[1] মসিহ্র ফিরি আইয়্যোন আর তেঁইর রাইজ্যর বিষয় মনত রাকি আল্লাহ্র সাম্নদি আর যিবা জিন্দা আর মরাঅক্যলর বিচার গরিবো য়েই মসিহ্ ইসার সাম্নদি আঁই তোঁয়ারে এই উকুম দিইর —
[2] আল্লাহ্র কালাম তবলিগ গর; সময়ত অঅক বা অসময়ত অঅক, অক্যল সময়তই তবলিগর লাই রেডি থাক; বউত ধৈয্যর লগে শিক্যা দিয়েনে মানুষঅক্যলর দোষ দেহ্যাই দঅ, য়িতারারে সাবধান গর আর উফদেশ দঅ।
[3] এন্ সময় আইবো যহন আঁসা শিক্যা মানুষর সইজ্য অইতো নঅ, বরং নিজরার ইছ্যা ফুরন গরিবার লাই য়িতারা এন্ বউত ওস্তাদ জোগার গরিবো যারা য়িতারারে খুশি গরিবার মতন শিক্যা দিবো।
[4] য়িতারা আল্লাহ্র আঁসার বিষয় নঅ উনিয়েনে আজব-কাইনি উইন্তো চাইবো।
[5] কিন্তু তুঁই বেক কিছুত নিজরে দমনত রাক, হষ্ট সইজ্য গর আর মসিহ্র বিষয়ে সুহ্যবর তবলিগ গইত্যো থাক, আর আল্লাহ্ তোঁয়ারে যে হাম গইত্যো দিয়্যে য়েগিন সম্ফুন্য গর।
[6] আঁরে এহন হোরবানি ইসাবে ঢালি দেয়া অঅর; আঁর মরনর সময় আজির অইয়্যে।
[7] মসিহ্র ফক্যে আঁই জানেফরানে যুদ্য গজ্যি, আঁর লাই ঠিগ গরা ফথর শেষ ফইয্যন্ত দুঁজ্যি আর ইসায়ি ইমানরে ধরি রাক্যি।
[8] য়িয়ানর লাই আঁর লাই সত্ জিবনর ফুরস্কার তোলা রইয়্যে। রোজ আঁশরত নিয়াইবিচারক ফভু আঁরে য়েই ফুরস্কার ইসাবে জিতিবার মালা দান গরিবো। তঅ তেঁই দে হ্যালি আাঁরেই দান গরিবো য়িয়ান নঅঅ, যারা তেঁইর ফিরি আইবার লাই আগ্রঅর লগে অফেক্যা গইজ্যে য়িতারার বেক্যিনরে দান গরিবো।
[9] তুঁই বউত চেষ্টা গর যেন্ আঁর হাছে তরাতরি আইত্ ফার,
[10] হারন দিমা এহনর দুনিয়ারে ভালাবাসিয়েনে আঁরে ছারি থিষলনিকিত গেইয়্যে গই। ইয়ান বাদে ক্রিষ্কেন্ত গালাতিয়াত আর তিত দালমাতিয়াত গেইয়্যে;
[11] হ্যালি লুক আঁর হাছে আছে। তুঁই মার্করে লগে গরি লই আইয়্যো, হারন আঁর হামত য়িবারে বঅর দরহার।
[12] আঁই তুখিকরে ইফিষত ফাটাইয়্যি।
[13] ত্রোয়াত কার্ফর হাছে আঁই যে গাআর হঅরগান ফেলি আস্যি, আইবার সমত তুঁই য়িয়ান লই আইস্যো। য়িয়ান বাদে বডি রাকা কিতাবগিন, বিশেষ গরি যেগিন চামরার উঅর লেহ্যা, য়েগিন লগে গরি লই আইস্যো।
[14] যে আলেক্জান্ডার তামার হাম গরে য়িবা আঁর বউত হোতি গইজ্যে। য়িবা যিয়ান গইজ্যে য়িয়ানর ফতিশোধ ফভুই লইবো।
[15] তুঁইঅ য়িবার বিষয়ে সাবধান থাইক্যো, হারন য়িবা আঁরার তবলিগর বিরুদ্যে হোঁঅর বাঁধিয়েনে লাইগ্যেল্।
[16] ফইল্যাবার যহন আঁর বিচার অইয়্যেল্ তহন কেউ আঁরে সাইয্য নঅঅ গরে, বরং বেক্যিনে আঁরে ছারি গেইয়্যেল্ গই; তঅ ইয়ান যেন্ য়িতারার বিরুদ্যে ধরা নঅ অঅ।
[17] কিন্তু ফভু আঁর লগে আছিল্ আর আঁরে শক্তি দান গইজ্যেল্। য়িয়ানর হারনে আঁই ফুরাফুরি গরিয়েনে সুহ্যবর তবলিগ গরিত্ ফাজ্যিলাম আর অ-ইহুদিঅক্যল বেক্যিনে য়েগিন উইন্যেল্। আল্লাহ্ আঁরে সিংহর মুকর ত্যুন রক্যা গইজ্যেল্।
[18] ফভু আঁরে বেক হ্যারাফ হামর ত্যুন রক্যা গরিবো আর সইসালামতে তেঁইর বেহেস্তি রাইজ্যত লই যাইবো। যুগে যুগে চিরদিন তেঁইর ফশংসা অঅক। আমিন।
[19] ফিষ্কিল্লা আর আকিলা ও অনিষিফরর ফরিবাররে আঁর সালাম জানাইয়্যো।
[20] ইরাস্ত করিন্থত রই গেইয়্যে আর ত্রফিমরে আঁই বেরাইম্যা অবস্তাত্ মিলেটাসত রাকি আস্যি।
[21] তুঁই বউত চেষ্টা গর যেন্ শিত ফরিবার আগদি এডে আইত্ ফার। উবুল, ফুদেন্ত, লিন, ক্লাডিয়া আর বেক ভাইঅক্যল তোঁয়ারে সালাম জানার।
[22] ফভু তোঁয়ার লগে লগে থক্। আল্লাহ্ তোঁয়ারারে রহমত দান গরক।