[1] বিন্যামীনের বড় ছেলে হল বেলা, দ্বিতীয় অসবেল, তৃতীয় অহর্হ,
[2] চতুর্থ নোহা ও পঞ্চম রাফা।
[3] বেলার ছেলেরা হল অদ্দর, গেরা, অবীহূদ,
[4] অবীশূয়, নামান, আহোহ,
[5] গেরা, শফূফন ও হূরম।
[6] এরা এহূদের বংশধর যারা গেবায় বাসকারী লোকদের বংশগুলোর নেতা, যারা মানহতে যেতে বাধ্য হয়েছিল:
[7] নামান, অহিয় ও গেরা। গেরা তাদের পরিচালিত করেছিল। সে ছিল উষঃ ও অহীহূদের বাবা।
[8] আর তিনি তাঁদেরকে বিদায় করলে পর শহরয়িম মোয়াব ক্ষেত্রে ছেলেদের জন্ম দিলেন। তার দুই স্ত্রী হূশীম ও বারা।
[9] মোয়াব দেশে তার অন্য স্ত্রী হোদশের গর্ভে তার এই সব ছেলেদের জন্ম হয়েছিল, যোবব, সিবিয়, মেশা, মল্কম,
[10] যিয়ূশ, শখিয় ও মির্ম। এঁরা ছিলেন নিজের নিজের বংশের প্রধান।
[11] হূশীমের গর্ভে তার আরও দুই ছেলে অহীটূব ও ইল্পালের জন্ম হয়েছিল।
[12] ইল্পালের ছেলেরা হল এবর, মিশিয়ম এবং ওনো, লোদ ও তার উপনগর সকলের পত্তনকারী শেমদ এবং বরীয় ও শেমা।
[13] বরীয় ও শেমা ছিলেন অয়ালোনে বাসকারী লোকদের বংশগুলোর নেতা। গাতের লোকদের এঁরা তাড়িয়ে দিয়েছিলেন।
[14] বরীয়ের ছেলেরা হল অহিয়ো, শাশক, যিরেমোৎ,
[15] সবদিয়, অরাদ, এদর,
[16] মীখায়েল, যিশ্পা ও যোহ।
[17] ইল্পালের ছেলেরা হল সবদিয়, মশুল্লম,
[18] হিষ্কি, হেবর, যিশ্মরয়, যিষ্লিয় ও যোবব।
[19] শিমিয়ির ছেলেরা হল যাকীম, সিখ্রি,
[20] সব্দি, ইলিয়ৈনয়, সিল্লথয়,
[21] ইলীয়েল, অদায়া, বরায়া ও শিম্রৎ।
[22] শাশকের ছেলেরা হল যিশ্পন,
[23] এবর, ইলীয়েল, অব্দোন, সিখ্রি,
[24] হানন, হনানিয়,
[25] এলম, অন্তোথিয়, যিফদিয় ও পনূয়েল।
[26] যিরোহমের ছেলেরা হল শিম্শরয়, শহরিয়, অথলিয়া,
[27] যারিশিয়, এলিয় ও সিখ্রি।
[28] এঁরা সবাই ছিলেন নিজের নিজের বংশের নেতা এবং বংশ তালিকা অনুসারে এঁরা প্রত্যেকে ছিলেন প্রধান লোক। এঁরা যিরূশালেমে বাস করতেন।
[29] যিয়ীয়েল গিবিয়োনে বাস করত। তার স্ত্রীর নাম ছিল মাখা;
[30] তার প্রথম ছেলে হল অব্দোন, তারপর সূর, কীশ, বাল, নাদব,
[31] গদোর, অহিয়ো ও সখর।
[32] মিক্লোতের ছেলে হল শিমিয়। এরাও যিরূশালেমে তাদের বংশের লোকদের কাছে বাস করত।
[33] নেরের ছেলে কীশ আর কীশের ছেলে শৌল। শৌলের ছেলেরা হল যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্বাল।
[34] যোনাথনের ছেলে মরীব্বাল ও মরীব্বালের ছেলে মীখা।
[35] মীখার ছেলেরা হল পিথোন, মেলক, তরেয় ও আহস।
[36] আহসের ছেলে যিহোয়াদা, যিহোয়াদার ছেলেরা হল আলেমৎ, অসমাবৎ ও সিম্রি। সিম্রির ছেলে মোৎসা,
[37] মোৎসার ছেলে বিনিয়া, বিনিয়ার ছেলে রফায়, রফায়ের ছেলে ইলীয়াসা ও ইলীয়াসার ছেলে আৎসেল।
[38] আৎসেলের ছয়জন ছেলের নাম হল অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান।
[39] আৎসেলের ভাই এশকের ছেলেদের মধ্যে প্রথম হল ঊলম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় ইলীফেলট।
[40] ঊলমের ছেলেরা শক্তিশালী যোদ্ধা ছিল। এরা ধনুকের ব্যবহার জানত। তাদের অনেক ছেলে ও নাতি ছিল। তাদের সংখ্যা ছিল একশো পঞ্চাশ জন। এরা সকলে বিন্যামীন বংশধর।