[1] কিন্তু বনি-ইসরাইলঅক্যলর মইধ্যে যেইল্যা ভন্ড নবি আছিল্ য়েইল্যা তোঁয়ারার মাঝেঅ ভন্ড ওস্তাদ থাকিবো। য়িতারা চুবে চুবে এন্ হতাক্যিন ভুল শিক্যা লই আইবো যেগিন মানুষরে তচনচ গরি দিবো; এন্ কি, যিবা য়িতারারে কিন্যে য়েই ফভুরে ফইয্যন্ত য়িতারা অসিকার গরিবো। এন্ গরিয়েনে য়িতারা বউত তরাতরি নিজরার উঅরদি তচনচ ডাকি আনিবো।
[2] বউতজনেই য়িতারার দেকাদেকি লম্ফট অই উঢিবো। য়িতারার লাইই মানুষঅক্যলে আঁসার ফথর নিন্দা গরিবো।
[3] লোভর বশত ছলনার হতা হইয়েনে য়িতারা নিজরার লাভর লাই তোঁয়ারারে হামত লাগাইবো। য়িতারার শাস্তি বউত দিন ধরিয়েনে য়িতারার উঅর ঝুলের, আর য়িতারার তচনচ চুবচাব বোই নাই।
[4] ফেরেস্তাঅক্যলে যহন গুনাহ্ গইজ্যেল্ তহন আল্লাহ্ য়িতারারে ছারি নঅঅ দেএ বরং আবিয়া দোজগর আঁধার গাঁতাত ফেলি দিয়েনে বিচারর লাই রাকি দিয়্যে।
[5] আর তেঁই য়েই ফুরানা দুনিয়ারেঅ ছারি নঅঅ দেএ, বরং আল্লাহ্র লগে ডরহিন মানুষঅক্যলর উঅর বইন্যা আইন্যেল্; কিন্তু নবি নুহ্ আর অইন্য সাতজনরে তেঁই রক্যা গইজ্যেল্। নবি নুহ্ আল্লাহ্-ডর সম্যন্দে তবলিগ গইত্যো।
[6] সাদুম ও আমুরা শঅররে আগুন দিয়েনে তচনচ গরি আল্লাহ্ য়েই শঅরর মানুষঅক্যলরে শাস্তি দিয়্যেল্ আর এন্ গরিয়েনে তেঁই দেহ্যাইয়্যেল্, যারা আল্লাহ্রে নঅ ডরাআ য়িতারার অবস্তা কি অইবো;
[7] কিন্তু লুতরে তেঁই রক্যা গইজ্যেল্। লুত আল্লাহ্ভক্ত মানুষ আছিল্। য়েডিয়ার আইন-অমাইন্যহারি মানুষঅক্যলর লম্ফটতাত তেঁই হষ্ট ফাইতো।
[8] য়েই আল্লাহ্ভক্ত মানুষ্যুয়া য়িতারার মইধ্যে থাকিয়েনে দিনর ফর দিন য়িতারার হাম দেইকতো ও য়িতারার হতা উইনতো, আর শরিয়তর বিরুদ্যে য়িতারারে হাম গইত্যো দেকিয়েনে তেঁইর আল্লাহ্ভক্ত দিলত্ বউত দুক ফাইতো।
[9] এগিনর ত্যুন দেহ্যা যাআ দে, যারা ফভুরে ডরাআ য়িতারারে তেঁই ফরিক্যার মইধ্যর ত্যুন রক্যা গরিত্ জানে। ইয়ান বাদে যারা আল্লাহ্ভক্ত নঅঅ, বিশেষভাবে যারা য়িতারার গুনাহ্-সভাবর হ্যারাফ ইছ্যামতন চলে আর শাসন তুচ্য গরে, তেঁই য়িতারারে শাস্তি ফাইবার লাই রোজ আঁশর ফইয্যন্ত রাকিত্অ জানে। এই ভন্ড ওস্তাদঅক্যলে দ্যুসঅসি। য়িতারা নিজরার ইছ্যামতন চলে আর আসমানর গোরবর ফাত্রঅক্যলর বিরুদ্যে কুফরি গইত্যো নঅ ডরাআ;
[11] অথচ ফেরেস্তাঅক্যলে শক্তি আর হ্যমতাত ডঁর অইলেঅ ফভুর হাছে য়িতারার সম্যন্দে এন্ হনঅ নালিশ নঅ গরে যিয়ানত নিন্দার হতা আছে।
[12] কিন্তু যে বুদ্যিহিন জিব-জানুয়ারগিনে য়িতারার সাভাবিক ইছ্যার অধিন আর ধরিয়েনে মারি ফেলিবার লাইই যারার জন্ম, এই ভন্ড ওস্তাদঅক্যলে য়িতারারই মতন। য়িতারা যেগিন নঅ বুঝে য়েগিনর সম্যন্দে হ্যারাফ হতা হঅ। নিজরার নোংরামির মইধ্যেই য়িতারা তচনচ অই যাইবো।
[13] য়িতারার হ্যারাফ হামর ফাওনা ইসাবে য়িতারা হষ্ট ভোগ গরিবো। এই মানুষঅক্যলে দিনর বেলাত হ্যানার মিটিংগত অই-উল্লা গরিয়েনে মদ হ্যাইতো আনন্দ ফাআ। যহন য়িতারা তোঁয়ারার লগে হ্যাইতো বোইয়্যে তহন অই-উল্লা গরিয়েনে মদ হ্যাইতে হ্যাইতে য়িতারার হামনাত য়িতারা য়েই হ্যানা-দানার মইধ্যে শরম আর অসম্যান আনে।
[14] য়িতারার চোগ জেনাত ভরা আর য়িতারা গুনাহ্ হাম গরন হনঅ দিনঅ বন্ধ নঅ গরে। যারা অস্তিরমনা য়িতারারে তারা লোভ দেহ্যাইয়েনে ভুল ফথদি লই যাআ। য়িতারার দিল্ হ্যালি লোভ গরনই শিক্যে। য়িতারার উঅর বদ্দোয়া রইয়্যে। য়িতারা সুজা ফথ ছারিয়েনে ভুল ফথদি গেইয়্যে।
[15] য়িতারা বাউরর ফোয়া বালামর ফথ ধইজ্যে। বালাম হ্যারাফ হামর ফুরস্কার ফাইতো চাইয়্যেল্,
[16] কিন্তু য়িবার হ্যারাফ হামর লাই য়িবা উগ্যুয়া বোবা গাধার হাছর ত্যুন ধমক হ্যাইয়্যেল্। য়েই গাধা মানুষর মতন হতা হইয়েনে য়িবার ফঅলামিত বাধা দিয়্যেল্।
[17] এই মানুষঅক্যলে উয়াই যঅইন্যা ঝন্যার মতন আর তুয়াইন্যা বাতাশত বোই লই যঅইন্যা হ্যোয়ার মতন। বিরাট আঁধার য়িতারার লাই জমা গরি রাকা অইয়্যে।
[18] য়িতারা অসার ও ডঁর ডঁর হতা হইয়েনে আর মানুষর গুনাহ্-সভাবর হামনাফুন্য ইছ্যা জাগাই তুলিয়েনে য়িতারা এন্ মানুষঅক্যলরে ভুল ফথদি লই যাআ যারা অন্যায়র মইধ্যে থাকইন্যা মানুষঅক্যলর মইধ্যর ত্যুন বাইর অই আইবার ফথদি আছিল্।
[19] য়েই ভন্ড ওস্তাদঅক্যলে য়েই মানুষঅক্যলরে সাধিনতা দিবার ওয়াদা গরে আঁসা, কিন্তু নিজরা জঘইন্য হামর গোলাম অই থাকে; হারন কেউ যুদি হনঅ কিছুর হাছে আআর মানে তইলে য়িবা য়িয়ানর গোলাম অঅ।
[20] আঁরার ফভু আর নাজাতদাতা ইসা মসিহ্রে গভির গরিয়েনে জানিবার হারনে দুনিয়ার হ্যারাফির ত্যুন ধাই যাইয়েনেঅ যহন য়িতারা আবার য়েই একই হ্যারাফির মইধ্যে ফেঁসাই যাইয়েনে য়িয়ানর হাছে আআর মাইন্যে, তহন য়িতারার ফইল্যা দশার ত্যুন শেষ দশা আরো হ্যারাফ অইয়্যে।
[21] যুদিঅ য়িতারা সত্ জিবনর ফথ জাইন্তো তঅঅ যে ফবিত্র উকুম য়িতারারে দেয়া অইয়্যেল্ য়িয়ান য়িতারা অগ্রাইয্য গইজ্যেল্। এই অবস্তাত্ য়িতারার ফক্যে বরং ঠিগ ফথ নঅ জাননই ভালা আছিল্।
[22] য়িতারার সম্যন্দে এই চলতি হতা আঁসা অই উইট্যে, “কুত্যা নিজর বুমির মিক্যাদি ফিরে,” আর “শুয়োররে ধোয়া অইলেঅ য়িয়ান ফুডত গরাগরি দেএ।”