Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:36

[1] আঁই তোঁয়ারারে জানাইতাম চাই দে, তোঁয়ারার লাই আর লায়দিকেয়া শঅরর জামাতর মানুষঅক্যলর লাই, আর যারা আঁরে নঅঅ দেকে য়িতারার বেক্যিনর লাই আঁই জানেফরানে মিন্যোত গরির।

[2] আঁই চাই যেন্ য়িতারা দিলত্ উত্‌সাঅ ফাআ ও মহব্যতে এক অঅ, আর মসিহ্‌র বিষয় বুঝিবার হারনে যে নিচ্যয়তা ফাআ যাআ য়েই ফুরা নিচ্যয়তা বউত ফরিমানে লাভ গরে। য়িয়ানর হারনে আল্লাহ্‌র গোফন সইত্যরে, মানি মসিহ্‌‍রে য়িতারা জানিত্ ফারিবো।

[3] মসিহ্‌র মইধ্যে বেক গেয়ান আর বুদ্যি লুকাইন্যা আছে।

[4] আঁই তোঁয়ারারে এই হতা হইর যেন্ কেউ মন ভুলা‌ইন্যা যুক্তিতর্ক দিয়েনে তোঁয়ারারে ভুল ফথদি লই যাইত্ নঅ ফারে।

[5] আঁই শরিলে তোঁয়ারার মইধ্যে আজির নঅ থাকিলেঅ রুহে আজির আছি আর তোঁয়ারার ভালা সাইলচলন ও মসিহ্‌র উঅর তোঁয়ারার ইস্তির ইমান দেকিয়েনে আনন্দ ফাইর।

[6] তোঁয়ারা যেন্ গরিয়েনে মসিহ্‌ ইসারে ফভু ইসাবে গ্রঅন গইজ্যো ঠিগ য়েন্ গরিয়েনে তেঁইর লগে যুক্ত অইয়েনে তোঁয়ারার জিবন হাডঅ।

[7] মসিহ্‌র মইধ্যে গভিরভাবে ডুফি যাইয়েনে তেঁইরই মইধ্যে তোঁয়ারা বারি উইট্যো থাক। তোঁয়ারা শিক্যা ফাইয়েনে যিয়ানত ইমান আইন্যো য়িয়ানত ইস্তির থাক আর আল্লাহ্‌‍রে অক্যল সমত শুকরিয়া জানাইতো থাক।

[8] তোঁয়ারা সাবধান অঅ, যেন্ কেউ মানুষর ফাঁফা ছলনাভরা দশ্যনর শিক্যা দিয়েনে তোঁয়ারারে বন্দি ইসাবে টানি লইত্ নঅ ফারে। মসিহ্‌র লগে য়েই শিক্যার হনঅ সম্যন্দ নাই; মানুষর বানাইন্যা চলতি নিয়ম আর দুনিয়ার নানান রিতিনিতির উঅরদিই য়িয়ান ভরসা গরে।

[9] আল্লাহ্‌র বেক ফুন্যতা মসিহ্‌র মইধ্যে শরিল লইয়েনে থাকের্, আর মসিহ্‌র লগে যুক্ত অইয়েনে তোঁয়ারাঅ য়েই ফুন্যতা ফাইয়্যো।

[10] তেঁই আসমানর বেক শাসনহত্যা আর হ্যমতার অধিকারিঅক্যলর উঅরদি।

[11] ইয়ান বাদে তোঁয়ারা মসিহ্‌র লগে যুক্ত অইয়্যো বুলি তোঁয়ারারে সুন্যতঅ গরা অইয়্যে। এই সুন্যত হনঅ মানুষর আতে গরা নঅঅ অঅ, মসিহ্‌ নিজেই য়িয়ান গইজ্যে; মানি শরিলর উঅর গুনাহ্‌-সভাবর যে শক্তি আছিল্ য়েই শক্তির ত্যুন তেঁই তোঁয়ারারে মুক্ত গইজ্যে।

[12] তরিকাবন্দির মইধ্য দিয়েনে মসিহ্‌র লগে তোঁয়ারারে দাফন গরা অইয়্যে; হালি য়িয়ানই নঅঅ, যিবা মরনর ত্যুন মসিহ্‌‍রে জিন্দা গরিয়েনে তুইল্যে‌ য়েই আল্লাহ্‌র কুদরতির উঅর ইমানর মইধ্য দিয়েনে তোঁয়ারারে মসিহ্‌র লগে জিন্দা গরি তোলাঅ অইয়্যে।

[13] তোঁয়ারা তঅ গুনাহ্‌র হারনে আর সুন্যত নঅ গরাইবার হারনে মরা আছিলা, কিন্তু আল্লাহ্ তোঁয়ারারে মসিহ্‌র লগে জিন্দা গইজ্যে। তেঁই আঁরার বেক গুনাহ্‌গিন মাফ গইজ্যে,

[14] আর আঁরার বিরুদ্যে যে দলিল আছিল্ য়েগিনর বেক দাবি-দাওয়া উদ্যা য়েগিন বাতিল গরি দিয়্যে। য়েই দলিল তেঁই কুরুশত ফেরাক্ দিয়েনে গাঁতি নাহোস গরি ফেইল্যে।

[15] তেঁই আসমানর বেক হ্যারাফ শাসনহত্যা আর হ্যমতার অধিকারিঅক্যলর হ্যমতা নষ্ট গইজ্যে। আর এন্ গরিয়েনে তেঁই মসিহ্‌র কুরুশর মইধ্য দিয়েনে য়িতারার উঅর জয়লাভ গইজ্যে ও বেক্যিনর সাম্‌নদি য়িতারারে অসম্যানিত গইজ্যে।

[16] য়িয়ানর লাই হ্যানা-দানা বা হনঅ ইদ বা অঁঅইশ্যা বা জিরাইবার দিন লইয়েনে তোঁয়ারারে দোষ দিবার অধিকার কেউঅর নাই।

[17] এগিন তঅ আছিল্ ভবিষ্যতত্ যেগিন অইবো য়েগিনর ছায়া, কিন্তু যেগিন আসল য়েগিন মসিহ্‌র মইধ্যেই আছে।

[18] নিজরার শরিলরে হষ্ট দঅন আর ফেরেস্‌তাঅক্যলর এবাদত গরন যারা দরহারি বুলি মনে গরে য়িতারা যেন্ তোঁয়ারার ফুরস্কার ফাইবার ফথদি বাধা সিষ্টি নঅ গরে। এই ডইল্যা মানুষ যেগিন দেইক্যে বুলি ভান গরে য়েই বিষয়ে বউত ডঁর ডঁর হতা হইয়েনে আর বিনা হারনেই অহংকারে ফুলি উঢে, হারন য়িতারার মন গুনাহ্‌-সভাবর অধিন।

[19] য়িতারা শক্ত গরিয়েনে মাথারে, মানি ইসা মসিহ্‌‍রে ধরি নঅ রাকে, অথচ য়েই মাথার ফরিচালানাতই গোডা শরিলগান আঁড্যি-গোস্তর বাঁধনত যুক্ত অইয়েনে আর ইস্তির থাকিয়েনে আল্লাহ্‌র ইছ্যামতন বারি উঢে।

[20] মসিহ্‌র লগে মরিয়েনে তোঁয়ারা যহন দুনিয়ার নানান রিতিনিতির হাছর ত্যুন দুঁরে সরি আইস্যো তহন দুনিয়ার মানুষঅক্যলর মতনই তোঁয়ারা কিল্যাই আবার দুনিয়ার নিয়মর অধিন অইতা লাইগ্যো?

[21] যে জিনিস বেবার গইত্যে গইত্যে নষ্ট অই যাআ য়ে‌ই জিনিসগিনর বিষয়ে এই ডইল্যা নিয়ম আছে — নঅ ধইজ্যো, নঅ হ্যাইয়্যো, আত নঅ দিয়ো। এই নিয়মগিন তঅ হ্যালি মানুষর দেয়া উকুম আর শিক্যা।

[23] এই নিয়মগিন দেইক্‌তে মনে অঅ বউত গেয়ানে ভরা, হারন কেন্ গরিয়েনে এবাদত গরা যাআ, কেন্ গরিয়েনে নিজরে নিচু গরা যাআ, কেন্ গরিয়েনে নিজর শরিলরে হষ্ট দেয়া যাআ, য়েগিন এই নিয়মগিন মানুষঅক্যলরে জানাআ, কিন্তু গুনাহ্‌-সভাবরে বশ গরিবার বেফারে এগিনর হনঅ মুইল্যই নাই।

১২ লম্বর সিফারা: কলসিয় — Chapters