Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:05

[1] এই হতা মনত রাইক্যো দে, শেষ হালে বঅর ডঁর সময় আজির অইবো।

[2] মানুষ হ্যালি নিজরেই ভালাবাসিবো, টিঁয়ার লুভি অইবো, গর্ব গরিবো, বেক্যিনরে তুচ্য গরিবো, বেক্যিনর দুন্যাম গরিবো, আর মা-বাবার অবাইধ্য অইবো। য়িতারা অকিতগ্য আর ডরহিন অইবো,

[3] য়িতারার মাঝে আদর-ভালাবাসা থাইক্‌তো নঅ, আর য়িতারা হোইজ্যা গরিয়েনে আফোস গইত্যো নঅ। য়িতারা ফরর নিন্দা গরিবো, নিজরে দমন গরিত্ ফাইত্যো নঅ, নিঠুর অইবো, আর যিয়ান ভালা য়িয়ান ঘিনা গরিবো।

[4] য়িতারা বেইমান, অন্যায়হারি আর অহংকারে ভরি যাইবো। আল্লাহ্‌‍রে ভালা নঅ বাসিয়েনে য়িতারা দুনিয়ার সুখরে ভালাবাসিবো।

[5] বাইরর চিয়ারা দেকিলে মনে অইবো যেন্ আল্লাহ্‌‍রে য়িতারা হত না ডরাআ, কিন্তু আসলে আল্লাহ্‌-ডরর শক্তিরেই য়িতারা অসিকার গরে। এই ডইল্যা মানুষঅক্যলর হাছর ত্যুন দুরে থাইক্যো।

[6] এই ডইল্যা মানুষঅক্যলর মাঝে কেউ কেউ ঘরে ঘরে ঢুকিয়েনে দুর্বল-মনা মাইয়্যাফোয়াঅক্যলরে বিফথত লই যাআ। এই মাইয়্যাফোয়াঅক্যলর উঅর গুনাহ্‌ বোঝাই গরা আছে; য়িতারা নানান হামনা-বাসনা দিয়েনে ফরিচালিত।

[7] য়িতারা অক্যল সমত শিক্যার হতা উনের, কিন্তু হনঅ দিনঅ আল্লাহ্‌র আঁসারে গভিরভাবে বুঝিত্ নঅ ফারের্।

[8] যেন্ গরিয়েনে যান্নি আর যাম্ব্রি মুসা নবির বিরুদ্যে থিয়াইয়্যেল্ ঠিগ য়েন্ গরিয়েনে এই মানুষঅক্যলঅ য়েই আঁসার বিরুদ্যে থিয়াআ। ইতারার মন জঘইন্য আর ইসায়ি ইমানর হনঅ ফরমান য়িতারার মাঝে ফাআ নঅঅ যাআ

[9] কিন্তু য়িতারা আর আগাই যাইত্ ফাইত্যো নঅ, হারন যান্নি আর যাম্ব্রির মুরুক্যতা যেইল্যা বেক্যিনর হাছে এস্‌ফষ্ট অই উইট্যেল্ ঠিগ য়েইল্যা য়িতারার মুরুকতাঅ বেক্যিনর হাছে এস্‌ফষ্ট অই উঢিবো।

[10] তুঁই আঁর শিক্যা, সাইলচলন, উদ্যেশ্য, বিশ্যাস, সইজ্যগুন, মহব্যত আর ধৈয্য ভালা গরিয়েনে খিয়াল গইজ্যো।

[11] ইয়ান বাদে আন্তিয়খিয়াত, কোনিয়াত আর লুস্ত্রাত আঁই যেতাক্যিন জুলুম আর হষ্টভোগ গজ্যি য়েই বেক অইত্যাচারর হতাঅ তুঁই জান, কিন্তু ফভু য়েগিনর ত্যুন আঁরে রক্যা গইজ্যেল্।

[12] আসলে যারা মসিহ্‌ ইসার লগে যুক্ত অইয়েনে আল্লাহ্‌র লগে ডরভরা জিবন হাডাইতো চাআ য়িতারা অইত্যাচারিত অইবোই।

[13] কিন্তু দুষ্ট মানুষঅক্যলে আর ভন্ডঅক্যলে দিন দিন আরো হ্যারাফ অইবো। য়িতারা অইন্যতারারে ভুল ফথদি লই যাইবো আর নিজেরাঅ ভুল ফথদি চালিত অইবো।

[14] কিন্তু তুঁই যেগিন শিক্যো আর নিচ্যিত গরিয়েনে বিশ্যাস গইজ্যো য়েগিনত ইস্তির থাক, হারন হারার হাছর ত্যুন তুঁই য়েগিন শিক্যো য়েগিন তঅ তুঁই জান।

[15] ছোডহালর ত্যুন তুঁই ফাক-কিতাবর ত্যুন শিক্যালাভ গইজ্যো। আর এই ফাক-কিতাবই তোঁয়ারে মসিহ্‌ ইসার উঅর ইমানর মইধ্য দিয়েনে নাজাত ফাইবার গেয়ান দিত ফারে।

[16] ফাক-কিতাবর ফত্যিউয়া হতা আল্লাহ্‌র হাছর ত্যুন আইস্যে আর য়েগিন শিক্যা, চেতনা দান, সংশোধন ও সত্ জিবনে বারি উঢিবার লাই দরহারি,

[17] যেন্ আল্লাহ্‌র বান্দা ফুরাফুরি গরিয়েনে উফযুক্ত অই ভালা হাম গরিবার লাই রেডি অইত্ ফারে।

১৬ লম্বর সিফারা: ২ তিমথিয় — Chapters