Skip to content
Opens in a new window
Listen to this chapter • 0:52

[1] তখন শূহীয় বিলদদ উত্তর করলেন এবং বললেন,

[2] “কর্তৃত্ব এবং ভয়ানকতা তাঁর; তিনি তাঁর স্বর্গের উঁচু জায়গায় শাস্তি বিধান করেন।

[3] তাঁর সৈন্য সংখ্যার কোন শেষ আছে? কার ওপর তাঁর আলো ওঠে না?

[4] তাহলে মানুষ কীভাবে ঈশ্বরের কাছে ধার্মিক হবে? যে একজন স্ত্রী থেকে জন্মেছে সে কীভাবে শুচি হবে, কীভাবে তাঁর কাছে গ্রহণ যোগ্য হবে?

[5] দেখ, এমনকি চাঁদেরও কোন উজ্জ্বলতা নেই তাঁর কাছে; তারারা তাঁর চোখে শুদ্ধ নয়।

[6] কত কম মানুষ, যারা কীটের মত একটি মানুষ, যে একটি কৃমির মত!”

ইয়োব — Chapters