Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:27

[1] আঁই ফোল আল্লাহ্‌র গোলাম আর ইসা মসিহ্‌র একজন সাআবি অইয়্যি, যেন্ আঁই আল্লাহ্‌র বাছাই গরা বান্দাঅক্যলরে ইমানর ফথদি লই আইত্ ফারি, আর আল্লাহ্‌-ডরর লগে যে আঁসার যোগ আছে য়েই আঁসারে জানিবার লাই য়িতারারে সাইয্য গরিত্ ফারি।

[2] আখেরি জিবন ফাইবার আশা লইয়েনে আঁই মসিহ্‌র সেবা গরি যাইর্। দুনিয়া সিষ্টি অইবার আগদিই আল্লাহ্, যিবা মিছা নঅ হঅ, তেঁই এই জিবন দিবার ওয়াদা গইজ্যেল্।

[3] আঁরার নাজাতদাতা আল্লাহ্‌র উকুম মতন আঁই যিয়ান তবলিগ গরি য়িয়ানর মইধ্য দিয়েনে আল্লাহ্ তেঁইর কালাম ঠিগ সমতই নাজিল গইজ্যে।

[4] মসিহ্‌র উঅর ইমানে যিবা আঁর লগে এক অই গেইয়্যে, আঁর য়েই সত্যিহারর ফোয়া তিতর হাছে আঁই এই সিঢি লেকির। বাবা আল্লাহ আর আঁরার নাজাতদাতা মসিহ্‌ ইসা তোঁয়ারে রহমত আর শান্তি দান গরক।

[5] ক্রিট দিফত যে হাম এহনঅ অসম্ফুন্য অবস্তাত্ থাকি গেইয়্যে য়িয়ান ঠিগ গরিবার লাইই আঁই তোঁয়ারে ক্রিট দিফত রাকি আস্যি। আঁই তোঁয়ারে যে উকুম দিয়্যিলাম য়েই মতন ফত্যি শঅরর জামাতত মেইন নেতাঅক্যলরে হামত বআল গইজ্যো।

[6] জামাতর মেইন নেতার ত্যুন এন্ অঅন ফরিবো যেন্ কেউ য়িবারে দোষ দিত্ নঅ ফারে। য়িবার হ্যালি একজনই বউ থাকিবো। য়িবার ফোয়ামাইয়্যাগিন যেন্ ইসায়ি ইমানদার অঅ, যেন্ য়িতারা নিজর খুশিমত নঅ চলে আর অবাইধ্য নঅ অঅ।

[7] আল্লাহ্‌র হাছর ত্যুন দায়িত্যভার ফঅইন্যা মানুষ ইসাবে য়েই ফরিচালকর ত্যুন এন্ অঅন ফরিবো যেন্ কেউ য়িবার নিন্দা গরিত্ নঅ ফারে। য়িবা যেন্ একগুঁইয়্যা, রাগি, মাতাল বা বদমেজাজি নঅ অঅ। অন্যায় লাভর মিক্যাদি যেন্ য়িবার ঝোঁক নঅ থাকে;

[8] য়েগিনর বদলে মেঅমানদারি আর দয়ার হাম গইত্যো য়িবা যেন্ ভালাবাসে। য়িবার ভালা বিচারবুদ্যি থাকিবো, য়িবা সত্ ও আল্লাহ্‌র বাইধ্য অইবো আর নিজরে দমনত রাকিবো।

[9] আল্লাহ্‌র বিশ্যাসযোইগ্য কালাম, যিয়ান আঁই শিক্যা দিয়্যি, য়িবার ত্যুন য়িয়ান শক্ত গরিয়েনে ধরি রাকন ফরিবো, যেন্ আঁসা শিক্যার বিষয় য়িবা তবলিগ গরিত ফারে আর যারা বিরুদ্যে থিয়াআ য়িতারার ভুল দেহ্যাই দিত্ ফারে।

[10] এন্ বউত মানুষ আছে যারা অবাইধ্য, যারা বাজো হতা হঅ আর যারা ছলনা গরি বেরাআ। যারা সুন্যত গরাইবার উঅর জোর দেএ, বিশেষ গরি আঁই য়িতারার হতাই হইর।

[11] এই মানুষঅক্যলর মুক বন্ধ গরি দঅন দরহার, হারন অন্যায় লাভর লাই য়িতারা এন্ শিক্যা দেএ যিয়ান য়িতারার দঅন উচিত নঅঅ; আর এন্ গরিয়েনে য়িতারা হতাক্যিন ফরিবাররে তচনচ গরি ফেইল্যে।

[12] য়িতারার নিজরারই একজন নবি এই হতা হইয়্যে, “ক্রিট দিফর মানুষঅক্যলে বরাবরই মিছাহ্যোর, বইন্য ফশুর মতন আর অলস ও ফেট্যুয়া।”

[13] হতাগান আঁসা। ইয়ানর লাই বউত হরাহরি গরিয়েনে য়িতারার দোষ দেহ্যাই দঅ যেন্ য়িতারা ইসায়ি ইমানরে ঠিগভাবে ধরি রাকে,

[14] আর ইহুদিঅক্যলর গল্ফ-হতাত ও যারা আল্লাহ্‌র আঁসার হাছর ত্যুন ফিরি গেইয়্যে য়িতারার উকুমত হান নঅ দেএ।

[15] যারার দিল্ ফাক-ফবিত্র য়িতারার হাছে বেক কিছুই ফবিত্র, কিন্তু যারার দিল্ হাসারা আর যারা অ-ইমানদার য়িতারার হাছে কিছুই ফবিত্র নঅঅ; এন্ কি, য়িতারার মন আর বিবেক ফইয্যন্ত হাসারা।

[16] মুকে য়িতারা হঅ য়িতারা আল্লাহ্‌‍রে জানে, কিন্তু য়িতারার হাম দিয়েনে য়িতারা তেঁইরে অসিকার গরে। য়িতারা ঘিনার যোইগ্য আর অবাইধ্য; য়িতারা হনঅ ভালা হামরই উফযুক্ত নঅঅ।

১৭ লম্বর সিফারা: তিত — Chapters