Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:58

[1] আঁর ভাইঅক্যল, আঁই তোঁয়ারারে মহব্যত গরি আর তোঁয়ারারে চাইতাম চাই। তোঁয়ারাই আঁর আনন্দ, আঁর জিতিবার মালা। তোঁয়ারা ফভুর লগে যুক্ত অইয়েনে ইস্তির থাক।

[2] উবদিয়া আর সুন্তখি, আঁই তোঁয়ারারে বিশেষগরি এই অনুরোধ গরির্ — ফভুর লগে যুক্ত অইয়্যো বুলি তোঁয়ারার মন যেন্ এক অঅ।

[3] আর আঁর আসল সঅহর্মি, আঁই তোঁয়ারেঅ অনুরোধ গরির্ — তুঁই এই মাইয়্যাফোয়াঅক্যলরে সাইয্য গর। য়িতারা মসিহ্‌র বিষয়ে সুহ্যবরর লাই আঁর লগে আর ক্লিমেন্ত ও আঁর অইন্যাইন্য সঅহর্মিঅক্যলর লগে হষ্ট সিকার গইজ্যেল্। ইতারার নাম জিবন-কিতাবত লেহ্যা আছে।

[4] ফভুর লগে যুক্ত অইয়্যো বুলি তোঁয়ারা অক্যল সমত আনন্দিত থাক। আঁই আবার হইর, তোঁয়ারা আনন্দিত থাক।

[5] তোঁয়ারার নরম সভাব যেন্ বেক্যিনে দেকিত্ ফাআ। ফভু বউত তরাতরি আইয়্যের।

[6] হনঅ বিষয় লইয়েনে উতলা নঅ অইয়্যো, বরং তোঁয়ারার বেক চাইবার বিষয় শুকরিয়ার লগে মুনাজাতর মইধ্য দিয়েনে আল্লাহ্‌‍রে জানঅ।

[7] য়িয়ানর হারনে, আল্লাহ্‌র দেয়া যে শান্তির হতা মানুষ চিন্তা গরিয়েনেঅ বুঝিত্ নঅ ফারে, মসিহ্‌ ইসার মইধ্য দিয়েনে য়েই শান্তি তোঁয়ারার দিল্ আর মনরে রক্যা গরিবো।

[8] শেষদি হইর, ভাইঅক্যল, যিয়ান আঁসা, যিয়ান উফযুক্ত, যিয়ান সত্, যিয়ান হ্যাঁটি, যিয়ান সুন্দর, যিয়ান সম্যান ফাইবার যোইগ্য, মোট হতা যিয়ান ভালা আর ফশংসার যোইগ্য, য়েই মিক্যাদি তোঁয়ারা মন দঅ।

[9] তোঁয়ারা আঁর হাছে যেগিন শিক্যো আর ভালা বুলি গ্রঅন গইজ্যো ও আঁর মাঝে যেগিন দেইক্যো আর আঁর মুকত যেগিন উইন্যো, য়েগিনই লইয়েনে নিজরারে বেস্ত রাক। য়িয়ানত শান্তিদাতা আল্লাহ্ তোঁয়ারার লগে লগে থাকিবো।

[10] ফভু আঁরে বউত আনন্দ দান গইজ্যে, হারন বউত দিন ফরদি তোঁয়ারা আবার আঁর লাই চিন্তা গইত্যা লাইগ্যো। অবইশ্য আঁর লাই অক্যল সমতই তোঁয়ারার চিন্তা আছিল্, কিন্তু য়িয়ান তোঁয়ারা দেহ্যাইবার সুযোগ নঅঅ ফঅ।

[11] আঁর হনঅ অভাবর লাই দে আঁই এই হতা হইর য়িয়ান নঅঅ, হারন যে হনঅ অবস্তাত্ আঁই খুশি থাইক্‌তো শিক্যি।

[12] অভাবর মাঝে আর বউত থাকিবার মাঝে আঁই খুশি থাকিত্ জানি। ভরা ফেডত্ অঅক বা হালি ফেডত্ অঅক, বউত থাকিবার মইধ্যে অঅক বা অভাবর মইধ্যে অঅক — অক্যল অবস্তাত্ই কেন গরি খুশি থাকন যাআ আঁই য়িয়ান শিক্যি।

[13] যিবা আঁরে শক্তি দান গরে তেঁইর মইধ্য দিয়েনেই আঁই বেক কিছু গরিত্ ফারি।

[14] তঅঅ তোঁয়ারা আঁর হষ্টর ভাগি অইয়েনে ভালাই গইজ্যো।

[15] ফিলিফিয় জামাতর মানুষঅক্যল, তোঁয়ারা তঅ নিজরাই জান দে, তোঁয়ারা ফইল্যাদি সুহ্যবর উনিবার ফরদি যহন আঁই মেসিডোনিয়া ছারি গেইয়্যিলাম গই, তহন তোঁয়ারা বাদে আর হনঅ জামাতই আঁর লগে দঅন-লঅনর বেফারে যোগ নঅঅ দেএ।

[16] যহন আঁই থিষলনিকিত আছিলাম তহনঅ তোঁয়ারা হয়েক বার সাইয্য ফাটাইয়েনে আঁর অভাব ফুরন গজ্যিলা।

[17] হনঅ উফহ্যার দে আঁই চাইর য়িয়ান নঅঅ, কিন্তু আঁই এন্ ফলর আশা গরির্ যিয়ান তোঁয়ারার নামে জমা অইতো থাকিবো।

[18] আঁর বেক ফাওনাই আঁই ফাইয়্যি। আসলে আঁর যিয়ান দরহার য়িয়ানর ত্যুনঅ বেশি আঁর আছে। ইফাফ্রদিতর আতত্ তোঁয়ারার ফাটাইন্যা উফহ্যার ফাইয়েনে এহন আঁর বউত অইয়্যে। এই উফহ্যারগিন হ্যোশ্‌বুআলা আর গ্রঅনযোইগ্য হোরবানি, আর ইয়ানত আল্লাহ্ খুশি অঅ।

[19] আঁর আল্লাহ্ তেঁইর গোরবময় অশেষ ধন অনুযায়ি মসিহ্‌ ইসার মইধ্য দিয়েনে তোঁয়ারার বেক অভাব ফুরন গরিবো।

[20] যুগ যুগ ধরিয়েনে চিরহাল আঁরার বাবা আল্লাহ্‌র ফশংসা অঅক। আমিন।

[21] মসিহ্‌ ইসার লগে যুক্ত আল্লাহ্‌র ফত্যি বান্দারে আঁর সালাম জানাইয়্যো। আঁর লগে যে ভাইঅক্যল আছে য়িতারা তোঁয়ারারে সালাম জানার।

[22] আল্লাহ্‌র বেক বান্দাঅক্যলে যারা এডে আছে, বিশেষভাবে বাদশা সিজারর বাড়ির মানুষঅক্যলে তোঁয়ারারে সালাম জানার।

[23] হযরত ইসা মসিহ্‌র রহমত তোঁয়ারার দিলত থক্।

১১ লম্বর সিফারা: ফিলিফিয় — Chapters