[1] ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার যাদের বন্দি করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে সেই প্রদেশের এইসব লোকজন নির্বাসন কাটিয়ে জেরুশালেম ও যিহূদায় নিজের নিজের নগরে ফিরে এসেছিল।
[2] তারা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিল্শন, মিস্পর, বিগ্বয়, রহূম ও বানার সঙ্গে ফিরে এসেছিল। ইস্রায়েলী পুরুষদের তালিকা:
[3] পরোশের বংশধর, 2,172 জন;
[4] শফটিয়ের বংশধর, 372 জন;
[5] আরহের বংশধর, 775 জন;
[6] (যেশূয় ও যোয়াবের সন্তানদের মধ্যে) পহৎ-মোয়াবের বংশধর, 2,812 জন;
[7] এলমের বংশধর, 1,254 জন;
[8] সত্তূরের বংশধর, 945 জন;
[9] সক্কয়ের বংশধর, 760 জন;
[10] বানির বংশধর, 642 জন;
[11] বেবয়ের বংশধর, 623 জন;
[12] অস্গদের বংশধর, 1,222 জন;
[13] অদোনীকামের বংশধর, 666 জন;
[14] বিগ্বয়ের বংশধর, 2,056 জন;
[15] আদীনের বংশধর, 454 জন;
[16] (হিষ্কিয়ের বংশজাত) আটেরের বংশধর, 98 জন;
[17] বেৎসয়ের বংশধর, 323 জন;
[18] যোরাহের বংশধর, 112 জন;
[19] হশুমের বংশধর, 223 জন;
[20] গিব্বরের বংশধর, 95 জন।
[21] বেথলেহেমের লোকেরা, 123 জন;
[22] নটোফার লোকেরা, 56 জন;
[23] অনাথোতের লোকেরা, 128 জন;
[24] অস্মাবতের লোকেরা, 42 জন;
[25] কিরিয়ৎ-যিয়ারীম, কফীরা ও বেরোতের লোকেরা, 743 জন;
[26] রামার ও গেবার লোকেরা, 621 জন;
[27] মিক্মসের লোকেরা, 122 জন;
[28] বেথেল ও অয়ের লোকেরা, 223 জন;
[29] নেবোর লোকেরা, 52 জন;
[30] মগ্বীশের লোকেরা, 156 জন;
[31] অন্য এলমের লোকেরা, 1,254 জন;
[32] হারীমের লোকেরা, 320 জন;
[33] লোদ, হাদীদ ও ওনোর লোকেরা, 725 জন;
[34] যিরীহোর লোকেরা, 345 জন;
[35] সনায়ার লোকেরা, 3,630 জন।
[36] যাজকবর্গ: (যেশূয়ের বংশের মধ্যে) যিদয়িয়ের বংশধর, 973 জন;
[37] ইম্মেরের বংশধর, 1,052 জন;
[38] পশ্হূরের বংশধর, 1,247 জন;
[39] হারীমের বংশধর, 1,017 জন।
[40] লেবীয়বর্গ: (হোদবিয়ের বংশজাত) যেশূয় ও কদ্মীয়েলের বংশধর, 74 জন।
[41] গায়কবৃন্দ: আসফের বংশধর, 128 জন।
[42] মন্দিরের দ্বাররক্ষীবর্গ: শল্লুম, আটের, টল্মোন, অক্কূব, হটীটা ও শোবয়ের বংশধর, 139 জন।
[43] মন্দিরের পরিচারকবৃন্দ: সীহ, হসূফা, টব্বায়োত,
[44] কেরোস, সীয়, পাদোন,
[45] লবানা, হগাব, অক্কূব,
[46] হাগব, শল্ময়, হানন,
[47] গিদ্দেল, গহর, রায়া,
[48] রৎসীন, নকোদ, গসম,
[49] ঊষ, পাসেহ, বেষয়,
[50] অস্না, মিয়ূনীম, নফূষীম,
[51] বক্বূক, হকূফা, হর্হূর,
[52] বসলূত, মহীদা, হর্শা,
[53] বর্কোস, সীষরা, তেমহ,
[54] নৎসীহ ও হটীফার বংশধর।
[55] শলোমনের দাসদের বংশধর: সোটয়, হস্সোফেরত, পরূদা,
[56] যালা, দর্কোন, গিদ্দেল,
[57] শফটিয়, হটীল, পোখেরৎ-হৎসবায়ীম ও আমীর বংশধর।
[58] মন্দিরের দাসেরা এবং শলোমনের দাসদের বংশধর 392 জন।
[59] তেল্-মেলহ, তেল্-হর্শা, করূব, অদ্দন ও ইম্মের, এসব স্থান থেকে নিম্নলিখিত লোকেরা এসেছিল, কিন্তু তারা ইস্রায়েলী লোক কি না, এ বিষয়ে নিজ নিজ পিতৃকুলের প্রমাণ দিতে পারল না:
[60] দলায়, টোবিয় ও নকোদের বংশধর, 652 জন।
[61] আর যাজকদের মধ্যে: হবায়ের, হক্কোষের ও বর্সিল্লয়ের বংশধর (এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের এক মেয়েকে বিয়ে করেছিল এবং তাকে সেই নামেই ডাকা হতো)।
[62] বংশতালিকায় এই লোকেরা তাদের বংশের খোঁজ করেছিল, কিন্তু পায়নি এবং সেই কারণে তারা অশুচি বলে তাদের যাজকের পদ থেকে বাদ দেওয়া হয়েছিল।
[63] শাসনকর্তা তাদের এই আদেশ দিয়েছিলেন, যে ঊরীম ও তুম্মীম ব্যবহারকারী কোনো যাজক না আসা পর্যন্ত যেন লোকেরা কোনও মহাপবিত্র খাদ্য ভোজন না করে।
[64] সর্বমোট তাদের সংখ্যা ছিল 42,360 জন।
[65] এছাড়া তাদের দাস-দাসী ছিল 7,337 জন; এবং তাদের 200 জন গায়ক-গায়িকাও ছিল।
[66] তাদের 736 টি ঘোড়া, 245 টি খচ্চর,
[67] 435 টি উট এবং 6,720 টি গাধা ছিল।
[68] যখন তারা জেরুশালেমে সদাপ্রভুর গৃহে এসে উপস্থিত হল, তখন পিতৃকুলপতিদের মধ্যে কেউ কেউ নির্দিষ্ট স্থানে মন্দির পুনর্নির্মাণের কাজে তাঁদের স্বেচ্ছাদান নিবেদন করলেন।
[69] তাঁদের ক্ষমতানুযায়ী কাজের জন্য সৃষ্ট ভাণ্ডারে তাঁরা দান দিলেন। তাঁদের স্বেচ্ছাদানের পরিমাণ ছিল 61,000 অদর্কোন সোনা, 5,000 মানি রুপো, এবং 100 টি যাজকীয় পরিধেয় বস্ত্র।
[70] যাজকেরা, লেবীয়েরা, গায়কেরা, দ্বাররক্ষীরা এবং মন্দিরের দাসেরা অন্যান্য কিছু লোকের, এবং অবশিষ্ট ইস্রায়েলীদের সঙ্গে নিজের নিজের নগরে বসবাস করতে লাগল।