মইধ্যে অবইশ্য হতাক্যিন বিষয় আছে যেগিন বুঝন হোটিন। য়িয়ানর লাই যারা উম্যত অইবার শিক্যা নঅঅ ফাআ আর যারার মন অস্তির য়িতারা অইন্যাইন্য কিতাবর মতন এগিনর মানিঅ ঘুরাই হইয়েনে নিজরার তচনচ ডাকি আনে।

[17] ফ্রিয় ভাইঅক্যল, তোঁয়ারা এই হতা আগদিই জানিত্ ফাইজ্যো বুলিয়েনে সাবধান অঅ, যেন্ এই বেক উশৃংকল মানুষঅক্যলর ভুল তোঁয়ারারে ভুল ফথদি লই নঅ যাআ, আর তোঁয়ারার মনর ইস্তিরতার ত্যুন তোঁয়ারা সরি নঅ ফর।

[18] তোঁয়ারা আঁরার ফভু আর নাজাতদাতা ইসা মসিহ্‌র রহমতত আর তেঁইর সম্যন্দে গেয়ানে বারি উইট্যো থাক। এহন আর অনন্ত হাল ফইয্যন্ত তেঁইরই গোরব অঅক। আমিন।

২২ লম্বর সিফারা: ২ ফিতর — Chapters