Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:37

[1] আল্লাহ্‌র আঁসার হারনে আঁই যিবারে মহব্যত গরি আঁর য়েই ফ্রিয় বন্ধু গাইয়র হাছে য়েই বুরা নেতা আঁই এই সিঢি লেকির।

[2] ফ্রিয় বন্ধু, আঁই মুনাজাত গরি যেন্ তোঁয়ার বেক কিছুই ভালাভাবে চলে আর রুহ্‌র মিক্যাদির ত্যুন তুঁই যেইল্যা ভালাভাবে সইল্‌তা লাইগ্যো ঠিগ তোঁয়ার শরিলঅ যেন্ ভালা চলে।

[3] আঁই বঅর বেশিই খুশি অইলাম যহন হয়েকজন ইমানদার ভাই আইয়েনে তোঁয়ার বিষয়ে এই সাক্যি দিল্ দে, আল্লাহ্‌র আঁসার ফতি তুঁই বিশ্যস্ত আছ আর য়িয়ানর মইধ্যেই সইল্‌তা লাইগ্যো।

[4] আঁর ফোয়াছাঅক্যলে দে আল্লাহ্‌র আঁসার মইধ্যে চলাফিরা গরের্, এই হতা উননর ত্যুন ডঁর আনন্দ আঁর আর নাই।

[5] ফ্রিয় বন্ধু, নঅ চিনিয়েনেঅ ইমানদার ভাইঅক্যলর লাই তুঁই যেগিন গইত্যা লাইগ্যো য়েগিন বিশ্যস্ত ভাবেই গইত্যা লাইগ্যো।

[6] জামাতর বেক্যিনর সাম্‌নদি য়িতারা তোঁয়ার মহব্যতর হতা হইয়্যে। আল্লাহ্ যিয়ানত খুশি অঅ য়েই ডইল্যা তুঁই য়িতারার যাত্রার বেবস্তা গরি দিলে ভালা গরিবা।

[7] য়িতারা মসিহ্‌র লাইই বাইর অইয়্যে আর অ-ইমানদারঅক্যলর হাছর ত্যুন কিছুই গ্রঅন নঅঅ গরে।

[8] য়িয়ানর লাই এই ডইল্যা মানুষঅক্যলরে সাইয্য গরন আঁরার উচিত, যেন্ আল্লাহ্‌র আঁসার লাই আঁরাঅ য়িতারার হামর ভাগি অই।

[9] আঁই জামাতর হাছে এক্যান সিঢি লেক্যিলাম, কিন্তু দিয়ত্রিফেস্‌ জামাতর মইধ্যে মেইন অইতো চাআ বুলিয়েনে আঁরার হতা নঅ মানে।

[10] য়িয়ানর লাই য়িবা যেগিন গরের আঁই আইয়্যোনর ফর য়েগিন বেক্যিনরে জানাইয়্যোম। য়িবা আঁরার বিরুদ্যে ইংসা গরিয়েনে বউত মিছা হতা হইয়্যে। য়িয়ানতঅ সুকি নঅ অইয়েনে য়িবা নিজেঅ ভাইঅক্যলরে গ্রঅন নঅ গরের্ আর যারা য়িতারারে গ্রঅন গইত্যো চাআর য়িতারারেঅ বাধা দেএর আর জামাতর ত্যুন বাইর গরি দেএর।

[11] ফ্রিয় বন্ধু, হ্যারাফির ফিছদি নঅ যাইয়েনে বরং ভালার ফিছদি চল। যিবা ভালা হাম গরে য়িবা আল্লাহ্‌র বান্দা, আর যিবা হ্যারাফ হাম গরে য়িবা আল্লাহ্‌‍রে নঅঅ দেকে।

[12] বেক্যিনে দিমিত্রিয়র ফশংসা গরের‌, এন্ কি, আল্লাহ্‌র আঁসাঅ য়িয়ান গরের্। আঁরাঅ তেঁইর ফশংসা গরির্। তুঁই তঅ জান আঁরা যেগিন হই য়েগিন আঁসা।

[13] আঁর বউত হতাই তোঁয়ারে লেকিবার আছিল্, কিন্তু হালি-হলমত আঁই য়েগিন লেইক্‌তাম নঅ চাই।

[14] আশা গরি বউত তরাতরি তোঁয়ারে দেকিত্ ফাইয়্যোম, আর তহন মুকামুকি অইয়েনে আঁরা হতা হইত্ ফাইজ্যোম।

[15] তোঁয়ার শান্তি অঅক। তোঁয়ার বন্ধুঅক্যলে তোঁয়ারে সালাম জানার। য়েডিয়ার বন্ধুঅক্যলর ফত্যিকরে আলিদা আলিদা গরিয়েনে আঁরার সালাম জানাইয়্যো।