[1] তইলে মসিহ্র লগে যুক্ত অইবার হারনে যহন উত্সাঅ ফাআ যাআ, মসিহ্র মহব্যতর হারনে যহন সান্তনা ফাআ যাআ, ফাক-রুহ্ আর তোঁয়ারার মাঝে যহন যোগাযোগ-সম্যন্দ আছে, তোঁয়ারার দিলত্ যহন আদর আর দয়ামায়া আছে,
[2] তহন তোঁয়ারা এন্ গরিয়েনে আঁর আনন্দ ফুরন গর — তোঁয়ারার বেক্যিনর মন এক অঅক, তোঁয়ারা একজন অইন্যজনরে মহব্যত গর আর জানে-ফরানে এক অঅ।
[3] নিজর লাভর আশাত বা অহংকারর বশত্ কিছু নঅ গইজ্যো, বরং নরম ভাবে অইন্যজনরে নিজর ত্যুন ডঁর জাগা দঅ।
[4] হ্যালি নিজরে লইয়েনে বেস্ত নঅ থাইক্যো, বরং একজন অইন্যজনর লাই চিন্তা গর।
[5] মসিহ্ ইসার যে মনোভাব আছিল্ য়িয়ান যেন্ তোঁয়ারার দিলত্অ থাকে।
[6] আসলে তেঁই আল্লাহ্ রইল্, কিন্তু আল্লাহ্র সমান থাকা তেঁই বেরাই ধরি রাকিবার মতন এন্ কিছু মনত নঅঅ গরে।
[7] তেঁই বরং গোলাম অইয়েনে আর মানুষ ইসাবে জন্মগ্রঅন গরিয়েনে নিজরে সিমার ভিতরে রাকিল্।
[8] ইয়ান বাদে চিয়ারাত মানুষ অইয়েনে মরন ফইয্যন্ত, এন্ কি, কুরুশর উঅরদি মরন ফইয্যন্ত বাইধ্য থাকিয়েনে তেঁই নিজরে নিচু গরিল্।
[9] আল্লাহ্ ইয়ানর লাইই তেঁইরে বেক্যিনর ত্যুন উঁচুলত উঢাইল্ আর এন্ এক্যান নাম দিল্ যিয়ান বেক নামর ত্যুন ডঁর,
[10] যেন্ বেহেস্তত, দুনিয়াত আর দুনিয়ার গভিরত যারা আছে য়িতারা ফত্যিকেই ইসার সাম্নদি আঁঢু গাঁরে,
[11] আর বাবা আল্লাহ্র গোরবর লাই সিকার গরে দে, ইসা মসিহ্ই ফভু।
[12] আঁর মহব্যতর ভাইঅক্যল, তোঁয়ারা তঅ অক্যল সমত বাইধ্য অইয়েনেই আছ। য়েইল্যা গরিয়েনে হ্যালি আঁই আজির থাকিবার সমত নঅঅ, কিন্তু বিশেষ গরি এহন আঁই আজির নঅ থাকিবার সমতঅ তোঁয়ারা ডরর লগে তোঁয়ারার হামর মইধ্য দিয়েনে দেহ্যঅ দে, তোঁয়ারা গুনাহ্র ত্যুন নাজাত ফাইয়্যো।
[13] আল্লাহ্ তোঁয়ারার দিলত্ এন্ গরিয়েনে হাম গরের যিয়ানর হারনে তেঁই যে হামত খুশি অঅ য়েই ডইল্যা হাম গরিবার ইছ্যা আর হ্যমতা তোঁয়ারার অঅ।
[14] তোঁয়ারা হনঅ আফত্যি আর বারাবারি নঅ গরিয়েনে বেক কিছু গর, যেন্ তোঁয়ারা নিদ্যোষ ও হ্যাঁটি অইত্ ফার আর এই হালর বিবেকহিন ও হ্যারাফ সভাবর মানুষঅক্যলর মাঝদি আল্লাহ্র নিকুত সন্তান অইত্ ফার। য়েই মানুষঅক্যলর সাম্নদি তোঁয়ারা তঅ জিবনদানহারি কালাম তুলি ধরিয়েনে এই দুনিয়াত তারার মতন উজ্যল অই আছ। তইলে মসিহ্ যেদিন্যা আইবো য়েই দিন আঁই এই লইয়েনে গর্ব গরিত্ ফাইজ্যোম দে, আঁর চেষ্টা আর মিন্যোত নিষ্ফল নঅঅ অঅ।
[17] যে ইমানর হোরবানি দিয়েনে তোঁয়ারা আল্লাহ্র এবাদত গইত্যা লাইগ্যো য়িয়ানর উঅর যুদি আঁর রক্ত হোরবানি ইসাবে ঢালিয়েনে দেয়া অঅ তঅঅ আঁই সুখি আর তোঁয়ারার লগে আনন্দিত।
[18] তোঁয়ারারঅ ঠিগ য়েন্ গরিয়েনে আঁর লগে সুখি আর আনন্দিত অঅন উচিত।
[19] আঁই আশা গরি, হযরত ইসার ইছ্যা অইলে আঁই তিমথিয়রে বউত তরাতরি তোঁয়ারার হাছে ফাটাইয়্যোম, যেন্ তোঁয়ারার হ্যবর ফাইয়েনে আঁইঅ উত্সাঅ ফাই।
[20] আঁর লগে এন্ আর কেউ নাই, যিবা তিমথিয়র মতন গরিয়েনে আঁসাই তোঁয়ারার লাই চিন্তা গরে।
[21] অইন্য বেক্যিনে ইসা মসিহ্র বেফারে বেস্ত নঅ থাকিয়েনে নিজরার বেফারেই বেস্ত থাকে।
[22] কিন্তু তোঁয়ারা জান দে, তিমথিয় তেঁইর যোইগ্যতা ফরমান গইজ্যে, হারন যেন্ গরিয়েনে ফোয়া বাবার লগে হাম গরে য়েন্ গরিয়েনেই তেঁই আঁর লগে ইসা মসিহ্র বিষয়ে সুহ্যবর তবলিগর হামত মিন্যোত গইজ্যে।
[23] য়িয়ানর লাই আঁর অবস্তা কি অইবো য়িয়ান জানিবার লগে লগেই আঁই তেঁইরে ফাটাই দিয়োম বুলি আশা গরি।
[24] তইলে আঁই ফভুর উঅর এই বিশ্যাস রাকি দে, বউত তরাতরি আঁইঅ আইত্ ফাইজ্যোম।
[25] আঁই ইফাফ্রদিতরে তোঁয়ারার হাছে ফাটন্ দরহার মনে গইল্যাম। তেঁই আঁর ইমানদার ভাই। আঁরা একলগেই হাম গরি আর মসিহ্র লাই যুদ্য গরি। সেবাহারি ইসাবে আঁর দরহার মিটাইবার লাই তেঁইরেই তোঁয়ারা আঁর হাছে ফাটাইয়্যিলা
[26] তেঁই তোঁয়ারার বেক্যিনরে দেইক্তো চাআ বুলিয়েনে আঁই তেঁইরে ফেরত ফাটাইর্। য়িয়ান বাদে তোঁয়ারা তেঁইর অসুকর হতা উইন্যো বুলি তেঁই বউত চিন্তিত।
[27] আর আঁসাই তেঁইর এন্ বেরাম অইয়্যেল্ দে, তেঁই ফ্রায়ই মরি যাইবার মতন অইয়্যেল্, কিন্তু আল্লাহ্ তেঁইর উঅর দয়া গইজ্যে — হ্যালি দে তেঁইর উঅর দয়া গইজ্যে য়িয়ান নঅঅ, আঁর উঅরঅ দয়া গইজ্যে যেন্ আঁই দুক্যর উঅর দুক্য নঅ ফাই।
[28] য়িয়ানর লাই বউত আগ্রঅর লগেই আঁই তেঁইরে ফাটাইর্ যেন্ তেঁইরে দেকিয়েনে তোঁয়ারা আনন্দিত অঅ আর আঁরঅ চিন্তা হমে।
[29] ইয়ানর লাই ফভুর বান্দা ইসাবে ফরিফুন্য আনন্দর লগে তোঁয়ারা তেঁইরে গ্রঅন গইজ্যো, আর এই ডইল্যা মানুষঅক্যলরে তোঁয়ারা সম্যান গইজ্যো।
[30] মসিহ্র হামর লাই তেঁই মরনর মুকামুকি অইয়্যেল্। তোঁয়ারা আজির নঅ থাকিবার হারনে আঁর লাই যেগিন গরিত্ নঅঅ ফার য়েগিন গরিবার লাই তেঁই তেঁইর ফরান দিতোঅ রাজি আছিল্।