Listen to this chapter • 1:19
[1] সেই দিন তুমি বলবে, “হে সদাপ্রভু, আমি তোমাকে ধন্যবাদ দেব, কারণ তুমি আমার ওপর রেগে ছিলে, কিন্তু তোমার ক্রোধ শেষ হয়েছে এবং তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ।
[2] দেখ, ঈশ্বরই আমার পরিত্রান; আমি নির্ভর করব এবং ভয় পাব না। কারণ সদাপ্রভু, হ্যাঁ, সদাপ্রভু আমার শক্তি ও আমার গান; তিনিই আমার পরিত্রান হয়েছেন।”
[3] এজন্য তোমরা আনন্দের সঙ্গে পরিত্রানের কুয়ো থেকে জল তুলবে।
[4] সেই দিন তোমরা বলবে, “সদাপ্রভুকে ধন্যবাদ দাও এবং তাঁর নাম ডাক; জাতিদের মধ্যে তাঁর কাজ সব বল, ঘোষণা কর যে তাঁর নাম উন্নত।
[5] সদাপ্রভুর উদ্দেশ্যে গান কর, কারণ তিনি মহিমার কাজ করেছেন; এই পৃথিবীর সব জায়গা জানুক।
[6] হে সিয়োনের নিবাসীরা, তোমরা জোরে চিৎকার কর ও আনন্দের জন্য চিত্কার কর, কারণ ইস্রায়েলের মধ্যে পবিত্রতম ঈশ্বর তোমাদের মধ্যে মহান।”
যিশাইয় — Chapters
17:0024:3834:4241:4057:0763:1975:0384:5894:54107:04113:48121:19134:31146:59152:16163:20173:20182:13195:31201:36213:49224:58233:47244:22252:52264:03273:01286:04295:28307:45312:34323:41334:58343:49352:08365:12378:30384:22392:05406:05416:02425:20435:56447:21456:12462:54473:39485:06496:49503:01516:05523:23533:15544:00553:09562:52574:24583:58595:07605:17613:02622:52634:37642:30656:12666:57