[1] শেষদি হই ভাইঅক্যল, আঁরার লাই মুনাজাত গইজ্যো যেন্ ফভুর কালাম তোঁয়ারার মাঝে যেইল্যা তরাতরি ছরাই ফইজ্যেল্ য়েন্ গরিয়েনেই য়িয়ান ছরাই ফইত্যো আর গোরব ফাইতো থাকে।
[2] আরো মুনাজাত গইজ্যো যেন্ আঁরা বিবেকহিন আর দুষ্ট মানুষঅক্যলর আতর ত্যুন রক্যা ফাই, হারন বেক মানুষরই যে ইমান আছে য়িয়ান নঅঅ।
[3] কিন্তু ফভু বিশ্যাসযোইগ্য; তেঁইই তোঁয়ারারে ইস্তির রাকিবো আর ইবিলিসর আতর ত্যুন তোঁয়ারারে রক্যা গরিবো।
[4] ফভুর লগে যুক্ত বুলিয়েনে তোঁয়ারার সম্যন্দে আঁরার এই বিশ্যাস আছে দে, আঁরা তোঁয়ারারে যে সমস্ত উকুম দিয়্যি য়েই মতনই তোঁয়ারা হাম গইত্যা লাইগ্যো আর গইত্যাঅ থাকিবা।
[5] ফভু যেন্ তোঁয়ারার দিল্ আল্লাহ্র মহব্যতর ফথদি আর মসিহ্র ধৈয্যর ফথদি চলাই লই যাআ।
[6] ভাইঅক্যল, আঁরার হযরত ইসা মসিহ্র নামে আঁরা তোঁয়ারারে এই উকুম দিইর্ — যুদি হনঅ ভাই আল্সেমি গরিয়েনে চলে আর আঁরার হাছর ত্যুন তোঁয়ারা যে শিক্যা ফাইয়্যো য়েগিন ফালন নঅ গরে, তইলে তোঁয়ারা য়িবার লগে মিলামিশা নঅ গইজ্যো।
[7] কেন্ গরিয়েনে আঁরার মতন অই চলন উচিত য়িয়ান তোঁয়ারা নিজরাই জান। তোঁয়ারার মইধ্যে থাকিবার সমত আঁরা আল্সেমি গরিয়েনে নঅঅ চলি,
[8] বা দাম নঅ দিয়েনে কেউঅর হ্যানা নঅঅ হ্যাইয়্যি। আঁরা দিন-রাইত মিন্যোত আর হষ্ট গজ্যি যেন্ আঁরা তোঁয়ারার কেউঅর বোজা অই নঅ ফরি।
[9] তোঁয়ারার হাছর ত্যুন সাইয্য লইবার অধিকার দে আঁরার নাই য়িয়ান নঅঅ, কিন্তু তোঁয়ারা যেন্ আঁরার মতন অইয়েনে চল য়িয়ানর লাইই আঁরা এন্ গরি হাম গরিয়েনে তোঁয়ারারে দেহ্যায়্যিলাম।
[10] তোঁয়ারার হাছে থাকিবার সমতই আঁরা তোঁয়ারারে উকুম দিয়েনে হইয়্যিলাম দে, কেউ যুদি হাম গইত্যো নঅ চাআ তইলে য়িবা যেন্ নঅ হ্যাআ।
[11] আঁরা উনিত্ ফাইর্, তোঁয়ারার মইধ্যে কেউ কেউ আল্সেমি গরিয়েনে চলের আর এক্যবারেই হামহরজ নঅ গরের্, বরং অইন্যর বেফার লইয়েনে বেস্ত থাকের্।
[12] আঁরার হযরত ইসা মসিহ্র অইয়েনে আঁরা এই ডইল্যা মানুষঅক্যলরে উকুম আর উফদেশ দিইর্, য়িতারা যেন্ শান্তভাবে হামহরজ গরিয়েনে নিজরার হ্যানা নিজরা জোগার গরে।
[13] ভাইঅক্যল, ভালা হামত অঅরান নঅ অইয়্যো।
[14] এই সিঢির মইধ্যে লেহ্যা আঁরার হতা যুদি কেউ নঅ মানে তইলে য়েই মানুষরে চিনি রাক। য়িবার লগে মিলামিশা নঅ গইজ্যো যেন্ য়িবা শরম ফাআ।
[15] কিন্তু য়িবারে শত্রু বুলিঅ মনে নঅ গইজ্যো, বরং ভাই ইসাবে য়িবারে সাবধান গর।
[16] শান্তিদাতা ফভু নিজে অক্যল সমত বেক ডইল্যা তোঁয়ারারে শান্তি দান গরক। ফভু তোঁয়ারার বেক্যিনর লগে থক্।
[17] এই সালামর হতা আঁই ফোল নিজর আতে লেকির। ইয়ানই আঁর ফত্যি সিঢির চিন্য; আঁই এন্ গরিয়েনেই লেকি থাকি।
[18] আঁরার হযরত ইসা মসিহ্র রহমত তোঁয়ারার বেক্যিনর উঅরদি থক্।