[1] তইলে তোঁয়ারা যহন মসিহ্র লগে মরার ত্যুন জিন্দা অইয়্যো তহন মসিহ্ বেহেস্তত যেডে আল্লাহ্র ডাইন মিক্যাদি বোই আছে য়েই বেহেস্তি বিষয়গিনর লাই আগ্রয়ি অঅ।
[2] জাগতিক বিষয়ে মনযোগ নঅ দিয়েনে বরং বেহেস্তি বিষয়ে মনযোগ দঅ।
[3] তোঁয়ারা তঅ মরি গেইয়্যো আর তোঁয়ারার জিবন মসিহ্র লগে আল্লাহ্র মইধ্যে লুকাইন্যা আছে।
[4] যিবা তোঁয়ারার জিবন য়েই মসিহ্ যহন ফকাশিত অইবো তহন তোঁয়ারাঅ তেঁইর লগে তেঁইর মইমার ভাগি অইয়েনে ফকাশিত অইবা।
[5] য়িয়ানর লাই তোঁয়ারার গুনাহ্-সভাবর মইধ্যে যেগিন আছে য়েগিন তচনচ গরি ফেল। য়েগিনত আছে বেক ডইল্যা জেনা, নাফাকি, কুবাসনা, হ্যারাফ ইছ্যা আর লোভ যেগিনরে এক ডইল্যা ফতিমাফুজা হোয়া যাআ।
[6] যারা আল্লাহ্র অবাইধ্য য়িতারার উঅর এগিনর হারনেই আল্লাহ্র গজব লামি আইয়্যের।
[7] তোঁয়ারাঅ আগদি য়েই ডইল্যা গরিয়েনেই সইলতা,
[8] কিন্তু এহন গোস্যা, মেজাজ দেহ্যানো, ইংসা, গালাগালি আর হ্যারাফ হতাবাত্যা তোঁয়ারার হাছর ত্যুন দুর গর।
[9] একজন অইন্যজনর হাছে মিছা হতা নঅ হইয়্যো, হারন তোঁয়ারার ফুরানা “আঁই”রে য়িয়ানর হাম উদ্যা হঅরর মতন ছারি ফেলিয়েনে তোঁয়ারা তঅ নয়া “আঁই”রে ফিন্দো। এই নয়া “আঁই” আরো নয়া অইতে অইতে য়িবার সিষ্টিহত্যার মতন অঅর, যেন্ য়েই সিষ্টিহত্যারে তোঁয়ারা ফুরাফুরি গরিয়েনে জানিত্ ফার।
[11] এই অবস্তাত অ-ইহুদি বা ইহুদির মইধ্যে, সুন্যত-গরাইন্যা বা সুন্যত-নঅ-গরাইন্যা মানুষর মইধ্যে, অশিক্যিত, নিচুজাতি, গোলাম বা সাধিন মানুষর মইধ্যে হনঅ তাফাত নাই; য়েডে মসিহ্ই মেইন আর তেঁই ফত্যিকর মইধ্যেই আছে।
[12] ইয়ানর লাই আল্লাহ্ যারারে বাছি লইয়েনে নিজর লাই আলিদা গরি রাইক্যে তেঁইর য়েই মহব্যতর বান্দা ইসাবে তোঁয়ারা আন্তরিক মায়া-মমতা, দয়া, নম্রতা, নরম সভাব আর ধৈয্য দিয়েনে নিজরারে সাজঅ।
[13] একজন অইন্যজনরে সইজ্য গর আর যুদি কেউঅর বিরুদ্যে তোঁয়ারার হনঅ দোষ দিবার হারন থাকে তইলে য়িবারে মাফ গর। ফভু যেন্ তোঁয়ারারে মাফ গইজ্যে য়েইল্যা তোঁয়ারারঅ একজন অন্যজনরে মাফ গরন উচিত।
[14] আর এগিন বেক্যিনর উঅরদি মহব্যত দিয়েনে নিজরারে সাজঅ। মহব্যতই য়েই বেক গুনগিনরে একলগে বাঁধিয়েনে ফুন্যতা দান গরে।
[15] মসিহ্ যে শান্তি দেএ য়েই শান্তি তোঁয়ারার দিলত্ থাকিয়েনে তোঁয়ারারে ফরিচালানা গরক। শান্তিত থাকিবার লাইই তঅ তোঁয়ারার বেক্যিনরে একশরিল ইসাবে ডাকা অইয়্যে। তোঁয়ারা কিতগ্য থাক।
[16] মসিহ্র কালামরে তোঁয়ারার দিলত্ ফরিফুন্যভাবে থাইক্তো দঅ। আল্লাহ্র দেয়া গেয়ানে একজন অইন্যজনরে শিক্যা আর ফরামশ্য দঅ আর দিলত কিতগ্যতার লগে আল্লাহ্র উদ্যেশ্যে জবুর শরিফর হাউয়ালি ও রুহানি আর ফশংসার গজল গঅ।
[17] তোঁয়ারা যেগিন হঅ বা যেগিন গরিবা গর য়েগিন হযরত ইসার নামে গইজ্যো আর তেঁইর মইধ্য দিয়েনেই বাবা আল্লাহ্রে শুকরিয়া জানাইয়্যো।
[18] তোঁয়ারা যারা বউ, তোঁয়ারা ফত্যিকে জামাইর অধিনতা মানি লঅ, হারন ফভুর বান্দা ইসাবে ইয়ানই উফযুক্ত।
[19] তোঁয়ারা যারা জামাই, তোঁয়ারা ফত্যিকে বউঅরে মহব্যত গইজ্যো আর য়িবার লগে হরা বেবার নঅ গইজ্যো।
[20] ফোয়ামাইয়্যাঅক্যল, তোঁয়ারা বেক বিষয়ে মা-বাবার বাইধ্য থাইক্যো, হারন ইয়ানত ফভু খুশি অঅ।
[21] তোঁয়ারা যারা বাবা, তোঁয়ারার ফোয়ামাইয়্যাঅক্যলর মন তিতা গরি নঅ তুইল্যো, যেন্ য়িতারা উত্সাঅহিন অই নঅ ফরে।
[22] তোঁয়ারা যারা গোলাম, তোঁয়ারা বেক বিষয়ে তোঁয়ারার এই দুনিয়ার মালিকঅক্যলর বাইধ্য থাইক্যো। যহন য়িতারা তোঁয়ারারে খিয়াল গরে হ্যালি তহনই দে য়িতারারে খুশি রাকিবার লাই য়িতারার বাইধ্য থাকিবা য়িয়ান নঅঅ, বরং হ্যাঁটি দিলে ফভুর উঅর ডর রাকিয়েনে য়িতারার বাইধ্য থাইক্যো।
[23] তোঁয়ারা যা-ই গরিবা গর, য়িয়ান মানুষর লাই নঅঅ বরং ফভুর লাই গইত্যা লাইগ্যো বুলিয়েনে মন-ফ্রান দিয়েনে গইজ্যো,
[24] হারন তোঁয়ারা তঅ জান, ফভু তেঁইর বান্দাঅক্যলর লাই যিয়ান রাইক্যে য়িয়ান তোঁয়ারা ফুরস্কার ইসাবে তেঁইরই হাছর ত্যুন ফাইবা। তোঁয়ারা যিবার সেবা গইত্যা লাইগ্যো তেঁই হযরত মসিহ্।
[25] যিবা অন্যায় গরে য়িবা য়িবার ফল ফাইবো। ফভুর চোগে বেক্যিনে সমান।