Skip to content
Opens in a new window
Listen to this chapter • 8:33

[1] দেওয়াল গাঁথা শেষ হবার পর আমি ফটকগুলিতে দরজা লাগালাম এবং দারোয়ানরা, গায়কেরা ও লেবীয়েরা নিযুক্ত হল।

[2] আর আমি নিজের ভাই হনানি ও দুর্গের সেনাপতি হনানিয়কে যিরূশালেমের ভার দিলাম, কারণ হনানিয় বিশ্বস্ত লোক ছিলেন এবং ঈশ্বরকে অনেকের চেয়ে বেশী ভয় করতেন।

[3] আর আমি তাঁদেরকে বললাম, “যতক্ষণ রোদ বেশী না হয়, ততক্ষণ যিরূশালেমের দরজাগুলো যেন খোলা না হয় এবং রক্ষীরা কাছে দাঁড়িয়ে থাকতে দরজাগুলো সব বন্ধ করা ও হুড়কা দেওয়া হয় এবং তোমরা যিরূশালেমের বাসিন্দাদের মধ্য থেকে যেন পাহারাদার নিযুক্ত কর, তারা প্রত্যেকে নিজের নিজের পাহারা দেবার জায়গায়, নিজের নিজের ঘরের সামনে থাকুক।”

[4] শহর বড় ও বিস্তৃত, কিন্তু তার মধ্যে লোক অল্প ছিল, বাড়িগুলোও তৈরী করা যায়নি

[5] পরে আমার ঈশ্বর আমার মনে ইচ্ছা দিলে আমি গণ্যমান্য লোকদের, নেতাদের ও লোকদের জড়ো করলাম, যেন তাদের বংশ তালিকা লেখা হয়। আমি প্রথমে আসা লোকদের বংশ তালিকা পেলাম, তার মধ্যে এই কথা লেখা পেলাম

[6] যারা বন্দী অবস্থায় আনা হয়েছিল, বাবিলের রাজা নবূখদনিত্সর যাদেরকে বন্দী করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দী অবস্থা থেকে গিয়ে যিরূশালেম ও যিহূদাতে নিজের নিজের শহরে ফিরে আসল;

[7] তারা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, অসরিয়, রয়মিয়া, নহমানি, মর্দখয়, বিলশন, মিস্পরৎ, বিগবয়, নহূম ও বানা এদের সঙ্গে ফিরে আসল। সেই ইস্রায়েলীয়দের পুরুষ সংখ্যা;

[8] পরোশের বংশধর দুই হাজার একশো বাহাত্তর জন;

[9] শফটিয়ের বংশধর তিনশো বাহাত্তর জন;

[10] আরহের বংশধর ছশো বাহান্ন জন;

[11] যেশূয় ও যোয়াবের বংশধরদের মধ্যে পহৎ মোয়াবের বংশধর দুই হাজার আটশো আঠারো জন;

[12] এলমের বংশধর এক হাজার দুশো চুয়ান্ন জন;

[13] সত্তূর বংশধর আটশো পঁয়তাল্লিশ জন;

[14] সক্কয়ের বংশধর সাতশো ষাট জন;

[15] বিন্নূয়ির বংশধর ছশো আটচল্লিশ জন;

[16] বেবয়ের বংশধর ছশো আটাশ জন;

[17] আস্‌গদের বংশধর দুই হাজার তিনশো বাইশ জন;

[18] অদোনীকামের বংশধর ছশো সাতষট্টি জন;

[19] বিগবয়ের বংশধর দুই হাজার সাতষট্টি জন;

[20] আদীনের বংশধর ছশো পঞ্চান্ন জন;

[21] যিহিষ্কিয়ের বংশধর আটেরের বংশধর আটানব্বইজন।

[22] হশুমের বংশধর তিনশো আটাশ জন;

[23] বেৎসয়ের বংশধর তিনশো চব্বিশ জন;

[24] হারীফের বংশধর একশো বারো জন;

[25] গিবিয়োনের বংশধর পঁচানব্বইজন।

[26] বৈৎলেহম ও নটোফার লোক একশো অষ্টাশি জন;

[27] অনাথোতের লোক একশো আটাশ জন;

[28] বৈৎ-অস্মাবতের লোক বিয়াল্লিশ জন;

[29] কিরিয়ৎ যিয়ারীম, কফীরা ও বেরোতের লোক সাতশো তেতাল্লিশ জন;

[30] রামা ও গেবার লোক ছশো একুশ জন;

[31] মিক্‌মসের লোক একশো বাইশ জন;

[32] বৈথেল ও অয়ের লোক একশো তেইশ জন;

[33] অন্য নবোর লোক বাহান্নজন;

[34] অন্য এলমের লোক এক হাজার দুশো চুয়ান্ন জন;

[35] হারীমের লোক তিনশো বিশ জন;

[36] যিরীহোর লোক তিনশো পয়ঁতাল্লিশ জন;

[37] লোদ, হাদীদ এবং ওনোর বংশধর সাতশো একুশ জন;

[38] সনায়ার লোক তিন হাজার নশো ত্রিশ জন।

[39] যাজকদের সংখ্যা এই: যেশূয়ের বংশের মধ্যে যিদয়িয়ের বংশের নশো তিয়াত্তর জন;

[40] ইম্মেরের বংশধর এক হাজার বাহান্ন জন;

[41] পশ্‌হূরের বংশধর এক হাজার দুশো সাতচল্লিশ জন;

[42] হারীমের বংশধর এক হাজার সতেরো জন।

[43] লেবীয়দের সংখ্যা এই: যেশূয়ের বংশের কদ্‌মীয়েল ও হোদবিয়ের বংশধর চুয়াত্তরজন।

[44] গায়কদের সংখ্যা এই: আসফের বংশধর একশো আটচল্লিশ জন।

[45] রক্ষীরা: শল্লুমের, আটেরের, টল্‌মোনের, অক্কুবের, হটীটার ও শোবয়ের বংশধর একশো আটত্রিশ জন।

[46] নথীনীয়রা: সীহ, হসূফা ও টব্বায়োতের বংশধরেরা;

[47] কেরোস, সীয় ও পাদোনের বংশধরেরা;

[48] লবানা, হগাব ও শল্‌ময়ের বংশধরেরা;

[49] হানন, গিদ্দেল ও গহরের বংশধরেরা;

[50] রায়া, রৎসীন ও নকোদের বংশধরেরা;

[51] গসম, ঊষ ও পাসেহের বংশধরেরা;

[52] বেষয়, মিয়ূনীম ও নফুষযীমের বংশধরেরা;

[53] বকবূক, হকূফা ও হর্হূরের বংশধরেরা;

[54] বসলীত, মহীদা ও হর্শার বংশধরেরা;

[55] বর্কোস, সীষরা ও তেমহের বংশধরেরা;

[56] নৎসীহ ও হটীফার বংশধরেরা।

[57] শলোমনের চাকরদের বংশধরেরা: সোটয়, সোফেরত, পরীদা,

[58] যালা, দর্কোন, গিদ্দেল,

[59] শফটিয়, হটীল, পোখেরৎ হৎসবায়ীম ও আমোনের বংশধরেরা।

[60] নথীনীয়েরা ও শলোমনের চাকরদের বংশধরেরা মোট তিনশো বিরানব্বই জন।

[61] তেল্‌ মেলহ, তেল্‌হর্শা, করূব, অদ্দন ও ইম্মেরের এই এলাকা থেকে নিম্নলিখিত লোকেরা এল আসল; কিন্তু তারা ইস্রায়েলীয় লোক কি না, এ বিষয়ে নিজের নিজের বাবার বংশ কি গোষ্ঠীর প্রমাণ করতে পারল না;

[62] দলায়, টোবিয়, ও নকোদের বংশের ছশো বিয়াল্লিশ জন।

[63] আর যাজকদের মধ্য থেকে হবায়, হক্কোস, ও বর্সিল্লয়ের বংশধরেরা; এই গিলিয়দীয় বর্সিল্লয়ের এক মেয়েকে বিয়ে করে তাদের নামে আখ্যাত হয়েছিল।

[64] বংশ তালিকাতে বলা লোকদের মধ্যে এরা নিজের নিজের বংশ তালিকা খোঁজ করে পেল না, এই জন্য এরা অশুচি গণ্য হয়ে যাজকত্ব থেকে বাদ হয়ে গেল।

[65] আর শাসনকর্ত্তা তাদেরকে আদেশ দিলেন, যতদিন ঊরীম ও তুম্মীম ব্যবহার করবার অধিকারী কোন যাজক উত্পন্ন না হয়, ততদিন পর্যন্ত তোমরা পবিত্র খাবারের কিছু খেয় না।

[66] জড়ো করা গোটা দলটার লোকসংখ্যা ছিল বিয়াল্লিশ হাজার তিনশো ষাট জন।

[67] এছাড়া সাত হাজার তিনশো সাঁইত্রিশ জন চাকর চাকরানী এবং তাঁদের দুশো পঁয়তাল্লিশ জন গায়ক গায়িকাও ছিল।

[68] তাদের সাতশো ছত্রিশটা ঘোড়া, দুইশো পঁয়তাল্লিশটি খচ্চর,

[69] চারশো পঁয়ত্রিশটি উট ও ছয় হাজার সাতশো কুড়িটা গাধা ছিল।

[70] বংশের প্রধান লোকদের মধ্যে কেউ কেউ কাজের জন্য দান করলেন। শাসনকর্ত্তা ধনভান্ডারে দিলেন এক হাজার সোনার অর্দকোন, পঞ্চাশটা বাটি ও যাজকদের জন্য পাঁচশো ত্রিশটা পোশাক দিলেন।

[71] বংশের প্রধান লোকদের মধ্যে কেউ কেউ এই কাজের জন্য সোনার কুড়ি হ্যাঁজার অর্দকোন ও দুই হ্যাঁজার দুশো মানি রূপা ধনভান্ডারে দিলেন।

[72] বাকি লোকেরা দিল মোট সোনার কুড়ি হাজার অর্দকোন, দুই হ্যাঁজার মানি রূপা ও যাজকদের জন্য সাতষট্টিটা পোশাক।

[73] পরে যাজকেরা, লেবীয়েরা, রক্ষীরা, গায়কেরা, কোনো লোক ও নথীনীয়েরা এবং সমস্ত ইস্রায়েলীয়েরা নিজের নিজের শহরে বাস করতে লাগল।

নহিমিয় — Chapters