Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:06

[1] আল্লাহ্‌র বান্দাঅক্যলরে মনত গরাই দঅ যেন্ য়িতারা শাসনহত্যা আর যারার আতত্ হ্যমতা আছে য়িতারার অধিনত থাকে, বাইধ্য অঅ আর মানুষঅক্যলর বেক ডইল্যা উফহার গরিবার লাই রেডি থাকে।

[2] য়িতারা যেন্ কেউঅর নিন্দা নঅ গরে বা হোইজ্যা ফসাদ নঅ গরে, বরং য়িতারা যেন্ শান্ত সভাবর অঅ আর বেক্যিনর লগে বউত নরম বেবার গরে।

[3] আঁরাঅ আগদি বুদ্যিহিন আর অবাইধ্য আছিলাম, ভুল ফথদি চইলতাম, আর সুখভোগ ও নানান ডইল্যা হামনা-বাসনার গোলাম আছিলাম। আঁরা অইন্যতারারে ইংসা গইত্যাম আর অনিষ্ট গরিবার চিন্তাত জিবন হাডাইতাম। নিজরা ঘিনার যোইগ্য অইলেঅ আঁরা একজন অইন্যজনরে ঘিনা গইত্যাম।

[4] কিন্তু যহন আঁরার নাজাতদাতা আল্লাহ্‌র রহমত আর মহব্যত ফকাশিত অইল্

[5] তহন তেঁই আঁরারে নাজাত দিল্। হনঅ সত্ হামর লাই তেঁই আঁরারে নাজাত নঅঅ দেএ, তেঁইর মমতার লাইই য়িয়ান দিল্। ফাক-রুহ্ দিয়েনে নয়া জন্ম দান গরি আর নয়া গরি সিষ্টি গরিয়েনে তেঁই আঁরার দিল্ ধুইয়েনে ফরিষ্কার গরিল্, আর এন্ গরিয়েনেই তেঁই আঁরারে নাজাত দিল্।

[6] আঁরার নাজাতদাতা ইসা মসিহ্‌র মইধ্য দিয়েনে তেঁই খোলা আতে ফাক-রুহ্‌রে আঁরারে দিল্,

[7] যেন্ আঁরা আখেরি জিবনর আশ্যাস ফাইয়েনে আল্লাহ্‌র বেক কিছুর অধিকারি হই। ইয়ান সম্ভব অইয়্যে, হারন আল্লাহ্‌র রহমতর মইধ্য দিয়েনে আঁরারে ধার্মিক বুলি গ্রঅন গরা অইয়্যে।

[8] এই হতা বিশ্যাসযোইগ্য। আঁই চাই, তুঁই এই বেক বিষয়র উঅর জোর দঅ, যেন্ আল্লাহ্‌র উঅর যারা ইমান আইন্যে য়িতারা অইন্যতারার উফহার গরিবার হামত নিজরারে বেস্ত রাকিবার মিক্যাদি মন দেএ। মানুষর ফক্যে এগিন ভালা আর উফহারি।

[9] মুরুক্যর মতন বারাবারি, বংশ-তালিকা, হোইজ্যা-ফসাদ আর শরিয়ত লইয়েনে হতা হাডাহাডির ত্যুন তুঁই দুরে থাক, হারন এগিন গরিয়েনে হনঅ লাভ নাই; এগিন বেক্যিনই অত্যহিন।

[10] যে মানুষ ভুল শিক্যা দিয়েনে দলাদলির সিষ্টি গরে য়িবারে ফইল্যাদি একবার, ফরদি আর একবার সাবধান গইজ্যো। ইয়ানত হাম নঅ অইলে য়িবার লগে মিলামিশা এক্যবারেই বন্ধ গরি দঅ।

[11] তুঁই তঅ জান দে, এই ডইল্যা মানুষর মনর চিন্তা হ্যারাফ। য়িবা গুনাহ্‌গার; য়িবা নিজরে নিজেই দুষি বুলি ফরমান গরে।

[12] আঁই আর্তিমা বা তুখিকরে তোঁয়ার হাছে ফাটাইলেই তুঁই নিকফলিত আঁর হাছে আইবার লাই বিশেষভাবে চেষ্টা গইজ্যো, হারন আঁই নিকফলিততই শিতহাল হাডাইয়্যোম বুলি ঠিগ গজ্যি।

[13] উকিল সিনা আর আফল্যোর যাত্রাফথর লাই যেদ্যুর সম্ভব সাইয্য গইজ্যো, যেন্ য়িতারার হনঅ কিছুর অভাব নঅ অঅ।

[14] অইন্যতারার উফহার গরিবার হামত নিজরারে বেস্ত রাইক্‌তে আঁরার মানুষঅক্যলর ত্যুন শিকন ফরিবো, যেন্ য়িতারা অইন্যতারার অভাব মিটাইত্ ফারে। এই ডইল্যা গইল্যে য়িতারার জিবন ফলবান অই উঢিবো।

[15] আঁর লগে যারা আছে য়িতারা বেক্যিনে তোঁয়ারে সালাম জানার। মসিহ্‌র উঅর ইমানর লাই যারা আঁরারে মহব্যত গরে য়িতারারে সালাম জানাইয়্যো। তোঁয়ারার বেক্যিনর উঅর আল্লাহ্‌র রহমত থক্।

১৭ লম্বর সিফারা: তিত — Chapters