Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:09

[1] শেষদি হইর, আঁর ভাইঅক্যল, তোঁয়ারা ফভুর লগে যুক্ত আছ বুলি আনন্দ গর। তোঁয়ারার হাছে আবার একই হতা লেইক্‌তো আঁর হনঅ হষ্ট নঅ অঅর, আর তোঁয়ারারে সতর্ক গরিবার লাই য়িয়ান গরন ভালা।

[2] য়েই কুত্যাগিনর ত্যুন, মানি যারা হ্যারাফ হাম গরে আর শরিলর হাডা-ছিরা গরিবার উঅর জোর দেএ য়িতারার ত্যুন সাবধান!

[3] আঁরাই সত্যিহারর সুন্যত-গরাইন্যা মানুষ, হারন আঁরা আল্লাহ্‌র রুহ্‌র সাইয্যে তেঁইর এবাদত গরি আর মসিহ্‌ ইসারে লইয়েনে গর্ব বোধ গরি ও বাইরর আসার-অনুষ্টানর উঅর ভরসা নঅ গরি।

[4] আঁই অবইশ্য য়েগিন গরিত্ ফাইত্যাম। যুদি কেউ মনে গরে দে, আসার-অনুষ্টানর উঅর ভরসা গরিবার য়িবার হারন আছে তইলে য়িবা জানক দে, আঁর য়িবার ত্যুনঅ আরো বেশি হারন আছে।

[5] আষ্ট দিনর দিন আঁরে সুন্যত গরা অইয়্যেল্; ইসরাইল জাতির মইধ্যে বিন্‌ইয়ামিনর বংশত আঁর জন্ম; আঁই একজন হ্যাঁটি ইবরানি; মুসার শরিয়ত ফালনর বেফারে আঁই একজন ফরিশি;

[6] ধর্মর বেফারে আঁই এন্ গোঁড়া আছিলাম দে, মসিহ্‌র জামাতর উঅর আঁই জুলুম গইত্যাম; আর আল্লাহ্‌র গ্রঅনযোইগ্য অইবার আশাত মুসার শরিয়ত ফালনর বেফারে কেউ আঁর নিন্দা গরিত্ নঅ ফাইত্যো।

[7] কিন্তু য়িয়ানত আঁর যে লাভগিন অইয়্যেল্ মসিহ্‌র লাই আঁই এহন য়েগিনরে হোতি বুলিয়েনেই মনে গরি।

[8] আসলে যিবার লাই আঁই এই বেক হোতি সিকার গজ্যি আঁর য়েই হযরত ইসা মসিহ্‌‍রে জানিবার মইধ্যে যে তুলনাহিন রহমত রইয়্যে, য়িয়ানর ফাশদি আর বেক কিছুরেই আঁই হোতি বুলি মনে গরি। মসিহ্‌‍রে যেন্ আঁই লাভ গরিত্ ফারি আর আঁরে যেন্ মসিহ্‌র লগে যুক্ত দেহ্যা যাআ য়িয়ানর লাই আঁই য়েগিনরে হাসারা বুলি মনে গরি। শরিয়ত ফালন গরিবার হারনে দে আঁই ধার্মিক য়িয়ান নঅঅ, কিন্তু মসিহ্‌র উঅর ইমানর হারনে আল্লাহ্ আঁরে ধার্মিক বুলি গ্রঅন গইজ্যে। এই ধার্মিকতা আল্লাহ্‌র হাছর ত্যুন আইয়্যে আর য়িয়ান ইমানর উঅর ভরসা গরে।

[10] আঁই মসিহ্‌‍রে জাইন্‌‌তাম চাই আর যে শক্তি দিয়েনে তেঁইরে মরনর ত্যুন জিন্দা গরা অইয়্যেল্ য়েই শক্তিরে জাইন্‌তাম চাই। আঁই তেঁইর দুক্য-হষ্টর ভাগি অইতাম চাই। মোট হতা, যে মনোভাব লইয়েনে তেঁই মইজ্যেল্ আঁইঅ য়েই ডইল্যা মনোভাব ফাইতাম চাই।

[11] য়িয়ানর লাই যিয়ান অইবো অঅক আঁই নিচ্যয়ই মরনর ত্যুন জিন্দা অই উইট্যোম।

[12] আঁই যিয়ানর লাই চেষ্টা গরির্ য়িয়ান এহনই দে ফাই গেইয়্যি বা ফুন্যতা লাভ গরি ফেল্যি এন্ নঅঅ। কিন্তু যিয়ানর লাই মসিহ্‌ ইসা আঁরে ধইজ্যেল্ য়িয়ানই ধরিবার লাই আঁই দুঁরির্।

[13] ভাইঅক্যল, আঁই দে য়িয়ান ধরিত্ ফাজ্যি য়িয়ান মনে নঅ গরি। তঅ এক্যান হাম আঁই গরির্ — ফিছদির বেক কিছু ফঅরি যাইয়েনে সাম্‌নদির মিক্যাদি ঝুঁকিয়েনে বেক শক্তি দিয়েনে আঁই শেষ সিমার মিক্যাদি দুঁরির্। ইয়ানত যেন্ মসিহ্‌ ইসার মইধ্য দিয়েনে আল্লাহ্‌র বেহেস্‌ত মুকি ডাকর মইধ্যে যে ফুরস্কার রইয়্যে য়িয়ান আঁই ফাই।

[15] ইয়ানর লাই আঁরা যারা ফুন্যতার মিক্যাদি বউত হোদ্যুর আগাই গেইয়্যি আঁরার য়েই একই ডইল্যা মনোভাব থাকন উচিত। আর যুদি হনঅ বিষয়ে তোঁয়ারার অইন্য ডইল্যা মনোভাব থাকে তইলে আল্লাহ্ তোঁয়ারারে য়িয়ানঅ দেহ্যাই দিবো।

[16] যিয়ান অইবো অঅক, আঁরা ফুন্যতার মিক্যাদি যেদ্যুর আগাই গেইয়্যি য়েই মতনই আঁরার চলন উচিত।

[17] ভাইঅক্যল, তোঁয়ারা বেক্যিনে আঁর মতন গরিয়েনে চল, আর যারা এন্ গরিয়েনে চলাফিরা গরে য়িতারারে চিনি রাক। কেন্ গরিয়েনে চলন ফরে য়িয়ান আঁরা তোঁয়ারারে দেহ্যাইয়্যি।

[18] আঁই তোঁয়ারারে বারবারই হইয়্যি আর এহন চোগর ফানির লগে আবার হইর দে, এন্ বউতজন আছে যারা মসিহ্‌র কুরুশর শত্রুর মতন চলাফিরা গরের্।

[19] য়িতারার ভাইগ্যত্ আছে তচনচ; ফেটই য়িতারার আল্লাহ্; যিয়ান শরমর বিষয় য়িয়ানই লইয়েনে য়িতারা গর্ব গরে; আর হ্যালি জাগতিক বেফারেই য়িতারার মন ফরি আছে।

[20] কিন্তু আঁরার আসল থাকিবার জাগা তঅ বেহেস্ত; য়েডের ত্যুন আঁরার নাজাতদাতা হযরত ইসা মসিহ্‌র আইবার লাই আঁরা আগ্রঅর লগে অফেক্যা গরির্।

[21] তেঁই আঁরার দুর্বলতাত ভরা শরিল বদলাইয়েনে তেঁইর মইমাভরা শরিলর মতন গরিবো। যে শক্তির মইধ্য দিয়েনে তেঁই বেক কিছু নিজর অধিনত আনে য়েই শক্তির মইধ্য দিয়েনেই তেঁই এই হাম গরিবো।

১১ লম্বর সিফারা: ফিলিফিয় — Chapters