[1] সন্তান আঁর, মসিহ্ ইসার রহমতে তুঁই শক্তিশালি অঅ।
[2] বউত সাক্যির সাম্নদি আঁর মুকত্ যে শিক্যাগিনর হতা তুঁই উইনো য়েই শিক্যা ধরি রাকিবার লাই তুঁই য়েগিন এন্ হতাক্যিন বিশ্যস্ত মানুষঅক্যলরে দঅ যারার অইন্যতারারে শিক্যা দিবার যোইগ্যতা আছে।
[3] মসিহ্ ইসার একজন উফযুক্ত সৈন্যর মতন তুঁই আঁরার লগে হষ্ট সইজ্য গর।
[4] যুদ্য গইত্যো যাইয়েনে কেউ সংসারর মাঝে নিজরে নঅ জড়াআ, যেন্ সৈন্য ইসাবে যিবা য়িবারে ভত্যি গইজ্যে তেঁইরে য়িবা খুশি গরিত্ ফারে।
[5] য়েইল্যা গরি ফতিযোগিতার খেলাত যোগ দিয়েনে কেউ যুদি নিয়ম মতন খেলা নঅ হ্যাআ তইলে য়িবা জিতিবার মালা নঅ ফাআ।
[6] যে চাষি মিন্যোত গরে য়িবারই ফইল্যাদি ফসলর ভাগ ফঅন উচিত।
[7] আঁই যিয়ান হইর য়িয়ান তুঁই চিন্তা গরি চাইয়্যো, হারন ফভুই তোঁয়ারে বেক বিষয় বুঝিবার হ্যমতা দান গরিবো।
[8] ইসা মসিহ্ সম্যন্দে এই হতা মনত রাইক্যো দে, তেঁইরে মরনর ত্যুন জিন্দা গরি তোলা অইয়্যেল্ আর তেঁই দাউদর বংশর মানুষ আছিল্। যে সুহ্যবর আঁই তবলিগ গরি য়িয়ানর মইধ্যে এই হতা আছে,
[9] আর এই সুহ্যবর তবলিগর লাইই আঁই হষ্ট ভোগ গরির; এন্ কি, অফরাধির মতন আঁরে বাঁধাঅ অইয়্যে। কিন্তু আল্লাহ্র কালামরে তঅ বাঁধা নঅঅ অঅ।
[10] য়িয়ানর লাই আল্লাহ্ যারারে বাছি লইয়্যে য়িতারার লাই আঁই বেক কিছু সইজ্য গরির্, যেন্ য়িতারাঅ মসিহ্ ইসার মইধ্য দিয়েনে নাজাত ফাআ আর চিরহালর মইমা লাভ গরে।
[11] এই হতা বিশ্যাসযোইগ্য দে, মসিহ্র লগে যুদি আঁরা মরি থাকি, তইলে তেঁইরই লগে আঁরা জিন্দাঅ থাইক্যোম।
[12] আঁরা যুদি ধৈয্য ধরিয়েনে সইজ্য গরি, তইলে তেঁইর লগে রাজত্যঅ গইজ্যোম। যুদি তেঁইরে আঁরা অসিকার গরি, তইলে তেঁইঅ আঁরারে অসিকার গরিবো।
[13] আঁরা অবিশ্যস্ত অইলেঅ তেঁই বিশ্যস্ত থাকে, হারন তেঁই নিজরে অসিকার গরিত্ নঅ ফারে।
[14] এই হতাগিন মানুষঅক্যলরে মনত গরাই দিতো থাক। আল্লাহ্র সাম্নদি য়িতারারে সাবধান গরি দঅ যেন্ য়িতারা বাজো হতা লইয়েনে হোইজ্যা ফসাদ নঅ গরে। এগিনর হনঅ দামই নাই, বরং যারা য়েগিন উনে য়েগিনে য়িতারার সর্বনাশ গরে।
[15] যিবার উঅর আল্লাহ্ খুশি, মানি যিবার শরম ফাইবার হনঅ হারন নাই য়েই ডইল্যা হামর মানুষ ইসাবে আর যিবা নির্ভুল গরিয়েনে আঁসার কালাম শিক্যা দেএ য়েই ডইল্যা মানুষ ইসাবে নিজরে আল্লাহ্র সাম্নদি আজির গরিবার লাই বিশেষভাবে আগ্রয়ি অঅ।
[16] আল্লাহ্র লগে ডরহিন আর বাজো হতাবাত্যার ত্যুন দুরে থাক, হারন এই ডইল্যা হতাবাত্যার লাই মানুষঅক্যলর মনত আল্লাহ্র লাই ডরর ভাব হোমি যাইতো থাকিবো।
[17] যারা এই ডইল্যা হতাবাত্যা হঅ য়িতারার শিক্যা ফুঁচা ঘাআর মতন গরিয়েনে ছরাই ফরিবো। এই ডইল্যা মানুষঅক্যলর মাঝে আছে হুমিনায় আর ফিলিত।
[18] ইতারা আল্লাহ্র আঁসার ত্যুন দুরে সরি গেইয়্যে। ইতারা হঅ, ইমানদারঅক্যলর মরনর ত্যুন জিন্দা অইয়েনে উঢা আগদিই অই গেইয়্যে। ইতারা কেউ কেউঅর ইমানরে নষ্ট গরি ফেইল্যে।
[19] তঅঅ আল্লাহ্র গাঁতা শক্ত ভিত্যি থিয়াইই আছে, আর য়িয়ানর উঅর সিলমোঅরর মতন গরি এই হতাগিন লেহ্যা আছে, “ফভু জানে, হারা তেঁইর,” আর “যে কেউ মসিহ্রে ফভু বুলিয়েনে ডাকে য়িবা বেক গুনাহ্র ত্যুন দুরে যঅক্।”
[20] ডঁর বাড়িত হ্যালি দে সোনা-রুফার ফাত্র থাকে য়িয়ান নঅঅ, কিন্তু গাছর আর মেডির ফাত্রঅ থাকে। য়েগিনর মইধ্যে হতাক্যিন ফাত্র সম্যানর হামত আর হতাক্যিন ফাত্র নিচু হামত বেবার গরা অঅ।
[21] যারা এই নিচু হামর ফাত্রর মতন, য়িতারার ত্যুন সরি আইয়েনে যুদি কেউ নিজরে ফাক-সাফ গরে তইলে য়িবা এন্ ফাত্রর মতন অইবো যিয়ান সম্যানর হামত বেবার গরা অঅ। ফবিত্র উদ্যেশ্যে য়িবারে আলিদা গরি রাকা অইবো, য়িবা ফভুর হামত লাগিবো আর বেক ডইল্যা ভালা হাম গরিবার লাই য়িবা রেডি থাকিবো।
[22] জোয়ানহালর হ্যারাফ হামনা-বাসনার ত্যুন তুঁই ধাই যঅ আর যারা হ্যাঁটি দিলে ফভুরে ডাকে য়িতারার লগে সত্ জিবন, বিশ্যাস, মহব্যত আর শান্তির লাই আগ্রয়ি অঅ।
[23] বাজো, মুরুক্য বাবারিত্ যোগ নঅ দিয়ো, হারন তুঁই তঅ জান য়েগিন শেষ ফইয্যন্ত হোইজ্যা-ফসাদর সিষ্টি গরে
[24] যিবা ফভুর গোলাম, য়িবার হোইজ্যা গরন উচিত নঅঅ, বরং য়িবার ত্যুন বেক্যিনর লগে দয়ালু অঅন ফরিবো। য়িবার অইন্যতারারে শিক্যাদানর হ্যমতা আর সইজ্যগুন থাকন ফরিবো।
[25] যারা য়িবার বিরুদ্যে থিয়াআ য়িতারারে য়িবার ত্যুন নরম ভাবে শিক্যা দঅন ফরিবো। য়েই শিক্যা যেন্ য়িবা এই আশায় দেএ দে, আল্লাহ্ য়িতারারে তঅবা গরিবার সুযোগ দিবো যেন্ আল্লাহ্র আঁসারে য়িতারা গভির ভাবে বুঝিত্ ফারে।
[26] য়িয়ানর হারনে য়িতারা ইবিলিসর ফাঁদর ত্যুন ধাই আইবো, হারন ইবিলিস তার ইছ্যা ফালন গরিবার লাই য়িতারারে ধইজ্যেল্।