Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:46

[1] তুঁই এন্ গরিয়েনে শিক্যা দিবা যেন্ তোঁয়ার হতার লগে আঁসা শিক্যার মিল থাকে।

[2] যারা বুরা, য়িতারারে হইবা যেন্ য়িতারা অক্যল বেফারে নিজরারে দমনত রাকে; য়িতারা যেন্ সম্যান ফাইবার যোইগ্য অঅ; য়িতারার যেন্ ভালা বিচারবুদ্যি, হ্যাঁটি ইমান, মহব্যত আর ধৈয্যগুন থাকে।

[3] য়েইল্যা গরিয়েনে বয়স্ক মাইয়্যাফোয়াঅক্যলরে হইবা, য়িতারার সাইলচলনত যেন্ আল্লাহ্‌র লাই ডর থাকে আর য়িতারা যেন্ ভালা শিক্যা দেএ। ফরর নিন্দা গরন বা মাতাল অঅন য়িতারার উচিত নঅঅ।

[4] তইলে য়িতারা জোয়ান মাইয়্যাঅক্যলরে শিকাইত্ ফারিবো যেন্ য়িতারা জামাই আর ফোয়ামাইয়্যাঅক্যলরে ভালাবাসে,

[5] নিজরারে দমনত রাকে, সতি থাকে, সংসারর মিক্যাদি খিয়াল গরে, দয়ালু অঅ আর জামাইর অধিনত থাকে, যেন্ কেউ আল্লাহ্‌র কালামর অসম্যান গরিত্ নঅ ফারে।

[6] য়েইল্যা গরিয়েনে জোয়ান ফোয়াঅক্যলরে উফদেশ দঅ যেন্ য়িতারা নিজরারে দমনত রাকে।

[7] বেক কিছুতই তুঁই য়িতারার হাছে ভালা হামর উগ্যুয়া আদশ্য অঅ। তোঁয়ার শিক্যার মইধ্যে যেন্ সত্ উদ্যেশ্য থাকে, য়িয়ানত যেন্ আল্‌হা মনোভাব নঅ থাকে।

[8] কেউ যেন্ তোঁয়ার দোষ ধরিত্ নঅ ফারে য়েই ডইল্যা আঁসা শিক্যা দঅ, যেন্ তোঁয়ারার বিফক্যর মানুষঅক্যলে শরম ফাআ, হারন আঁরার বিষয়ে হ্যারাফ হইবার তঅ য়িতারার কিছুই থাইক্‌তো নঅ।

[9] যারা গোলাম, য়িতারারে হইবা যেন্ অক্যল বেফারে য়িতারা মালিকঅক্যলর অধিনত থাকে, য়িতারারে খুশি গইত্যো চেষ্টা গরে, হতার উঅর হতা নঅ হঅ,

[10] আর মালিকঅক্যলর জিনিস চুরি নঅ গরে, বরং য়িতারা দে, সম্ফুন্য বিশ্যাসযোইগ্য য়িয়ান ফরমান গরে, যেন্ য়িতারা আঁরার নাজাতদাতা আল্লাহ্‌র সম্যন্দে যে শিক্যা আছে য়িয়ান বেক মিক্যাদির ত্যুন সুন্দর গরি তুলিত্ ফারে।

[11] আল্লাহ্‌র যে রহমত দিয়েনে নাজাত ফাআ যাআ য়িয়ান মানুষরঅক্যলর হাছেই ফকাশিত অইয়্যে।

[12] এই রহমতই আঁরারে শিক্যা দেএর যেন্ আঁরা আল্লাহ্‌র ফতি ডরহিনতা আর দুনিয়ার হামনা-বাসনারে অগ্রাইয্য গরিয়েনে এই দুনিয়াতই নিজরারে দমনত রাকিয়েনে আল্লাহ্‌-ডরর লগে সত্ জিবন হাডাই,

[13] আর আঁরার আল্লাহ্‌তা’লা ও নাজাতদাতা ইসা মসিহ্‌র মইমাফুন্য ফকাশর আনন্দ-ভরা আশা ফুরন অইবার লাইই আগ্রঅর লগে অফেক্যা গরি।

[14] ইসা মসিহ্‌ আঁরার লাই নিজর জিবন দিয়্যেল্, যেন্ বেক গুনাহ্‌র ত্যুন আঁরারে মুক্ত গরিত্ ফারে আর য়িয়ানত এন্ একদল মানুষরে ফাক-সাফ গরিত্ ফারে যারা হ্যালি তেঁইরই অইবো আর যারা অইন্যতারার উফহার গইত্যো আগ্রয়ি অইবো।

[15] য়িয়ানর লাই ফুরা অধিকার লইয়েনে তুঁই এই বিষয়গিন শিক্যা দঅ, উফদেশ দঅ আর দোষ দেহ্যাই দঅ। কেউ যেন্ তোঁয়ারে তুচ্য নঅ গরে।

১৭ লম্বর সিফারা: তিত — Chapters