[1] আদম, শেথ, ইনোশ,
[2] কৈনন, মহললেল, যেরদ,
[3] হনোক, মথূশেলহ, লেমক।
[4] নোহ, শেম, হাম ও যেফৎ।
[5] যেফতের ছেলেরা হল গোমর, মাগোগ, মাদয়, যবন, তুবল, মেশক ও তীরস।
[6] গোমরের ছেলেরা হল অস্কিনস, দীফৎ ও তোগর্ম।
[7] যবনের ছেলেরা হল ইলীশা, তর্শীশ, কিত্তীম ও রোদানীম।
[8] হামের ছেলেরা হল কূশ, মিশর, পূট ও কনান।
[9] কূশের ছেলেরা হল সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার ছেলেরা হল শিবা ও দদান।
[10] নিম্রোদ কূশের ছেলে। তিনি পৃথিবীতে একজন ক্ষমতাশালী পুরুষ হয়ে উঠেছিলেন।
[11] লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়,
[12] পথ্রোষীয়, কস্লূহীয়েরা ছিল পলেষ্টীয়দের পূর্বপুরুষ এবং কপ্তোরীয়, এই সব মিশরের বংশের লোক।
[13] কনানের বড় ছেলের নাম সীদোন।
[14] তার পরে হেৎ, যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়,
[15] হিব্বীয়,
[16] অর্কীয়, সীনীয়, অর্বদীয়, সমারীয় এবং হমাতীয়।
[17] শেমের ছেলেরা হল এলম, অশূর, অর্ফকষদ, লূদ ও অরাম এবং ঊষ, হূল, গেথর ও মেশেক।
[18] অর্ফকষদ শেলহের জন্ম দিলেন ও শেলহ এবারের জন্ম দিলেন।
[19] এবারের দুইটি ছেলে হয়েছিল। তাদের এক জনের নাম পেলগ (বিভাগ); কারণ তার দিনের পৃথিবী ভাগ হয়েছিল; তাঁর ভাইয়ের নাম ছিল যক্তন।
[20] যক্তনের ছেলেরা হল অলমোদদ, শেলফ,
[21] হৎসর্মাবৎ, যেরহ, হদোরাম, উষল, দিক্ল,
[22] এবল, অবীমায়েল, শিবা,
[23] ওফীর, হবীলা ও যোববের জন্ম দিলেন। এরা সবাই যক্তনের ছেলে।
[24] শেম, অর্ফকষদ, শেলহ,
[25] এবর, পেলগ, রিয়ূ,
[26] সরূগ, নাহোর, তেরহ,
[27] অব্রাম, অর্থাৎ অব্রাহাম।
[28] অব্রাহামের ছেলেরা হল ইস্হাক ও ইশ্মায়েল।
[29] তাঁদের বংশের কথা এই: ইশ্মায়েলের বড় ছেলে নবায়োৎ, তার পরে কেদর, অদবেল, মিব্সম,
[30] মিশ্ম, দূমা, মসা, হদদ, তেমা,
[31] যিটূর, নাফীশ ও কেদমা। এরা ইশ্মায়েলের ছেলে।
[32] অব্রাহামের উপপত্নী কটূরার ছেলেরা হল সিম্রন, যক্ষণ, মদান, মিদিয়ন, যিশ্বক ও শূহ। যক্ষণের ছেলেরা হল শিবা ও দদান।
[33] মিদিয়নের ছেলেরা হল ঐফা, এফর, হনোক, অবীদ ও ইলদায়া। এরা সবাই ছিল কটূরার বংশধর।
[34] অব্রাহামের ছেলে ইস্হাকের ছেলেরা হল এষৌ আর ইস্রায়েল।
[35] এষৌর ছেলেরা হল ইলীফস, রূয়েল, যিয়ূশ, যালম ও কোরহ।
[36] ইলীফসের ছেলেরা হল তৈমন, ওমার, সফী, গয়িতম, কনস এবং তিম্না ও অমালেক।
[37] রূয়েলের ছেলেরা হল নহৎ, সেরহ, শম্ম ও মিসা।
[38] সেয়ীরের ছেলেরা হল লোটন, শোবল, শিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন।
[39] লোটনের ছেলেরা হল হোরি ও হোমম। তিম্না ছিল লোটনের বোন।
[40] শোবলের ছেলেরা হল অলবন, মানহৎ, এবল, শফী ও ওনম। সিবিয়োনের ছেলেরা হল অয়া ও অনা।
[41] অনার ছেলে হল দিশোন। দিশোনের ছেলেরা হল হম্রণ, ইশবন, যিত্রণ ও করাণ।
[42] এৎসরের ছেলেরা হল বিলহন, সাবন ও যাকন। দীশনের ছেলেরা হল ঊষ ও অরান।
[43] ইস্রায়েলীয়দের উপরে কোনো রাজা রাজত্ব করবার আগে এরা ইদোম দেশের রাজা ছিলেন; বিয়োরের ছেলে বেলা। তাঁর রাজধানীর নাম ছিল দিনহাবা।
[44] বেলার মৃত্যুর পরে তাঁর জায়গায় বস্রা শহরের সেরহের ছেলে যোবব রাজত্ব করেন।
[45] যোববের মৃত্যুর পরে তাঁর জায়গায় তৈমন দেশের হূশম রাজা হয়েছিলেন।
[46] হূশমের মৃত্যুর পরে তাঁর জায়গায় বদদের ছেলে হদদ্ রাজা হয়েছিলেন। তিনি মোয়াব দেশে মিদিয়নীয়দের হারিয়ে দিয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল অবীৎ।
[47] আর হদদের মৃত্যুর পরে তাঁর জায়গায় মস্রেকা শহরের সম্ল রাজা হয়েছিলেন।
[48] আর সম্লর মৃত্যুর পরে তাঁর জায়গায় সেই জায়গায় (ফরাৎ বা ইউফ্রেটিস) নদীর কাছে রহোবোৎ শহরের শৌল তাঁর পদে রাজা হয়েছিলেন।
[49] আর শৌলেরমৃত্যুর পরে তাঁর জায়গায় অকবোরের ছেলে বাল্ হানন রাজা হয়েছিলেন।
[50] আর বাল্ হাননের মৃত্যুর পরে তাঁর জায়গায় হদদ্ রাজা হয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল পায় এবং তাঁর স্ত্রীর নাম ছিল মহেটবেল। তিনি মট্রেদের মেয়ে এবং মেষাহবের নাতনী।
[51] পরে হদদের মৃত্যু হয়েছিল।
[52] ইদোমের দলপতিদের নাম তিম্ন, অলিয়া, যিথেৎ, অহলীবামা, এলা, পীনোন,
[53] কনস, তৈমন, মিব্সর,
[54] মগদীয়েল ও ঈরম। এরা সবাই ইদোমের দলপতি ছিল।