Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:35

[1] এষৌর অর্থাৎ ইদোমের বংশ-বৃত্তান্ত এই।

[2] এষৌ কনানীয়দের দুটি মেয়েকে, অর্থাৎ হিত্তীয় এলোনের মেয়ে আদাকে ও হিব্বীয় সিবিয়োনের নাতনি অনার মেয়ে অহলীবামাকে,

[3] তাছাড়াও নবায়োতের বোনকে, অর্থাৎ ইশ্মায়েলের বাসমৎ নামে মেয়েকে বিয়ে করলেন।

[4] আর এষৌর জন্য আদা ইলীফসকে ও বাসমৎ রুয়েলকে প্রসব করে।

[5] এবং অহলীবামা যিয়ূশ, যালম ও কোরহকে প্রসব করে; এরা এষৌর ছেলে, কনান দেশে জন্মে।

[6] পরে এষৌ নিজের স্ত্রী ছেলে মেয়েরা ও ঘরের অন্য সব প্রাণীকে এবং নিজের সমস্ত পশুধন ও কনান দেশে উপার্জিত সমস্ত সম্পত্তি নিয়ে যাকোব ভাইয়ের সামনে থেকে আর এক দেশে চলে গেলেন।

[7] কারণ তাঁদের প্রচুর সম্পত্তি থাকাতে একসঙ্গে বসবাস করা সম্ভব হল না এবং পশুধনের জন্য তাঁদের সেই প্রবাস-দেশে জায়গা কুলাল না।

[8] এই ভাবে এষৌ সেয়ীর পর্বতে বাস করলেন; তিনিই ইদোম।

[9] সেয়ীর পর্বতে অবস্থিত ইদোমীয়দের পূর্বপুরুষ এষৌর বংশ-বৃত্তান্ত এই।

[10] এষৌর ছেলেদের নাম এই। এষৌর স্ত্রী আদার ছেলে ইলীফস ও এষৌর স্ত্রী বাসমতের ছেলে রুয়েল।

[11] আর ইলীফসের ছেলে তৈমন ও ওমার, সফো, গয়িতম ও কনস।

[12] আর এষৌর ছেলে ইলীফসের তিম্না নামের এক উপপত্নী ছিল, সে ইলীফসের জন্য অমালেককে প্রসব করল। এরা এষৌর স্ত্রী আদার বংশধর।

[13] আর রুয়েলের ছেলে নহৎ, সেরহ, শম্ম ও মিসা; এরা এষৌর স্ত্রী বাসমতের ছেলে।

[14] আর সিবিয়োনের নাতনি অনার মেয়ে যে অহলীবামা এষৌর স্ত্রী ছিল, তার ছেলে যিয়ূশ, যালম ও কোরহ।

[15] এষৌর বংশধরদের দলপতিরা এই। এষৌর বড় ছেলে যে ইলীফস, তার ছেলে দলপতি তৈমন, দলপতি ওমার,

[16] দলপতি সফো, দলপতি কনস, দলপতি কোরহ, দলপতি গয়িতম ও দলপতি অমালেক; ইদোম দেশের ইলীফস বংশীয় এই দলপতিরা আদার বংশধর।

[17] এষৌর ছেলে রুয়েলের ছেলে দলপতি নয়, দলপতি সেরহ, দলপতি শম্ম ও দলপতি মিসা; ইদোম দেশের রুয়েল বংশীয় এই দলপতিরা এষৌর স্ত্রী বাসমতের ছেলে।

[18] আর এষৌর স্ত্রী অহলীবামার ছেলে দলপতি যিয়ুশ, দলপতি যালম ও দলপতি কোরহ; অনার মেয়ে যে অহলীবামা এষৌর স্ত্রী ছিল, এই দলপতিরা তার বংশধর।

[19] এরা এষৌর অর্থাৎ ইদোমের সন্তান ও এরা তাদের দলপতি।

[20] সেই দেশনিবাসী হোরীয় সেয়ীরের ছেলে লোটন, শোবল, শিবিয়োন, অনা,

[21] দিশোন, এৎসর ও দীশন; সেয়ীরের এই ছেলেরা ইদোম দেশের হোরীয় বংশোদ্ভব দলপতি ছিলেন।

[22] লোটনের ছেলে হোরি ও হেমম এবং তিম্না লোটনের বোন ছিল।

[23] আর শোবলের অলবন, মানহৎ, এবল, শফো ও ওনম।

[24] আর সিবিয়োনের ছেলে অয়া ও অনা; এই অনা তার বাবা সিবিয়োনের গাধা চরাবার দিনের মরুপ্রান্তে গরম জলের উনুই খুঁজে পেয়েছিল।

[25] অনার ছেলে দিশোন ও অনার মেয়ে অহলীবামা।

[26] আর দিশোনের ছেলে হিমদন, ইশবন, যিত্রন ও করান।

[27] আর এৎসরের ছেলে বিলহন, সাবন ও আকন।

[28] আর দিশোনের ছেলে উষ ও অরান।

[29] হোরীয় বংশোদ্ভব দলপতিরা এই; দলপতি লোটন, দলপতি শোবল, দলপতি সিবিয়োন, দলপতি অনা,

[30] দলপতি দিশোন, দলপতি এৎসর ও দলপতি দীশন। এরা সেয়ীর দেশের হোরীয় বংশোদ্ভব দলপতি।

[31] ইস্রায়েল–সন্তানদের ওপরে কোনো রাজা রাজত্ব করার আগে এরা ইদোম দেশের রাজা ছিলেন।

[32] বিয়োরের ছেলে বেলা ইদোম দেশে রাজত্ব করেন, তাঁর রাজধানীর নাম দিন হাবা।

[33] আর বেলা মারা গেলে পর তাঁর পদে বস্রা-নিবাসী সেরহের ছেলে যোবব রাজত্ব করেন।

[34] আর যোবব মারা গেলে পর তৈমন দেশীয় হূশম তাঁর পদে রাজত্ব করেন।

[35] আর হূশম মারা যাবার পর বদদের ছেলে যে হদদ মোয়াব-ক্ষেত্রে মিদিয়নকে আঘাত করেছিলেন, তিনি তার পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম অবীৎ।

[36] আর হদদ মারা যাবার পর মস্রেকা-নিবাসী সম্ল তাঁর পদে রাজত্ব করেন।

[37] আর সম্ল মারা গেলে পর [ফরাৎ] নদীর নিকটবর্তী রহোবোৎ-নিবাসী শৌল তাঁর পদে রাজত্ব করেন।

[38] আর শৌল মারা গেলে পর অকবোরের ছেলে বাল্‌হানন তাঁর পদে রাজত্ব করেন।

[39] আর অকবোরের পুত্র বাল্‌হানন মারা গেলে পর হদর তাঁর পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম পায়ু ও স্ত্রীর নাম মহেটবেল, সে মট্রেদের মেয়ে ও মেষাহবের নাতনী।

[40] গোষ্ঠী, স্থান ও নাম ভেদে এষৌ থেকে সৃষ্টি যে সব দলপতি ছিলেন, তাঁদের নাম হল; দলপতি তিম্ন, দলপতি অলবা দলপতি যিথেৎ,

[41] দলপতি অহলীবামা, দলপতি এলা, দলপতি পীনোন,

[42] দলপতি কনস্‌, দলপতি তৈমন, দলপতি মিবসর,

[43] দলপতি মগদীয়েল ও দলপতি ঈরম। এরা নিজের নিজের অধিকার দেশে, নিজের নিজের বসবাস জায়গা ভেদে ইদোমের দলপতি ছিলেন। ইদোমীয়দের আদিপুরুষ এষৌর বৃত্তান্ত সমাপ্ত।

আদিপুস্তক — Chapters