Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:54

[1] বেল দেবতা নীচু হলেন, নবো দেবতা নত হলেন তাদের মুর্ত্তিগুলো ভার বহনকারী পশুরা বহন করবে। এই মুর্ত্তিগুলো ক্লান্ত পশুরা ভারী বোঝার মতো বহন করত।

[2] একসঙ্গে তারা নিচু হতো, হাঁটুতে বসতো; তারা মুর্ত্তিগুলো বাঁচাতে পারল না, কিন্তু তারা নিজেরা বন্দী হয়ে যায়।

[3] আমার কথা শোন, যাকোবের বংশ এবং তোমরা সবাই, যাকোব কুলের বাকি বংশ। যাদের আমি বহন করে আসছি জন্মের আগে থেকে, বহন করছি গর্ভ থেকে।

[4] এমনকি তোমাদের বুড়ো বয়স পর্যন্ত আমি সেই থাকব এমনকি তোমাদের চুল পাকবার বয়স পর্যন্ত তোমাদের ভার বহন করব। আমি তোমাদের তৈরী করেছি এবং আমি তোমাদের সমর্থন করবো; আমি তোমাদের নিরাপত্তায় বহন করব।

[5] কার সঙ্গে আমার তুলনা করবে? এবং কার সদৃশ বলবে যাতে আমাদের সঙ্গে তুলনা করা যেতে পারে?

[6] লোকেরা থলি থেকে সোনা ঢালে এবং দাঁড়িপাল্লায় রূপো ওজন করে। তারা সেকরা ভাড়া করল এবং সে এটা দিয়ে দেবতা তৈরী করে; পরে তারা সেই দেবতাকে প্রণাম করে ও পূজা করে।

[7] তারা তাকে কাঁধে তুলে বয়ে নেয়; তার জায়গায় তারা তাকে স্থাপন করে এবং সে সেখানেই থাকে এবং সেখান থেকে নড়তে পারে না। তার কাছে কাঁদে কিন্তু সে উত্তর দিতে পারে না কিংবা কাউকে দুঃখ-কষ্ট থেকে বাঁচাতে পারে না।

[8] এদের সম্পর্কে চিন্তা করো; এদের অবহেলা করো না, তোমরা বিরোধীরা!

[9] আগেকার বিষয় চিন্তা কর, সে দিন পার হয়ে গেছে, কারণ আমি ঈশ্বর এবং অন্য আর কেও নেই, আমি ঈশ্বর এবং আমার মত আর কেউ নেই।

[10] আমি শুরু থেকে শেষের কথা বলি এবং যা এখনও হয়নি তা আগেই বলি। আমি বলি, “আমার পরিকল্পনা ঘটবে এবং আমার যা ইচ্ছা তা আমি করব”।

[11] আমি পূর্ব দিক থেকে একটা শিকারের পাখিকে ডাকবো, আমি আমার পছন্দের একজন লোককে দূর দেশ থেকে ডাকবো; হ্যাঁ আমি বলেছি তা আমি সাধন করব; আমার উদ্দেশ্য আছে, আমি তাও করব।

[12] আমার কথা শোন, তোমরা জেদী লোকেরা, যারা সঠিক কাজ করা থেকে দূরে আছ।

[13] আমার ধার্মিকতার কাছে তোমাদের নিয়ে আসছি; এটা বেশী দূরে নয় এবং আমার পরিত্রান অপেক্ষা করে না এবং আমি সিয়োনকে পরিত্রান দেবো এবং আমার সৌন্দর্য ইস্রায়েলকে দেবো।

যিশাইয় — Chapters