[1] আঁই ফোল আল্লাহ্র ইছ্যায় মসিহ্ ইসার একজন সাআবি অইয়্যি। কলসি শঅরত যারা আল্লাহ্র বান্দা আর মসিহ্র লগে যুক্ত ইমানদার ভাই, য়িতারার হাছে আঁই আর ভাই তিমথিয় এই সিঢি লেকির। আঁরার বাবা আল্লাহ্ তোঁয়ারারে রহমত আর শান্তি দান গরক।
[3] মসিহ্ ইসার উঅর তোঁয়ারার ইমান আর আল্লাহ্র বেক বান্দাঅক্যলর লাই তোঁয়ারার মহব্যতর হতা আঁরা উন্যি, আর য়িয়ানর লাই যেতবার আঁরা তোঁয়ারার লাই মুনাজাত গরি য়েতবারই আঁরার হযরত ইসা মসিহ্র বাবা আল্লাহ্রে আঁরা শুকরিয়া জানাই থাকি।
[5] বেহেস্তত তোঁয়ারার লাই যেগিন জমা গরা আছে য়েগিন ফাইবার আশার ত্যুনই তোঁয়ারার মইধ্যে এই ইমান আর মহব্যত জইম্যে। যে সুহ্যবর, মানি সইত্যর কালাম তোঁয়ারার হাছে ফোঁইছ্যে য়েগিনর মাঝেই তোঁয়ারা এই আশার হতা উইন্যো।
[6] এই সুহ্যবর সারা দুনিয়াত ছরাই ফরিয়েনে ফল জন্মার আর দিন দিন আগাই যাআর। যেদিন্যা তোঁয়ারা এই সুহ্যবর উইন্যো আর আল্লাহ্র রহমতর হতা আঁসা গরিয়েনে জাইন্যো য়েই দিনর ত্যুন য়েগিন তোঁয়ারার মাঝেঅ ঠিগ য়েন্ গরিয়েনে হাম গরের্।
[7] য়েই সুহ্যবরর হতা তোঁয়ারা আঁরার ফ্রিয় সহ-গোলাম ইফাফ্রার হাছে উইন্যো। তেঁই তোঁয়ারার ফক্যর ত্যুন মসিহ্র একজন বিশ্যস্ত সেবাহারি।
[8] ফাক-রুহ্ তোঁয়ারারে যে মহব্যতর মনভাব দান গইজ্যে য়িয়ানর সম্যন্দে ইফাফ্রা আঁরারে জানাইয়্যে।
[9] ইয়ানর লাই তোঁয়ারার সম্যন্দে উনিবার ফরর ত্যুনই আঁরা অক্যল সমত তোঁয়ারার লাই মুনাজাত গরির্। রুহানি গেয়ান আর বুদ্যি দিয়েনে যেন্ তোঁয়ারা আল্লাহ্র ইছ্যা ফুরাফুরি গরিয়েনে বুঝিত্ ফার আঁরা য়িয়ানই আল্লাহ্র হাছে চাইয়্যির্।
[10] ইয়ানত যেন্ তোঁয়ারা সত্ হাম গরিয়েনে ফলবান অঅ আর আল্লাহ্রে আরো ভালা গরিয়েনে জানিত্ ফার; আর এন্ গরিয়েনে যেন্ বেক কিছুত্ ফভুরে খুশি গরিবার লাই তেঁইর যোইগ্য অইয়েনে চলিত্ ফার।
[11] ইয়ান সম্ভব, হারন আল্লাহ্ তেঁইর মআকুদরতি অনুযায়ি বেক শক্তি দিয়েনে তোঁয়ারারে শক্তিমান গরের্ যেন্ তোঁয়ারা অক্যল সমত আনন্দর লগে ধৈয্য ধরিয়েনে বেক সইজ্য গর আর বাবা আল্লাহ্রে শুকরিয়া জানঅ। নুরর রাইজ্যত আল্লাহ্র বান্দাঅক্যলে যে অধিকার লাভ গরিবো য়িয়ানর ভাগি অইবার লাই তেঁই তোঁয়ারারে উফযুক্ত গরি তুইল্যে,
[13] হারন তেঁই আঁধারর রাইজ্যর ত্যুন আঁরারে উদ্যার গরিয়েনে তেঁইর ফ্রিয় ফোয়ার রাইজ্যত আইন্যে।
[14] এই ফোয়ার লগে যুক্ত অইয়েনে আঁরা মুক্ত অইয়্যি, মানি আঁরা গুনাহ্র মাফ ফাইয়্যি।
[15] এই ফোয়াই অইল্ অদিরিশ্য আল্লাহ্র উবহু ফকাশ। বেক সিষ্টির আগদি তেঁইই আছিল্ আর বেক সিষ্টির উঅর তেঁইই মেইন,
[16] হারন আসমান আর জবিনত, যেগিন দেহ্যা যাআ আর যেগিন দেহ্যা নঅ যাআ, বেক কিছু তেঁইরে দিয়েনে সিষ্টি অইয়্যে। আসমানত্ যারার আতত্ রাজত্য, হোত্যিত্য, শাসন আর হ্যমতা রইয়্যে য়িতারার বেক্যিনরে তেঁইরে দিয়েনে তেঁইরই লাই সিষ্টি গরা অইয়্যে।
[17] তেঁইই বেক কিছুর আগদি আছিল্ আর তেঁইরই মইধ্য দিয়েনে বেক কিছু টিগি আছে।
[18] ইয়ান বাদে তেঁইই তেঁইর শরিলর, মানি জামাতর মাথা। তেঁইই ফইল্যা আর তেঁইই মরনর ত্যুন ফইল্যা জিন্দা অইয়্যেল্, যেন্ বেক কিছুত তেঁইই মেইন অইত্ ফারে।
[19] আল্লাহ্ চাইয়্যেল্ যেন্ তেঁইর বেক ফুন্যতা মসিহ্র মইধ্যেই থাকে।
[20] য়িয়ান বাদে দুনিয়াত অঅক বা বেহেস্তত অঅক, মসিহ্র মইধ্য দিয়েনে তেঁইর নিজর লগে বেক কিছুর মিলনঅ তেঁই চাইয়্যেল্। মসিহ্ কুরুশর উঅর তেঁইর রক্ত দান গরিয়েনে শান্তি আইন্যেল্ বুলিয়েনে এই মিলন অইত্ ফাইয্যে।
[21] এক সমত তোঁয়ারা আল্লাহ্র হাছর ত্যুন দুঁরে আছিলা আর তেঁইর বিরুদ্যে তোঁয়ারার মনত শত্রুতার ভাব আছিল্। তোঁয়ারার হ্যারাফ হামর মইধ্যে য়িয়ান ফকাশ ফাইয়্যে।
[22] কিন্তু মসিহ্র মরনর মইধ্য দিয়েনে তেঁইর শরিলর মইধ্য দিয়েনে আল্লাহ্ নিজর লগে এহন তোঁয়ারারে মিলিত গইজ্যে, যেন্ তেঁই তোঁয়ারারে ফবিত্র, নিকুত আর নিদ্যোষ অবস্তাত্ নিজর সাম্নদি আজির গরিত্ ফারে।
[23] অবইশ্য ইয়ানর লাই মসিহ্র বিষয়ে সুহ্যবরর ত্যুন যে নিচ্যিত আশা তোঁয়ারা ফাইয়্যো য়িয়ানর ত্যুন দুঁরে সরি নঅ যাইয়েনে তোঁয়ারার ত্যুন ইমানে ইস্তির থাকন ফরিবো। য়েই সুহ্যবর গোডা দুনিয়াত তবলিগ গরা অইয়্যে আর তোঁয়ারা য়িয়ান উইন্যো। আঁই ফোল এই সুহ্যবরর তবলিগহারি অইয়্যি।
[24] তোঁয়ারার লাই আঁই যে হষ্ট ভোগ গরির্ য়িয়ানত আঁই আনন্দই ফাইর্। মসিহ্র শরিলর, মানি জামাতর লাই তেঁইর যে দুক্যভোগ এহনঅ বাকি আছে য়িয়ান আঁই আঁর শরিলতই ফুরন গরির্।
[25] আল্লাহ্ তেঁইর কালাম তোঁয়ারার হাছে ফুরাফুরি গরিয়েনে তবলিগ গরিবার ভার আঁর উঅর দিয়্যে বুলিয়েনেই আঁই জামাতর একজন সেবাহারি অইয়্যি।
[26] আল্লাহ্র কালামর মইধ্যে যে গোফন সইত্য আগর মানুষঅক্যলর হাছে যুগ যুগ ধরিয়েনে লুকাইন্যা আছিল্, এহন তেঁইর বান্দাঅক্যলর হাছে য়েগিন ফকাশিত অইয়্যে।
[27] আল্লাহ্ চাইল্, অ-ইহুদিঅক্যলর মাঝেঅ তেঁইর এই গোফন সইত্যর মআ গোরব দে কি, য়িয়ান যেন্ তেঁইর বেক বান্দাঅক্যলে জানিত্ ফারে। য়েই সইত্য এই — মসিহ্ তোঁয়ারার দিলত্ আছে বুলিয়েনে তোঁয়ারা মইমা ফাইবার আশ্যাস ফাইয়্যো।
[28] আর য়েই মসিহ্র বিষয় আঁরা তবলিগ গরি, মানি আল্লাহ্র দেয়া অসিম গেয়ানর লগে আঁরা ফত্যি মানুষরে সতর্ক গরি আর শিক্যা দিই, যেন্ ফত্যিকরেই আঁরা মসিহ্র মইধ্য দিয়েনে ফুরন গরি তুলিত্ ফারি।
[29] এই উদ্যেশ্যেই আল্লাহ্র যে মআকুদরতি আঁর মইধ্যে হাম গরের্ য়েই কুদরতি অনুযায়ি আঁই জানেফরানে মিন্যোত গরির্।